গাজী নজরুলকে কমিটিতে রাখা নিয়ে সংসদে সরকারি-বিরোধী দলের তর্ক

নিজস্ব প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৯
 ছবি:

 

জাতীয় সংসদে বিরোধী দল থেকে বহিষ্কৃত সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে সংসদীয় কমিটিতে রাখা নিয়ে সরকারি ও বিরোধী দলের শীর্ষ নেতাদের মধ্যে তর্ক-বিতর্ক হয়েছে। আলোচনায় সংবিধানের ৭০ অনুচ্ছেদ, সংসদ সদস্য পদ এবং রাজনৈতিক কৌশলের বিষয়ও উঠে আসে।

সোমবার (৭ সেপ্টেম্বর) ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে অধিবেশন চলাকালে এ নিয়ে আলোচনা হয়। প্রথমে চিফ হুইপ নুরুল ইসলাম মনি বলেন, একজন সংসদ সদস্যের পদ বহাল থাকা পর্যন্ত সংসদীয় কার্যক্রমে তাকে সম্পৃক্ত করার সুযোগ দেওয়া স্পিকারের দায়িত্ব।

তিনি জানান, বিরোধী দলীয় নেতার চিঠি ও অনুরোধের পর গাজী নজরুলকে কয়েকটি গুরুত্বপূর্ণ স্থায়ী কমিটি থেকে বাদ দেওয়া হয়েছিল। অন্য কোনো উপযুক্ত কমিটি না থাকায় তাকে অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ একটি কমিটিতে রাখা হয়। তবে বিরোধী দলের আপত্তি থাকলে তাকে ওই কমিটি থেকে বাদ দিতে সরকারি দলের কোনো আপত্তি নেই বলেও জানান তিনি।

এরপর বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেন, গাজী নজরুলকে তাদের কোটার ভিত্তিতে কোনো কমিটিতে প্রস্তাব করা হয়নি। নৈতিক কারণে দল থেকে বহিষ্কৃত একজন সংসদ সদস্যকে জাতীয় সংসদের মতো মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠানের কোনো কমিটিতে না রাখাই সমীচীন বলে মন্তব্য করেন তিনি।

পরে স্বরাষ্ট্রমন্ত্রী স্পিকারের অনুমতি নিয়ে আলোচনায় অংশ নিয়ে বলেন, শুধু দল থেকে বহিষ্কার করলেই সংসদ সদস্য পদ শূন্য হয় না। তিনি দাবি করেন, সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে ভোট দেওয়া বা ভোটদানে বিরত থাকার বিষয়টি বিবেচনায় নিয়ে বিরোধী দল চাইলে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারে।

স্বরাষ্ট্রমন্ত্রীর এ বক্তব্যের জবাবে ডা. শফিকুর রহমান হাস্যরসের সঙ্গে বলেন, সংসদকে প্রাণবন্ত করতে স্বরাষ্ট্রমন্ত্রী মাঝেমধ্যে এমন কিছু ‘টিপস’ দেন। তবে গাজী নজরুলকে নৈতিক কারণে কমিটিতে না রাখার বিষয়ে তাদের আবেদন বিবেচনা করায় তিনি স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানান।

পরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিরোধী দলের অবস্থান থেকে মনে হচ্ছে তারা গাজী নজরুলের সংসদ সদস্য পদ বহাল রাখতে চান, তবে তাকে কোনো কমিটিতে রাখতে চান না। আইন অনুযায়ী তিনি বর্তমানে বৈধ সংসদ সদস্য এবং ৭০ অনুচ্ছেদের অধীনে কোনো পদক্ষেপ না নেওয়া হলে তার সদস্যপদ বহাল থাকবে বলেও জানান তিনি।

শেষে চিফ হুইপ নুরুল ইসলাম মনি বিরোধী দলীয় নেতার ইচ্ছা ও সম্মানের প্রতি গুরুত্ব দিয়ে গাজী নজরুল ইসলামকে বাদ দিয়ে ‘সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত কমিটি’ পুনর্গঠনের প্রস্তাব উত্থাপন করেন। সংবিধানের ৭৬ অনুচ্ছেদ ও সংসদের কার্যপ্রণালি বিধির ২৪৫ বিধি অনুযায়ী তিনি সংশোধিত কমিটির সদস্যদের নাম পাঠ করেন।

 

sh/azad

গাজী নজরুলকে কমিটিতে রাখা নিয়ে সংসদে সরকারি-বিরোধী দলের তর্ক

রানীনগর ধর্ষণচেষ্টার শিকার তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী, ব্যবসায়ী আটক

শেখ হাসিনার আর আপিলের সুযোগ নেই: চিফ প্রসিকিউটর

ভূমিহীন সেলিম মিয়ার ‘ভূমি গবেষণাগার ও তথ্য ভাণ্ডার’

‘দেশবাসী তৈরি হও’ স্লোগানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুবলীগের মিছিলের ভিডিও ভাইরাল

দেশে সাক্ষরতার হার ৭৭.৯ শতাংশ: প্রতিমন্ত্রী

২৪ ঘণ্টার পরও আদালতে হাজির না করলে গুম হিসেবে গণ্য হতে পারে: চিফ প্রসিকিউটর

আগামী অর্থবছরের মধ্যেই ৮ বিভাগে পূর্ণাঙ্গ ক্যানসার সেবা

রংপুরে ৪ হত্যাকাণ্ডে, মাদক কারবারি শান্তর স্বীকারোক্তিমূলক জবানবন্দি

১০

কম্পিউটারে জাল নোট তৈরির অভিযোগ, ৪৭ হাজার টাকার জাল নোটসহ গ্রেপ্তার

১১

উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের মেধা মূল্যায়ন পরীক্ষার সনদ প্রদান অনুষ্ঠিত

১২

তারেক রহমানের সঙ্গে জাপানের বিশেষ দূত ইয়োহেই সাসাকাওয়ার সাক্ষাৎ

১৩

মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

১৪

তিতুমীর কলেজে Clean & Green Campus-এর উদ্যোগে নির্মল বায়ু দিবস ২০২৬ পালিত

১৫

আশা জাগিয়েও পারল না বাংলাদেশ

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত