ফুটবল

নাম নয়, পারফরম্যান্সেই একাদশে জায়গা: মোহামেডানের আর্জেন্টাইন কোচ ভারেলা

ক্রীড়া প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৯
 ছবি:

জাতীয় দলের খেলোয়াড় কিংবা অতীতের পরিচিতি নয়, অনুশীলনে সাম্প্রতিক পারফরম্যান্সের ভিত্তিতেই মোহামেডান স্পোর্টিং ক্লাবের একাদশ নির্বাচন করবেন নতুন কোচ ফার্নান্দো সান্তিয়াগো ভারেলা। আর্জেন্টিনীয় বংশোদ্ভূত স্প্যানিশ এই কোচের লক্ষ্য, নতুন মৌসুমে মোহামেডানকে শিরোপার লড়াইয়ে ফেরানো। রোববার বাংলাদেশে এসে একই দিন মতিঝিলে ক্লাব প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেন ভারেলা। বিকেলে সংবাদমাধ্যমের সঙ্গে পরিচয়পর্বে নিজের পরিকল্পনার কথা জানান ৫৩ বছর বয়সী এই কোচ। তিনি বলেন, দলের খেলোয়াড়দের মধ্যে প্রতিটি পজিশনের জন্য প্রতিযোগিতা থাকবে এবং পরবর্তী ম্যাচের আগে অনুশীলনে যে খেলোয়াড় নিজেকে বেশি প্রস্তুত ও কার্যকর প্রমাণ করতে পারবেন, তিনিই একাদশে সুযোগ পাবেন।

ভারেলার দলে জাতীয় দলের নয়জন খেলোয়াড় রয়েছেন। তাঁদের মধ্যে ছয়জন বর্তমানে আসিয়ান কাপের চূড়ান্ত দলে জায়গা পেয়ে ইন্দোনেশিয়ায় রয়েছেন। তবে জাতীয় দলের পরিচিতি একাদশে জায়গা নিশ্চিত করবে না বলে স্পষ্ট করেছেন তিনি।

ভারেলা বলেন, জাতীয় দলের খেলোয়াড় থাকলেও কে ভালো অবস্থায় আছেন এবং পরবর্তী ম্যাচে খেলার জন্য কে প্রস্তুত, সেটিই তিনি দেখবেন। প্রতিটি পজিশনের জন্য খেলোয়াড়দের অনুশীলনে নিজেদের প্রমাণ করতে হবে। তাঁর কোচিং দর্শনের অন্যতম ভিত্তি হলো প্রতিটি ম্যাচের আগে খেলোয়াড়দের মধ্যে প্রতিযোগিতা তৈরি করা।

মোহামেডানের নতুন কোচের লক্ষ্য শুধু ফল নয়, দর্শকদের দেখার মতো ফুটবলও উপহার দেওয়া। তিনি জানিয়েছেন, দলকে এমন একটি খেলার ধরন দিতে চান, যা সমর্থকদের কাছে আকর্ষণীয় হবে। একই সঙ্গে বাংলাদেশ ফুটবল লিগ ও ফেডারেশন কাপের শিরোপার জন্য লড়াই করার প্রত্যয়ও জানিয়েছেন তিনি।

ভারেলার বাংলাদেশে কাজের অভিজ্ঞতা নতুন হলেও দেশটির ফুটবলের সঙ্গে তাঁর পরিচয় রয়েছে। ২০১৯ সালে চট্টগ্রামে অনুষ্ঠিত শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ ফুটবল টুর্নামেন্টে ভারতের গোকুলাম কেরালা দলের কোচ হিসেবে বাংলাদেশে এসেছিলেন তিনি। ভারতের বিভিন্ন ক্লাবে দীর্ঘ সময় কাজ করেছেন এই কোচ। গোকুলাম কেরালা, চার্চিল ব্রাদার্স, শ্রীনিধি ডেকান, বেঙ্গালুরু ইউনাইটেড ও স্পোর্টিং ক্লাব গোয়ায় দায়িত্ব পালন করেছেন তিনি।

গোকুলাম কেরালার হয়ে কেরালা প্রিমিয়ার লিগ ও ডুরান্ড কাপ জেতার অভিজ্ঞতা রয়েছে ভারেলার। চার্চিল ব্রাদার্সকে ২০২০-২১ আই-লিগে রানার্সআপও করেছিলেন তিনি। তাঁর হাতে এখন বাংলাদেশের অন্যতম ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডানের দায়িত্ব।

মোহামেডানের অনুশীলন শুরু হয়েছে ১৯ সেপ্টেম্বর। ভারেলা দায়িত্ব নেওয়ার আগে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে গোলরক্ষক ছাইদ হাছান কানন অনুশীলন পরিচালনা করেছেন। ভারেলার সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে তাঁর নির্দেশনা অনুযায়ীই খেলোয়াড়দের প্রস্তুতি নেওয়ানো হয়েছে বলে জানিয়েছেন কানন।

কাননের ভাষ্য, ভারেলার অনুশীলনের ধরন দেখে তাঁর মনে হয়েছে, এ মানের কোচ আগে বাংলাদেশের কোনো ক্লাবের দায়িত্বে দেখা যায়নি। নতুন মৌসুমের জন্য মোহামেডান শক্তিশালী দল গড়েছে বলেও মনে করেন তিনি।

মোহামেডানের ডাইরেক্টর ইনচার্জ লোকমান হোসেন ভূঁইয়া বলেন, শক্তিশালী দল গঠনের সঙ্গে সামঞ্জস্য রেখে ভারেলার মতো কোচকে দায়িত্ব দেওয়া হয়েছে। তাঁর লক্ষ্য, ১৯৭০ ও ১৯৮০-এর দশকের মোহামেডানের ঐতিহ্য ফিরিয়ে আনা।

পেশাদার যুগে মোহামেডান সর্বশেষ ২০২৪-২৫ মৌসুমে বাংলাদেশ প্রিমিয়ার লিগের শিরোপা জিতেছিল। পরের মৌসুমে দলটি পঞ্চম স্থানে থেকে লিগ শেষ করে। এবার নতুন কোচ ও শক্তিশালী স্কোয়াড নিয়ে আবার শিরোপার লড়াইয়ে ফেরার প্রস্তুতি নিচ্ছে ক্লাবটি।

ভারেলার প্রথম বড় পরীক্ষা হবে দলকে অল্প সময়ের মধ্যে সংগঠিত করে প্রতিযোগিতামূলক অবস্থায় নিয়ে আসা। অন্য দলগুলোর তুলনায় মোহামেডানের প্রস্তুতি কিছুটা দেরিতে শুরু হলেও এ নিয়ে দীর্ঘ সময় না ভেবে পরবর্তী ম্যাচকেই গুরুত্ব দিতে চান তিনি। তাঁর বক্তব্য, প্রতিটি ম্যাচ ধরে এগিয়ে যাওয়াই হবে দলের কাজ।

১

সাংবাদিক পেটানোর পরদিনই তিতুমীর কলেজ ছাত্রদলের কমিটি বিলুপ্ত

২

নিউ গিনি প্রপার্টিজে হামলা-লুটপাট: সাবেক মেজর জেনারেলসহ ১৩ জনের নাম, অজ্ঞাত ১৫০–২০০

৩

বিসিবির নতুন ডি থ্রি ট্রফিতে ১৬ ওয়ানডে, ১৯ টি-টোয়েন্টি

৪

নাম নয়, পারফরম্যান্সেই একাদশে জায়গা: মোহামেডানের আর্জেন্টাইন কোচ ভারেলা

৫

নিউ গিনি প্রকল্পে হামলা-লুটপাট: জমি বিরোধে আটকা পড়ল সালমানের স্টুডিও

৬

সালমানের স্টুডিও হামলায় মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪

৭

নাটোরে দু’গ্রুপের সংঘর্ষ, নারীসহ আহত ১২

৮

গত সাত মাসে একটা গুম হয়নি, রাজনৈতিক কর্মী গ্রেপ্তার হয়নি: মুক্তিযুদ্ধ মন্ত্রী

৯

সালমান মুক্তাদির ইস্যুতে মূল পরিকল্পনাকারী গ্রেপ্তার

১০

জাতিসংঘে ভারতকে স্থায়ী সদস্যপদ দেয়ার পক্ষে অবস্থান নিলো রাশিয়া

১১

পাহাড়পুর বৌদ্ধ বিহার জাদুঘরে পর্যটন দিবসে উদ্ধারকৃত প্রত্নবস্তুর উন্মুক্ত প্রদর্শনী

১২

বর্ণাঢ্য র‌্যালি ও ফুল দিয়ে পর্যটক বরণে কক্সবাজারে বিশ্ব পর্যটন দিবস

১৩

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের জবাবে সালমান মুক্তাদির বললেন, ‘আপনি পুরোপুরি ডিটাচড’

১৪

হামলা চালিয়ে আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যা অগ্রহণযোগ্য: রাশিয়া

১৫

‘মামলা কেন নেওয়া হয়নি, সেই প্রশ্ন তো আমার’: স্বরাষ্ট্রমন্ত্রীকে সালমান মুক্তাদির

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

১৫

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

সম্পর্কিত