যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে অভিশংসনের প্রস্তাবে প্রতিনিধি পরিষদে ভোটাভুটি আটকে দিয়েছেন রিপাবলিকান আইনপ্রণেতারা। এ ঘটনায় নিজেদের ‘পূর্ণ বিজয়’ হয়েছে বলে ঘোষণা দিয়েছে পেন্টাগন।পেন্টাগনের মুখপাত্র শন পারনেল সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বলেন, ‘ভিত্তিহীন অভিশংসন প্রস্তাবগুলো প্রতিনিধি পরিষদের বিচার বিভাগীয় কমিটিতে পাঠানোর সিদ্ধান্ত প্রতিরক্ষামন্ত্রী হেগসেথ, যুদ্ধ মন্ত্রণালয় এবং মার্কিন সেনাদের জন্য পূর্ণ বিজয়।’তিনি আরও বলেন, বিচার বিভাগীয় কমিটিতে এই প্রহসনমূলক অভিশংসন প্রচেষ্টার অবসান ঘটানোর অপেক্ষায় রয়েছে পেন্টাগন। সেখানে তথ্য-প্রমাণের ভিত্তিতেই সিদ্ধান্ত আসবে এবং এই অপ্রয়োজনীয় বিতর্কের অবসান হবে বলে আশা প্রকাশ করেন তিনি।সূত্র: দ্য গার্ডিয়ান