শিক্ষার্থীদের ভালো মানুষ হওয়ার আহ্বান আইজিপির

আজাদ অনলাইন
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৯
 ছবি:

সততা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে নিজেদের গড়ে তুলতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।

শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে বাংলাদেশ পুলিশ অডিটরিয়ামে ২০২৪ ও ২০২৫ সালে এসএসসি, এইচএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া পুলিশ সদস্যদের সন্তানদের মধ্যে বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্স আয়োজিত এ অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্টের অর্থায়নে শিক্ষার্থীদের মেধাবৃত্তি দেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত আইজি (প্রশাসন) এ কে এম আওলাদ হোসেন। বক্তব্য দেন ঢাকা মহানগর পুলিশের কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ ও এআইজি মো. ইসমাইল হোসেন।

আইজিপি বলেন, শিক্ষার্থীদের দেওয়া এ সম্মাননা শুধু পুরস্কার নয়, বরং তাদের মেধা ও পরিশ্রমের স্বীকৃতি এবং ভবিষ্যতের প্রতি আস্থার প্রতীক। মেধা মানুষকে এগিয়ে নিলেও সততা, মানবিকতা ও নৈতিক মূল্যবোধই মানুষকে সত্যিকারের মহান করে তোলে।

তিনি শিক্ষার্থীদের ভালো শিক্ষার্থীর পাশাপাশি ভালো মানুষ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, জ্ঞান অর্জনের সঙ্গে বিনয়, সহমর্মিতা, দায়িত্ববোধ, শৃঙ্খলা ও দেশপ্রেমে উজ্জীবিত হতে হবে। তাদের আজকের সাফল্য যেন আগামী দিনের সুন্দর, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়ার ভিত্তি হয়।

মাদক থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে আইজিপি বলেন, সাময়িক কৌতূহল বা প্ররোচনায় মাদকের ভয়াল থাবায় জড়ানো যাবে না। একই সঙ্গে মোবাইল ফোন, সামাজিক যোগাযোগমাধ্যম ও ইন্টারনেট গেমে অতিরিক্ত আসক্তি থেকেও সতর্ক থাকতে হবে। প্রযুক্তিকে ব্যবহার করতে হবে, তবে প্রযুক্তি যেন তাদের নিয়ন্ত্রণ করতে না পারে।

ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে অব্যাহত সাফল্যের জন্য নিরলস পরিশ্রমের আহ্বান জানান। তিনি স্ক্রিন টাইম কমিয়ে পড়ালেখায় মনোযোগী হওয়ার পরামর্শ দেন। সভাপতির বক্তব্যে অতিরিক্ত আইজি এ কে এম আওলাদ হোসেন পড়াশোনার পাশাপাশি নিয়মিত শরীরচর্চা ও খেলাধুলার মাধ্যমে মানসিক ও শারীরিক বিকাশে গুরুত্ব দেন।

উল্লেখ্য, ২০২৪ সালে এসএসসিতে জিপিএ-৫ পাওয়া ৮০১ জন এবং এইচএসসিতে ২৭২ জন, আর ২০২৫ সালে এসএসসিতে ৮৪৫ জন ও এইচএসসিতে ১৯৫ জন শিক্ষার্থী মেধাবৃত্তি পেয়েছে। দুই বছরে মোট ২ হাজার ১১৩ জন শিক্ষার্থী এ বৃত্তির আওতায় এসেছে। এর মধ্যে ঢাকায় আনুষ্ঠানিকভাবে ৩৬০ জনকে বৃত্তি দেওয়া হয়েছে; অন্যদের সংশ্লিষ্ট জেলা পুলিশ সুপারের কার্যালয়ের মাধ্যমে বৃত্তি দেওয়া হবে।

 

শু/আজা

বিষয়:

আইজিপি

লংমার্চে জ্বালানি ব্যয় জাতীয় সম্পদের অপচয়: ইশরাক

শিক্ষার্থীদের ভালো মানুষ হওয়ার আহ্বান আইজিপির

এবার একসঙ্গে খেলতে দেখা যেতে পারে মেসি-রোনালদোকে

কবর থেকে ‘পীরের’ মরদেহ তুলে দরবারে দাফনের অভিযোগ

বিদ্যুৎমন্ত্রীর বাড়িতে বিদ্যুৎ থাকে, সাধারণ মানুষের বাড়িতে থাকে না: শফিকুর রহমান

২৩১ কোটি রুপির হিট, এবার কেরালার বাইরে ‘বেথলেহেম কুডুম্বা ইউনিট’

এক্সপ্রেসওয়েতে মরদেহ: মেয়ের বিয়ের টাকা নিয়ে ফিরছিলেন ইসমাইল

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

৪১-এও থামছেন না মদরিচ, ক্রোয়েশিয়ার জার্সিতে থাকছেন

১০

শিক্ষা ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে বর্তমান সরকার: হুইপ দুলু

১১

রায়গঞ্জে সিএনজি মালিক সমিতির কমিটি বিলুপ্ত, নির্বাচন পরিচালনায় ৫ সদস্যের কমিটি

১২

‘যৌনাঙ্গ চুরির’ গুজব যেভাবে আফ্রিকায় প্রাণঘাতী হয়ে উঠল

১৩

লংমার্চে বাধা দিলে এক দফায় পরিণত হবে: নাহিদ ইসলাম

১৪

জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পররাষ্ট্রনীতি: হুমায়ুন কবির

১৫

রেজওয়ানার মতো হারাম মেয়ে থাকায় আপনাদের ক্ষমতায় আসতে দেয় নাই: জোটের লংমার্চে অলি

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত