মোহাম্মদপুর থানার ওসির সিডিএমএস আইডি ব্যবহারের অভিযোগ

সিসি নেওয়ার পরও চার্জশিট, এসআইয়ের বিরুদ্ধে তদন্ত

আজাদ প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৯
 ছবি:

রাজধানীর মোহাম্মদপুর থানা থেকে বদলিজনিত প্রস্থান বা সিসি নেওয়ার পরও ওই থানার একটি মামলায় আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেছেন পুলিশের এক উপপরিদর্শক (এসআই)। অভিযোগ উঠেছে, বদলির পর নিজের সিডিএমএস (ক্রাইম ডাটা ম্যানেজমেন্ট সিস্টেম) আইডি ব্যবহার করতে না পারায় তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিনের আইডি ব্যবহার করে অভিযোগপত্রটি দাখিল করা হয়। তবে এসআই মাহিদুল ইসলাম ও তৎকালীন ওসি মেজবাহ উদ্দিন—দুজনই এ অভিযোগ অস্বীকার করেছেন। বিষয়টি তদন্তে নেমেছে পুলিশ।

নথিপত্র পর্যালোচনায় জানা যায়, চলতি বছরের ১৪ এপ্রিল তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজানের আদেশে এসআই মাহিদুল ইসলামকে মোহাম্মদপুর থানা থেকে তেজগাঁও থানায় বদলি করা হয়। এরপর ১৮ এপ্রিল তিনি মোহাম্মদপুর থানা থেকে বদলিজনিত প্রস্থান বা সিসি নেন। কিন্তু এর পরদিন, ১৯ এপ্রিল, মোহাম্মদপুর থানায় তদন্তাধীন একটি মামলার অভিযোগপত্র আদালতে দাখিল করেন তিনি। অভিযোগপত্রটির নম্বর ২৫৮।

মোহাম্মদপুর থানার চলতি বছরের জানুয়ারি মাসের ৩ নম্বর মামলাটি গত ২ জানুয়ারি অবসরপ্রাপ্ত পাইলট সৈয়দ নাজিম মাহমুদ তিনজনের নাম উল্লেখ করে করেন। দণ্ডবিধির ৩৪২, ৩৮৫, ৩৮৬ ও ৩৪ ধারায় করা মামলাটির তদন্তের দায়িত্ব পেয়েছিলেন এসআই মাহিদুল ইসলাম।

মামলা দায়েরের প্রায় চার মাসের মাথায় অভিযোগপত্র দেওয়া হয়। তবে অভিযোগপত্র দাখিলের সময় মাহিদুল আর মোহাম্মদপুর থানায় কর্মরত ছিলেন না। তার বদলির আদেশ হওয়ার পর তিনি ১৮ এপ্রিল সিসি নিয়ে থানা ছাড়েন এবং পরদিনই ওই মামলায় আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

মোহাম্মদপুর থানার একাধিক পুলিশ কর্মকর্তার ভাষ্য, কোনো থানার তদন্ত কর্মকর্তার বদলির আদেশ হলে মামলার ডকেট ও সংশ্লিষ্ট নথি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে হস্তান্তর করে সিসি নিতে হয়। সিসি নেওয়ার আগ পর্যন্ত তদন্ত কর্মকর্তা মামলার তদন্ত, চার্জশিট বা ফাইনাল রিপোর্টসহ প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করতে পারেন। কিন্তু সিসি নেওয়ার পর সংশ্লিষ্ট থানায় তার দায়িত্বগত সম্পর্ক শেষ হয়ে যায় এবং মামলার কার্যক্রমে তার ভূমিকা রাখার এখতিয়ার থাকে না—এমনটাই তাদের বক্তব্য।

এ কারণেই মাহিদুলের সিসি নেওয়ার পরদিন অভিযোগপত্র দাখিলের বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে। বিশেষ করে অভিযোগপত্রটি কোন ইউজার আইডি থেকে সিডিএমএসে দাখিল করা হয়েছে এবং সেটি কখন সিস্টেমে গ্রহণ করা হয়েছে—এসব তথ্য তদন্তের গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে।

অভিযোগের বিষয়ে এসআই মাহিদুল ইসলাম বলেন, তিনি ১৮ এপ্রিল সিসি নিয়েছেন, এটি ঠিক। তবে তিনি নিয়ম মেনেই অভিযোগপত্র দিয়েছেন। তার ভাষ্য, তিনি রাত ১২টার আগেই সিডিএমএসে এন্ট্রি দিয়েছিলেন; সিস্টেমের ত্রুটির কারণে সেটি পরদিন গ্রহণ করা হয়েছে।

ওসি মেজবাহ উদ্দিনের সিডিএমএস আইডি ব্যবহার করে অভিযোগপত্র দাখিল করা হয়েছে—এমন তথ্যের বিষয়ে জানতে চাইলে মাহিদুল তা অস্বীকার করেন। তার বক্তব্য, তিনি মেজবাহ উদ্দিনের সিডিএমএস আইডি ব্যবহার করেননি।

অন্যদিকে তৎকালীন ওসি মেজবাহ উদ্দিন, যিনি বর্তমানে ডিবি রমনা বিভাগে কর্মরত, দাবি করেন—একই বিভাগের মধ্যে বদলি হওয়ায় মাহিদুল বদলির পরও অভিযোগপত্র দিতে পারেন। তার দাবি, মাহিদুলের সিডিএমএস আইডি লক হয়নি। তিনি প্রশ্ন রাখেন, আইডি লক হয়ে থাকলে মাহিদুল কীভাবে অভিযোগপত্র দাখিল করলেন।

তবে তার আইডি ব্যবহার করা হয়েছে—এমন অভিযোগের বিষয়ে মেজবাহ উদ্দিন বলেন, তার ইউজার আইডি ও পাসওয়ার্ড মাহিদুলের জানার কথা নয়। তিনি নিজেও এ ধরনের কোনো ব্যবহারের কথা অস্বীকার করেন।

ঘটনাটি জানাজানি হওয়ার পর বিষয়টি তদন্তের উদ্যোগ নেয় পুলিশ। গত ২৩ সেপ্টেম্বর তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার ইবনে মিজান মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) আব্দুল্লাহ আল মামুনকে তদন্তের দায়িত্ব দেন। সাত দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে।

তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার ইবনে মিজান বলেন, বিষয়টি তাদের নজরে এসেছে। এখানে কারও গাফিলতি আছে কি না, বিষয়টি ইচ্ছাকৃত নাকি অনিচ্ছাকৃত এবং আইনগতভাবে কার্যক্রমটি হয়েছে কি না—এসব বিষয় তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষে এ বিষয়ে প্রতিবেদন পাওয়া যাবে।

আইনজীবীদের মতে, তদন্ত কর্মকর্তার বদলি ও মামলার অভিযোগপত্র দাখিলের সময়ের মধ্যে এমন অসামঞ্জস্য থাকলে সেটি আদালতে প্রশ্নের বিষয় হতে পারে। সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মনজিল মোরসেদ বলেন, কোনো পুলিশ কর্মকর্তা নির্দিষ্ট থানায় দায়িত্ব পালনকালে মামলার তদন্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পান। পরবর্তীতে ওই থানায় তার পোস্টিং না থাকলে সেখানে মামলার বিষয়ে রিপোর্ট দাখিলের এখতিয়ার ছিল কি না, তা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।

তার মতে, কোনো কর্মকর্তা একদিন থানার ক্লিয়ারেন্স নিয়ে বদলি হয়ে যাওয়ার পরদিন একই থানার মামলায় অভিযোগপত্রে স্বাক্ষর করলে বিষয়টি অবশ্যই ব্যাখ্যার দাবি রাখে। কারণ অভিযোগপত্র দাখিলের দিন সংশ্লিষ্ট থানায় ওই কর্মকর্তার দায়িত্ব ও কর্তৃত্ব ছিল কি না, সেটি বিচারিক পর্যায়ে প্রশ্ন উঠতে পারে।

মনজিল মোরসেদ আরও বলেন, বিষয়টি মামলার বিচারেও প্রভাব ফেলতে পারে। আসামিপক্ষ বিচার চলাকালে এ নিয়ে প্রশ্ন তুললে তদন্ত কর্মকর্তার ওই দিন অভিযোগপত্র দেওয়ার আইনগত এখতিয়ার ছিল কি না, তা আদালতের বিবেচনায় আসতে পারে। পরিস্থিতি অনুযায়ী আদালত অধিকতর তদন্তের বিষয়টিও বিবেচনা করতে পারেন।

তবে অভিযোগপত্র দাখিলের আগে সংশ্লিষ্ট কর্মকর্তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কোনো অনুমোদন পেয়েছিলেন কি না, সেটিও তদন্তে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এমন অনুমোদন থাকলে বদলির পর কার্যক্রম চালানোর বিষয়টি ভিন্নভাবে মূল্যায়নের সুযোগ রয়েছে। আর অনুমোদন ছাড়া হয়ে থাকলে সেটি প্রশাসনিক বা বিভাগীয় জবাবদিহির প্রশ্ন তৈরি করতে পারে।

এখন পুলিশের তদন্তেই পরিষ্কার হওয়ার কথা—১৮ এপ্রিল সিসি নেওয়ার পর এসআই মাহিদুল ইসলামের সিডিএমএস অ্যাকসেস কী অবস্থায় ছিল, ১৯ এপ্রিলের অভিযোগপত্রটি কখন সিস্টেমে তৈরি বা এন্ট্রি করা হয়েছিল, কোন ইউজার আইডি থেকে সেটি দাখিল করা হয় এবং তৎকালীন ওসি মেজবাহ উদ্দিনের আইডি ব্যবহারের অভিযোগের কোনো ভিত্তি আছে কি না। তদন্ত প্রতিবেদন প্রকাশের পরই ঘটনার প্রশাসনিক ও আইনগত দায়ের বিষয়টি আরও স্পষ্ট হবে।

১

সাংবাদিক পেটানোর পরদিনই তিতুমীর কলেজ ছাত্রদলের কমিটি বিলুপ্ত

২

নিউ গিনি প্রপার্টিজে হামলা-লুটপাট: সাবেক মেজর জেনারেলসহ ১৩ জনের নাম, অজ্ঞাত ১৫০–২০০

৩

বিসিবির নতুন ডি থ্রি ট্রফিতে ১৬ ওয়ানডে, ১৯ টি-টোয়েন্টি

৪

নাম নয়, পারফরম্যান্সেই একাদশে জায়গা: মোহামেডানের আর্জেন্টাইন কোচ ভারেলা

৫

নিউ গিনি প্রকল্পে হামলা-লুটপাট: জমি বিরোধে আটকা পড়ল সালমানের স্টুডিও

৬

সালমানের স্টুডিও হামলায় মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪

৭

নাটোরে দু’গ্রুপের সংঘর্ষ, নারীসহ আহত ১২

৮

গত সাত মাসে একটা গুম হয়নি, রাজনৈতিক কর্মী গ্রেপ্তার হয়নি: মুক্তিযুদ্ধ মন্ত্রী

৯

সালমান মুক্তাদির ইস্যুতে মূল পরিকল্পনাকারী গ্রেপ্তার

১০

জাতিসংঘে ভারতকে স্থায়ী সদস্যপদ দেয়ার পক্ষে অবস্থান নিলো রাশিয়া

১১

পাহাড়পুর বৌদ্ধ বিহার জাদুঘরে পর্যটন দিবসে উদ্ধারকৃত প্রত্নবস্তুর উন্মুক্ত প্রদর্শনী

১২

বর্ণাঢ্য র‌্যালি ও ফুল দিয়ে পর্যটক বরণে কক্সবাজারে বিশ্ব পর্যটন দিবস

১৩

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের জবাবে সালমান মুক্তাদির বললেন, ‘আপনি পুরোপুরি ডিটাচড’

১৪

হামলা চালিয়ে আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যা অগ্রহণযোগ্য: রাশিয়া

১৫

‘মামলা কেন নেওয়া হয়নি, সেই প্রশ্ন তো আমার’: স্বরাষ্ট্রমন্ত্রীকে সালমান মুক্তাদির

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

১৫

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

সম্পর্কিত