ছাই ছেঁকে স্বর্ণ বের করেন সিংগাইরের কারিগররা

নিজস্ব প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ১৩ নভেম্বর ২০২৬, ০৯:১১
 ছবি:

আব্দুল মোতালেব, সিংগাইর (মানিকগঞ্জ)

প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৬, ০৯: ৪৮

স্বর্ণের গয়না বানানোর দোকানের পরিত্যক্ত ছাই, ধুলোবালি ও ময়লা থেকে মূল্যবান স্বর্ণ ও রুপা সংগ্রহ করে শতাব্দীরও বেশি সময় ধরে জীবিকা নির্বাহ করছেন মানিকগঞ্জের সিংগাইর উপজেলার হাজারো পরিবার। স্থানীয়ভাবে ‘ছালি ব্যবসা’ নামে পরিচিত এই ব্যতিক্রমী পেশাকে কেন্দ্র করে গড়ে উঠেছে কোটি টাকার বাণিজ্য।

উপজেলার চারিগ্রাম ইউনিয়নের দাশেরহাটি ও চারিগ্রাম এবং সদর ও পৌর এলাকার গোবিন্দল গ্রামকে কেন্দ্র করে গড়ে উঠেছে এই ঐতিহ্যবাহী শিল্প। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় পাঁচ হাজার পরিবার এ পেশায় যুক্ত। পুরুষের পাশাপাশি নারীরাও ছাই প্রক্রিয়াজাতকরণে কাজ করেন। বিপুলসংখ্যক মানুষের স্বর্ণ সংগ্রহ ও বাণিজ্যের কারণে এলাকাটি এখন ‘স্বর্ণ গ্রাম’ নামে পরিচিত।

ব্যবসায়ীরা ঢাকার তাঁতিবাজারসহ সিলেট, কুমিল্লা, খুলনা, যশোর, বগুড়া ও রাজশাহীসহ দেশের বিভিন্ন জুয়েলারি দোকান থেকে ছাই কিনে আনেন। ব্যবসায়ী সাগর ও খোরশেদ জানান, মানভেদে প্রতি বস্তা ছাই ১০ থেকে ১২ হাজার টাকায় কেনাবেচা হয়। পরে মাটিতে গর্ত করে চুন ও ধানের তুষের সাহায্যে সিসা আলাদা করে বিশেষ প্রক্রিয়ায় পরিশোধনের মাধ্যমে খাঁটি স্বর্ণ ও রুপা বের করা হয়। এ ব্যবসাকে কেন্দ্র করে চারিগ্রাম বাজারে ৫০ থেকে ৬০টি জুয়েলারি দোকান গড়ে উঠেছে।

‘বাংলাদেশ জুয়েলার্স’-এর মালিক বাবুল হোসেন জানান, প্রতি শুক্রবার ও সোমবার বাজারে জমজমাট কেনাবেচা হয় এবং ঢাকার বড় ব্যবসায়ীরাও এখান থেকে স্বর্ণ কেনেন। চারিগ্রাম জুয়েলারি সমবায় সমিতির সভাপতি মানিক হাসান ও সাধারণ সম্পাদক ফরিদ হোসেন বলেন, ছাই সংগ্রহ থেকে পরিশোধন—প্রতিটি ধাপেই কর্মসংস্থান ও জাতীয় অর্থনীতিতে অবদান রাখছে এ শিল্প।

তবে ব্যবসায়ী হালিম ও আনু ব্যাপারী অভিযোগ করেন, বিভিন্ন জেলা থেকে ছাই আনার পথে তাদের নানা হয়রানির শিকার হতে হয়। এ বিষয়ে সিংগাইর সদর ইউপি চেয়ারম্যান জাহিনুর রহমান সৌরভ বলেন, ‘ব্যবসায়ীদের ট্রেড লাইসেন্স দেওয়া হচ্ছে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

১

ঢাকা-দিল্লি কনস্যুলার সংলাপ স্থগিত

২

মারমা যুব কল্যাণ সংসদকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ মারমা ছাত্র ঐক্য পরিষদ

৩

চট্টগ্রামে ফ্লাইওভারকে নাশকতার হাতিয়ার বানাচ্ছে নিষিদ্ধ ছাত্রলীগ

৪

ক্ষেপণাস্ত্র সক্ষমতা বাড়াচ্ছে সৌদি, নেপথ্যে কী

৫

হাজার কোটি টাকার লোকসান তবু ঘুরে দাঁড়ানোর স্বপ্ন

৬

ইসরাইলি নেতাকে ফ্রান্সে ঢুকতে বাধা

৭

পাকিস্তানে যাত্রীবাহী ভ্যান নদীতে পড়ে নিহত ১১

৮

ইরানের বর্তমান সরকার টিকে থাকলে তা হবে আমার পরাজয়: ট্রাম্প

৯

ছাই ছেঁকে স্বর্ণ বের করেন সিংগাইরের কারিগররা

১০

১০ জনের চেককে হারিয়ে জয়ের ছন্দে স্পেন

১১

সারিয়াকান্দিতে আমনের বাম্পার ফলনে চাষির মুখে হাসি

১২

যশোরে ১০০ কোটি টাকার খেজুর গুড় বিক্রির সম্ভাবনা

১৩

আরব দলগুলোকে সহযোগিতাকারীদের হত্যা করা বৈধ: ইহুদি ধর্মগুরু ফতোয়া

১৪

যুক্তরাষ্ট্রের রাডারে হামলা চালিয়েছে ইরান

১৫

কেইনের মাইলফলকের দিনে শেষ আটে ইংল্যান্ড

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত

`); printWindow.document.close(); printWindow.focus(); printWindow.print(); printWindow.close(); }