চাকরির নিরাপত্তা চান এসডিএফের ১১৬৫ কর্মকর্তা-কর্মচারী

মোশারফ হোসাইন
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ১১ নভেম্বর ২০২৬, ০৬:১১
 ছবি:

সামাজিক উন্নয়ন সংস্থা সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনে (এসডিএফ) দীর্ঘ ১৫ থেকে ২৫ বছর ধরে কর্মরত ১ হাজার ১৬৫ কর্মকর্তা-কর্মচারী চাকরি স্থায়ীকরণ ও স্থায়ী জনবল কাঠামোর দাবিতে আন্দোলন শুরু করেছেন। প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ায় চাকরি হারানোর আশঙ্কায় স্থায়ী জনবল কাঠামো গঠন, চাকরির ধারাবাহিকতা রক্ষা এবং নতুন উন্নয়ন প্রকল্পে অভিজ্ঞ কর্মীদের অগ্রাধিকার দেওয়াসহ ১৩ দফা দাবি জানিয়েছেন তারা।বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধন কর্মসূচি থেকে এসব দাবি তুলে ধরে এসডিএফ কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদ। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শতাধিক কর্মকর্তা-কর্মচারী এই কর্মসূচিতে অংশ নেন।মানববন্ধনে সংগঠনটির প্রধান সমন্বয়কারী মো. আবদুল লতিফ মিয়া লিখিত বক্তব্য পাঠ করেন। তিনি বলেন, সংস্থাটির ‘রুরাল ইকোনমিক অ্যান্ড লাইভলিহুড ইমপ্রুভমেন্ট’ (রেলি) প্রকল্পে দীর্ঘদিন নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করলেও বিশ্বব্যাংকের অর্থায়ন প্রত্যাহারের পর প্রকল্পটির ভবিষ্যৎ নিয়ে সংশয় তৈরি হয়েছে। ফলে কর্মকর্তা-কর্মচারীদের চাকরি এবং তাদের পরিবারের আর্থিক ও সামাজিক নিরাপত্তা ঝুঁকির মুখে পড়েছে। প্রাথমিক শিক্ষায় নতুন উদ্যোগ সরকারের, আসছে যে পরিবর্তন তিনি আরো উল্লেখ করেন, সরকারি অর্থায়নে ২০২৬ সালের ২৯ মে থেকে ২৮ নভেম্বর পর্যন্ত ছয় মাসের জন্য রেলি প্রকল্পের মেয়াদ বাড়ানো হলেও এটি কোনো দীর্ঘমেয়াদি সমাধান নয়। প্রকল্পের মেয়াদ শেষ হলেই মাঠপর্যায়ে অর্জিত দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন কর্মীদের কর্মজীবনের অবসান হওয়া উচিত নয় বলে তিনি মন্তব্য করেন।মানববন্ধন থেকে নতুন প্রকল্প অনুমোদন না হওয়া পর্যন্ত রেলি প্রকল্পের কর্মীদের প্রয়োজনীয় অর্থায়নসহ চাকরির মেয়াদ বৃদ্ধি, অর্থসংস্থান নিশ্চিতকরণ এবং ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের প্রত্যক্ষ তত্ত্বাবধানে স্থায়ী জনবল কাঠামো প্রণয়নের জোর দাবি জানানো হয়।ঐক্য পরিষদের অন্যান্য দাবির মধ্যে রয়েছে—শিক্ষাগত যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে প্রকল্পান্তর পদায়ন, সাম্প্রতিক অনিয়ম সংক্রান্ত আর্থিক প্রতিষ্ঠান বিভাগের তদন্ত প্রতিবেদন দ্রুত প্রকাশ, প্রকৃত দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, নিয়োগ-বাণিজ্য ও কেনাকাটায় দুর্নীতি বন্ধ, পদোন্নতিতে স্বজনপ্রীতি রোধ এবং মাঠপর্যায়ের কর্মীদের হয়রানি বন্ধ করা। এসব দাবি দ্রুত বাস্তবায়ন করা না হলে এসডিএফের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকের পদত্যাগের দাবি জানান বিক্ষোভকারী নেতারা।

১

সারের ডিলার নিয়ে উৎসব হয়েছে, আমরাও চাই উৎসব হোক: কৃষিমন্ত্রী

২

পাকিস্তানে সন্ত্রাসী হামলায় উপপুলিশ সুপারসহ ১০ পুলিশ সদস্য নিহত

৩

চাকরির নিরাপত্তা চান এসডিএফের ১১৬৫ কর্মকর্তা-কর্মচারী

৪

মাভাবিপ্রবি ও এআইটির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

৫

দেশের বিপুল জনশক্তিকে মানবসম্পদে রূপান্তর করতে হবে: শিক্ষামন্ত্রী

৬

আর কত গাড়ির ওপর হামলা হলে বোঝা যাবে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে

৭

মানবতাবিরোধী অপরাধে সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজীকে হাজিরের নির্দেশ

৮

নাটোরের সাংবাদিক ইসাহাক বাঁচতে চান

৯

সামনে দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব দৃশ্যমান হবে: অর্থমন্ত্রী

১০

সাত দিনের সফরে যুক্তরাজ্যে যাচ্ছেন নাহিদ ইসলাম

১১

শুরুতেই সারের ডিলার নিয়ে উত্তাল সংসদ

১২

টিউবওয়েলের মুখ থেকে বের হচ্ছে গ্যাস, জ্বলছে আগুন

১৩

গাজায় ভারী বৃষ্টিতে বিপর্যস্ত ২ লক্ষাধিক মানুষ

১৪

বর্জ্য ব্যবস্থাপনায় ব্যর্থ পৌর কর্মকর্তাদের বরখাস্তের হুঁশিয়ারি

১৫

মুন্সিগঞ্জে ১১ কোটি টাকার ভারতীয় কাপড় জব্দ, গ্রেপ্তার ২

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত

`); printWindow.document.close(); printWindow.focus(); printWindow.print(); printWindow.close(); }