গত সাত মাসে একটা গুম হয়নি, রাজনৈতিক কর্মী গ্রেপ্তার হয়নি: মুক্তিযুদ্ধ মন্ত্রী

আজাদ অনলাইন
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৯
 ছবি:

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান জানিয়েছেন, বাংলাদেশের যে গণতান্ত্রিক পরিবেশ আছে-গত সাত মাসে একটা গুম হয়নি, একটা রাজনৈতিক কর্মী গ্রেপ্তার হয়নি। একটা অত্যাচারিত হওয়ার ঘটনাও ঘটেনি।

টাঙ্গাইলের বাসাইল উপজেলা বিএনপির উদ্যোগে আজ রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ ও মিছিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন, বিরোধী দল সেই আওয়ামী লীগের স্টাইলে বক্তব্য দিচ্ছে। তারা লংমার্চ করছে। লংমার্চ করে বলে, এই মুহূর্তে সরকারের পতন ঘটাবো। লংমার্চ করে বলে, আমরা খুব তাড়াতাড়ি এক দফার ঘোষণা দেবো। কিসের এক দফা, কিসের সরকারের পতন? আওয়ামী লীগের সুরে বিরোধী দল কথা বলে।


মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বলেন, বিএনপির একটা এমপি একটা মন্ত্রীর বিরুদ্ধে তো এই সাত মাসে দুর্নীতির কোনো অভিযোগ আনতে পারেনি। আগামী দিনেও পারবে না। তাহলে কেন এই উশৃঙ্খলা আন্দোলন? আজকে বাংলাদেশের যে গণতান্ত্রিক পরিবেশ আছে- গত সাত মাসে একটা গুম হয়নি, একটা রাজনৈতিক কর্মী গ্রেপ্তার হয়নি। একটা অত্যাচারিত হওয়ার ঘটনাও ঘটেনি। আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, বিরোধী দল আপনারা গঠনমূলক রাজনীতি করুন, আমরা আপনাদের সহযোগিতা দেবো। জনগণ যে জাতীয় সংসদ তৈরি করে দিয়েছে, আপনাদের যত কথা, আপনারা জাতীয় সংসদে বলুন। সকল আন্দোলন, সকল আলোচনা, সকল সমস্যা, সকল ভুলত্রুটির কেন্দ্রবিন্দু হোক জাতীয় সংসদ। তবেই তো সংসদীয় রাজনীতি প্রতিষ্ঠা লাভ করবে।

আহমেদ আযম খান বলেন, সরকার গঠনের পর প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন-আমি বাংলাদেশকে একটি গণতান্ত্রিক ও সমৃদ্ধশালী বাংলাদেশ হিসেবে গড়ে তুলব। দিনরাত কাজ করেছেন, আর তার সহকর্মী হিসেবে আমরাও দিনরাত কাজ করে যাচ্ছি। আমরা সংসদে বিরোধী দলকে বারবার আহ্বান জানিয়েছি। আসুন- বিরোধিতার খাতিরে বিরোধিতা নয়, আর জ্বালাও পোড়াও নয়। স্বাধীনতার ৫৫ বছর পার হয়েছে, এবার আমরা একটি গণতান্ত্রিক দেশ গড়তে চাই। আমরা অর্থনীতিকে পুনর্র্নিমাণ করতে চাই। আমরা বিশ্ব দরবারে জাতিকে একটি সমৃদ্ধ জাতি হিসেবে বিশ্বের বুকে মাথা তুলে দাঁড় করাতে চাই।

মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী বলেন, আওয়ামী লীগ আমরা দেখেছি, বাংলাদেশের অবিসংবাদিত নেত্রী যখন সরকার গঠন করলে আওয়ামী লীগ নেত্রী বলেছিল, এক মুহূর্তের জন্য শান্তিতে থাকতে দেবো না। বলেছিল না? বলেছিল। আর এই সুর এখনকার বিরোধী দল শুধু এতটুকুই বলছে না; এক মিনিটের জন্য শান্তিতে থাকতে দেবো না। কিন্তু তাদের কর্মকাণ্ড ওইরকম, অর্থাৎ ওই সুর, ওই অস্থিতিশীল করার পাঁয়তারা। যে আসনগুলো পেয়েছেন, ধরে রাখার চেষ্টা করেন, নইলে এই ধরনের উসকানিমূলক কথা বললে, এভাবে অযথা লংমার্চ করলে, এক দফার আন্দোলনের কল্পকাহিনি বললে আগামী দিনে কিন্তু ওই কয়টা আসনও মানুষ দিবে না।

আপনাদের বলব, আপনারা গঠনমূলক রাজনীতি করুন। স্বাধীনতার ৫৫ বছর পর ‘মানি না, মানব না’ ও জ্বালাও পোড়াওয়ের রাজনীতি বাদ দিন। নতুন বাংলাদেশে নতুন রাজনীতি করুন-উল্লেখ করেন তিনি।

১

সাংবাদিক পেটানোর পরদিনই তিতুমীর কলেজ ছাত্রদলের কমিটি বিলুপ্ত

২

নিউ গিনি প্রপার্টিজে হামলা-লুটপাট: সাবেক মেজর জেনারেলসহ ১৩ জনের নাম, অজ্ঞাত ১৫০–২০০

৩

বিসিবির নতুন ডি থ্রি ট্রফিতে ১৬ ওয়ানডে, ১৯ টি-টোয়েন্টি

৪

নাম নয়, পারফরম্যান্সেই একাদশে জায়গা: মোহামেডানের আর্জেন্টাইন কোচ ভারেলা

৫

নিউ গিনি প্রকল্পে হামলা-লুটপাট: জমি বিরোধে আটকা পড়ল সালমানের স্টুডিও

৬

সালমানের স্টুডিও হামলায় মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪

৭

নাটোরে দু’গ্রুপের সংঘর্ষ, নারীসহ আহত ১২

৮

গত সাত মাসে একটা গুম হয়নি, রাজনৈতিক কর্মী গ্রেপ্তার হয়নি: মুক্তিযুদ্ধ মন্ত্রী

৯

সালমান মুক্তাদির ইস্যুতে মূল পরিকল্পনাকারী গ্রেপ্তার

১০

জাতিসংঘে ভারতকে স্থায়ী সদস্যপদ দেয়ার পক্ষে অবস্থান নিলো রাশিয়া

১১

পাহাড়পুর বৌদ্ধ বিহার জাদুঘরে পর্যটন দিবসে উদ্ধারকৃত প্রত্নবস্তুর উন্মুক্ত প্রদর্শনী

১২

বর্ণাঢ্য র‌্যালি ও ফুল দিয়ে পর্যটক বরণে কক্সবাজারে বিশ্ব পর্যটন দিবস

১৩

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের জবাবে সালমান মুক্তাদির বললেন, ‘আপনি পুরোপুরি ডিটাচড’

১৪

হামলা চালিয়ে আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যা অগ্রহণযোগ্য: রাশিয়া

১৫

‘মামলা কেন নেওয়া হয়নি, সেই প্রশ্ন তো আমার’: স্বরাষ্ট্রমন্ত্রীকে সালমান মুক্তাদির

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

১৫

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

সম্পর্কিত