রোহিঙ্গা সংকটে আন্তর্জাতিক মনোযোগ ধরে রাখাই লক্ষ্য: শামা ওবায়েদ

নিজস্ব প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৯
 ছবি:

রোহিঙ্গা সংকট নিয়ে বাংলাদেশের লক্ষ্য আন্তর্জাতিক মনোযোগ ধরে রাখা, মানবিক সহায়তা জোরদার, জবাবদিহিতা নিশ্চিত করা এবং প্রত্যাবাসনের অনুকূল পরিবেশ তৈরি করা বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

রোববার (৬ সেপ্টেম্বর) রাজধানীর বিআইআইএসএস অডিটোরিয়ামে ইন্সটিটিউট ফর গ্লোবাল কো-অপারেশন ফাউন্ডেশনের আয়োজনে রোহিঙ্গা সংকটের চ্যালেঞ্জ ও সমাধানের কৌশল নিয়ে এক গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন।

শামা ওবায়েদ বলেন, মিয়ানমারের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনায় প্রকৃত প্রত্যাবাসনের জন্য যাচাইকরণ প্রক্রিয়া দ্রুত করার বিষয়টি অগ্রাধিকার দেওয়া হয়েছে। তবে এই প্রক্রিয়া যেন অন্তহীন প্রশাসনিক কাজে পরিণত না হয়, সেদিকে নজর দিতে হবে। ২০১৭ সাল থেকে রাখাইন রাজ্য থেকে আসা রোহিঙ্গা এবং ক্যাম্পে জন্ম নেওয়া শিশুদের বাস্তব পরিস্থিতিও বিবেচনায় নিতে হবে।

রোহিঙ্গাদের মানবিক সহায়তার বিষয়ে বাস্তববাদী হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, বাংলাদেশ তার মানবিক দায়িত্ব পালন করে যাবে। তবে আন্তর্জাতিক তহবিল কমে যাওয়ায় এই সহায়তা অব্যাহত রাখা ক্রমেই কঠিন হয়ে পড়ছে। এ অবস্থায় দাতা ও অংশীদারদের আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, ক্যাম্পে মানবিক সহায়তা অব্যাহত রাখার পাশাপাশি এমন কোনো পরিস্থিতি তৈরি করা যাবে না, যাতে অনিচ্ছাকৃতভাবে আরও বাস্তুচ্যুতি ঘটে বা ভবিষ্যৎ প্রত্যাবাসন জটিল হয়ে পড়ে।

টেকসই প্রত্যাবাসনের জন্য রাখাইন রাজ্যে স্থিতিশীলতা, নিরাপত্তা, পরিচয় ও অধিকারের স্বীকৃতি, চলাচলের স্বাধীনতা, জীবিকা, শিক্ষা এবং স্বাস্থ্যসেবার সুযোগ নিশ্চিত করা প্রয়োজন বলেও জানান তিনি। একই সঙ্গে ফিরে যাওয়ার পর নতুন করে বাস্তুচ্যুত না হওয়ার বিষয়ে আস্থা তৈরি করা জরুরি।

শামা ওবায়েদ বলেন, এ জন্য মিয়ানমারের সঙ্গে সংলাপের পাশাপাশি আরও জোরালো আন্তর্জাতিক সম্পৃক্ততা প্রয়োজন। আসন্ন জাতিসংঘ সাধারণ অধিবেশনে রোহিঙ্গা বিষয়ক একটি গুরুত্বপূর্ণ সম্মেলন অনুষ্ঠিত হবে, যেখানে বাংলাদেশের প্রধানমন্ত্রী অংশ নেবেন। দৃঢ় কূটনীতি, শক্তিশালী জাতীয় সমন্বয় ও অব্যাহত আন্তর্জাতিক সহায়তার মাধ্যমে প্রত্যাবাসনের আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দেওয়া সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

রোহিঙ্গা সংকটে আন্তর্জাতিক মনোযোগ ধরে রাখাই লক্ষ্য: শামা ওবায়েদ

মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার টাকা: অর্থমন্ত্রী

সেপ্টেম্বর-অক্টোবরে ডেঙ্গুর প্রকোপ বাড়ার আশঙ্কা

মাজারের খাদেম হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, ৫ জনকে খালাস

মেসির আরও এক রেকর্ড, ৩০ গোলে অবদান

মার্কিন চাপেও নীতি বদলাবে না ইরান: পেজেশকিয়ান

চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল: ইসি

রাষ্ট্রপতি হওয়ার পর প্রথমবার ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

ঢাকা কেন্দ্রীয় কারাগারের তিন বন্দীর মৃত্যু

১০

নওগাঁয় পুলিশ পরিবারের কৃতী  শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

১১

শুভ্র কাশফুলের মায়াবী আবহ: বাকঁখালীর তীরে দর্শনার্থীদের ঢল

১২

ঢাবির অধীনে প্রথম বর্ষের মানোন্নয়ন পরীক্ষা বাতিলের প্রক্রিয়া চলছে: ডিসিইউ রেজিস্ট্রার

১৩

লালমনিরহাটে সারের দাবিতে মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে কৃষকদের বিক্ষোভ

১৪

মাদক মামলায় মিসরে টিভি উপস্থাপিকাসহ ১২ জনের মৃত্যুদণ্ড

১৫

রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের খেলাপি ঋণ প্রায় দেড় লাখ কোটি টাকা

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত