ঢাকা কেন্দ্রীয় কারাগারের তিন বন্দীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৯
 ছবি:

কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তিন বন্দীর মৃত্যু হয়েছে। রোববার (৬ সেপ্টেম্বর) পৃথক সময়ে তাঁদের মৃত্যু হয়। নিহতদের মধ্যে দুজন হাজতি ও একজন কয়েদি।

মৃতরা হলেন—আবুল বাশার (৫৮), আব্দুল কাইয়ম (৬২) ও মো. শাহাদত হোসেন লিটন (৫২)। দুই হাজতির মৃত্যুর ব্যবধান ছিল ১ ঘণ্টা ৪০ মিনিট।

হাসপাতাল সূত্রে জানা যায়, অসুস্থ আবুল বাশারকে সকালে কয়েকজন কারারক্ষী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। পরীক্ষা-নিরীক্ষা শেষে সকাল ৭টা ২৫ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তিনি চাঁদপুরের কচুয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের একটি মামলায় বন্দী ছিলেন।

অপর হাজতি আব্দুল কাইয়মকেও সকালে কারা কর্তৃপক্ষের নির্দেশে কারারক্ষীরা হাসপাতালে নিয়ে আসেন। চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে সকাল ৯টা ৫ মিনিটে তাঁকে মৃত ঘোষণা করেন। তিনি আটটি মামলায় বন্দী ছিলেন।

এ ছাড়া কয়েদি শাহাদত হোসেন লিটনকে গত ২৮ আগস্ট অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেলের মেডিসিন বিভাগের ৫০২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকাল পৌনে ৯টার দিকে তাঁর মৃত্যু হয়। তিনি দ্রুত বিচার ট্রাইব্যুনাল ও উত্তরা থানার পৃথক মামলায় বন্দী ছিলেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, তিনজনের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

 

শু/আজা

রোহিঙ্গা সংকটে আন্তর্জাতিক মনোযোগ ধরে রাখাই লক্ষ্য: শামা ওবায়েদ

মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার টাকা: অর্থমন্ত্রী

সেপ্টেম্বর-অক্টোবরে ডেঙ্গুর প্রকোপ বাড়ার আশঙ্কা

মাজারের খাদেম হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, ৫ জনকে খালাস

মেসির আরও এক রেকর্ড, ৩০ গোলে অবদান

মার্কিন চাপেও নীতি বদলাবে না ইরান: পেজেশকিয়ান

চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল: ইসি

রাষ্ট্রপতি হওয়ার পর প্রথমবার ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

ঢাকা কেন্দ্রীয় কারাগারের তিন বন্দীর মৃত্যু

১০

নওগাঁয় পুলিশ পরিবারের কৃতী  শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

১১

শুভ্র কাশফুলের মায়াবী আবহ: বাকঁখালীর তীরে দর্শনার্থীদের ঢল

১২

ঢাবির অধীনে প্রথম বর্ষের মানোন্নয়ন পরীক্ষা বাতিলের প্রক্রিয়া চলছে: ডিসিইউ রেজিস্ট্রার

১৩

লালমনিরহাটে সারের দাবিতে মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে কৃষকদের বিক্ষোভ

১৪

মাদক মামলায় মিসরে টিভি উপস্থাপিকাসহ ১২ জনের মৃত্যুদণ্ড

১৫

রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের খেলাপি ঋণ প্রায় দেড় লাখ কোটি টাকা

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত