শেখ হাসিনার আর আপিলের সুযোগ নেই: চিফ প্রসিকিউটর

আজাদ অনলাইন
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৯
 ছবি:

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডিত কোনো ব্যক্তি রায় ঘোষণার ৩০ দিনের মধ্যে আপিল না করলে পরবর্তীতে আর আপিলের সুযোগ থাকে না বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে নিজ কার্যালয়ের সংবাদ সম্মেলনকক্ষে মাওলানা আবুল কালাম আজাদের আপিল প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আমিনুল ইসলাম বলেন, আইন সবার জন্য সমান। পলাতক মাওলানা আবুল কালাম আজাদ হোক কিংবা মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা—রায় ঘোষণার নির্ধারিত ৩০ দিনের মধ্যে আপিল করতে হবে। সময়সীমা পেরিয়ে গেলে আপিলের সুযোগ থাকে না।

তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের ২১(৩) ধারায় এ বিষয়ে স্পষ্ট নির্দেশনা রয়েছে। আবুল কালাম আজাদকে ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ড দিলেও তিনি নির্ধারিত সময়ের মধ্যে আপিল করেননি। পলাতক বা কারাগারে থাকা—উভয় ক্ষেত্রেই রায়ের ৩০ দিনের মধ্যে আপিল করতে হবে।

চিফ প্রসিকিউটর জানান, কিছুদিন আগে আপিল বিভাগে আবুল কালাম আজাদের মামলা নিয়ে শুনানি হয়েছে। সেখানে প্রসিকিউশনের পক্ষ থেকে সংশ্লিষ্ট আইন তুলে ধরা হয়। তবে আপিল বিভাগ এখনো তার আপিল গ্রহণ করেনি। ফলে এ বিষয়ে আপিল বিভাগে কোনো বিচারিক কার্যক্রমও চলমান নেই বলে জানান তিনি।

রায়ের ৩০ দিনের মধ্যে আপিল না করলে অন্য কোনো ফোরামেও আইনগত প্রতিকার চাওয়ার সুযোগ নেই উল্লেখ করে আমিনুল ইসলাম বলেন, ট্রাইব্যুনালের রায়ের ক্ষেত্রে ৩০ দিন পার হয়ে গেলে তা বাস্তবায়ন করা ছাড়া আর কোনো বিকল্প নেই বলে তিনি মনে করেন। তবে সরকার যেকোনো সাজা স্থগিত করতে পারে বলেও জানান তিনি। তার ভাষায়, এটি সরকারের একটি ‘ইনহেরেন্ট পাওয়ার’ বা অন্তর্নিহিত ক্ষমতা।

এদিকে, গুম প্রতিরোধ ও প্রতিকার আইনের সঙ্গে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের কোনো অসংগতি হবে না বলেও জানান চিফ প্রসিকিউটর। তিনি বলেন, গুমের অভিযোগ ও বিভিন্ন প্রতিবেদন যাচাই-বাছাই করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

রানীনগর ধর্ষণচেষ্টার শিকার তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী, ব্যবসায়ী আটক

শেখ হাসিনার আর আপিলের সুযোগ নেই: চিফ প্রসিকিউটর

ভূমিহীন সেলিম মিয়ার ‘ভূমি গবেষণাগার ও তথ্য ভাণ্ডার’

‘দেশবাসী তৈরি হও’ স্লোগানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুবলীগের মিছিলের ভিডিও ভাইরাল

দেশে সাক্ষরতার হার ৭৭.৯ শতাংশ: প্রতিমন্ত্রী

২৪ ঘণ্টার পরও আদালতে হাজির না করলে গুম হিসেবে গণ্য হতে পারে: চিফ প্রসিকিউটর

আগামী অর্থবছরের মধ্যেই ৮ বিভাগে পূর্ণাঙ্গ ক্যানসার সেবা

রংপুরে ৪ হত্যাকাণ্ডে, মাদক কারবারি শান্তর স্বীকারোক্তিমূলক জবানবন্দি

কম্পিউটারে জাল নোট তৈরির অভিযোগ, ৪৭ হাজার টাকার জাল নোটসহ গ্রেপ্তার

১০

উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের মেধা মূল্যায়ন পরীক্ষার সনদ প্রদান অনুষ্ঠিত

১১

তারেক রহমানের সঙ্গে জাপানের বিশেষ দূত ইয়োহেই সাসাকাওয়ার সাক্ষাৎ

১২

মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

১৩

তিতুমীর কলেজে Clean & Green Campus-এর উদ্যোগে নির্মল বায়ু দিবস ২০২৬ পালিত

১৪

আশা জাগিয়েও পারল না বাংলাদেশ

১৫

চীনা প্রেমিক টাঙ্গাইলে এলেন বিয়ে করতে, আপত্তিতে ফিরলেন ঢাকায়

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত