২০৪১ সালের মধ্যে ৫৫ লাখ ৮০ হাজার পর্যটক আকর্ষণের পরিকল্পনা

ডিসেম্বরেই উন্মোচন হচ্ছে বহুল প্রতীক্ষিত জাতীয় পর্যটন মহাপরিকল্পনা

আজাদ প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ১৪ নভেম্বর ২০২৬, ০৬:১১
 ছবি:

১ হাজার ৪৯৮টি পর্যটন কেন্দ্র নিয়ে ২০২৭ সালের জানুয়ারি থেকে বাস্তবায়ন শুরুর লক্ষ্য

বহুল প্রতীক্ষিত জাতীয় পর্যটন মহাপরিকল্পনা আগামী ডিসেম্বরের শেষ নাগাদ উন্মোচন করতে যাচ্ছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমান এ মহাপরিকল্পনা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করবেন বলে প্রস্তুতি নেওয়া হচ্ছে। এর মধ্য দিয়ে দেশের আট বিভাগে চিহ্নিত ১ হাজার ৪৯৮টি পর্যটন আকর্ষণ কেন্দ্রকে ঘিরে সমন্বিত উন্নয়ন কার্যক্রম শুরুর পথ তৈরি হবে। ২০২৭ সালের জানুয়ারি থেকে অগ্রাধিকারভিত্তিতে পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের (বিটিবি) প্রধান নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী জানিয়েছেন, ডিসেম্বরের শেষ দিকে ঢাকায় প্রস্তাবিত পাঁচ দিনব্যাপী বাংলাদেশ ফেস্টিভ্যালের সময় মহাপরিকল্পনাটি আনুষ্ঠানিকভাবে প্রকাশের প্রস্তুতি চলছে। প্রধানমন্ত্রীর কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে ২৭ থেকে ৩১ ডিসেম্বর উৎসব আয়োজনের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। তিনি বলেন, ডিসেম্বরের প্রথম সপ্তাহে মহাপরিকল্পনাটি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে পাঠানোর পরিকল্পনা রয়েছে। এর আগে ৩০ নভেম্বরের মধ্যে পর্যালোচনা কমিটির যাচাই করা চূড়ান্ত নথি পাওয়ার আশা করছে বিটিবি। মন্ত্রণালয়ের পরবর্তী প্রক্রিয়া শেষে জাতীয় পর্যটন কাউন্সিলের অনুমোদন পাওয়া গেলে জানুয়ারি থেকেই বাস্তবায়ন কার্যক্রম শুরু হতে পারে।

আট বিভাগে ১ হাজার ৪৯৮ পর্যটন আকর্ষণ

জাতীয় পর্যটন মহাপরিকল্পনার সারসংক্ষেপ অনুযায়ী, ২০২৪ থেকে ২০৪১ সাল পর্যন্ত ১৭ বছরের দীর্ঘমেয়াদি উন্নয়ন রূপরেখা এতে তুলে ধরা হয়েছে। বাংলাদেশের পর্যটন খাতকে প্রতিযোগিতামূলক, টেকসই ও আন্তর্জাতিক মানের গন্তব্য হিসেবে গড়ে তোলাই এর মূল লক্ষ্য। মহাপরিকল্পনায় দেশের আটটি প্রশাসনিক বিভাগে ১ হাজার ৪৯৮টি পর্যটন সম্পদ ও আকর্ষণ কেন্দ্র চিহ্নিত করা হয়েছে। এসব গন্তব্যের অবকাঠামো উন্নয়ন, পর্যটন পণ্যের বৈচিত্র্য, ব্যবস্থাপনা, বিপণন এবং দক্ষ মানবসম্পদ তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

পরিকল্পনায় ২০৪১ সালের মধ্যে ৫৫ লাখ ৮০ হাজার পর্যটক আকর্ষণ এবং ২ কোটি ১৯ লাখ ৪০ হাজার কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ লক্ষ্য অর্জনে সমুদ্রসৈকত, পরিবেশবান্ধব বা ইকো-ট্যুরিজম, সাংস্কৃতিক ও ঐতিহ্যভিত্তিক পর্যটন, ধর্মীয় পর্যটন, অ্যাডভেঞ্চার, নদীভিত্তিক, গ্রামীণ ও ক্রুজ পর্যটনের বিকাশের প্রস্তাব করা হয়েছে। পাশাপাশি ব্যবসায়িক সভা, প্রণোদনামূলক ভ্রমণ, সম্মেলন ও প্রদর্শনীভিত্তিক ‘মাইস’ পর্যটন সম্প্রসারণের কথাও রয়েছে।

বিদেশি পর্যটক ও বিনিয়োগ আকর্ষণে ইলেকট্রনিক ভিসা বা ই-ভিসা চালু, পর্যটকদের নিরাপত্তা জোরদার এবং গন্তব্য ব্যবস্থাপনা উন্নত করার সুপারিশ করা হয়েছে। সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) মাধ্যমে বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি পর্যটন খাতে প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে।

এ জন্য আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র, গন্তব্য ব্যবস্থাপনা সংস্থা এবং স্বতন্ত্র পর্যটন উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের প্রস্তাব রয়েছে। এসব প্রতিষ্ঠানের মাধ্যমে পর্যটনকেন্দ্রগুলোর পরিকল্পনা, পরিচালনা, সেবা ও উন্নয়ন কার্যক্রমে সমন্বয় আনার কথা বলা হয়েছে।

জানুয়ারি থেকেই অগ্রাধিকারমূলক কার্যক্রম

২০২৭ সালের জানুয়ারি থেকে মহাপরিকল্পনার অগ্রাধিকারমূলক কার্যক্রম শুরু করার লক্ষ্য রয়েছে সরকারের। বিটিবির প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন, মহাপরিকল্পনা বাস্তবায়ন মানে শুধু হোটেল, রিসোর্ট বা অন্যান্য ভৌত অবকাঠামো নির্মাণ নয়। জানুয়ারি থেকেই এতে উল্লেখ করা বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন শুরু করাই লক্ষ্য।

প্রাথমিক পর্যায়ে পর্যটন গন্তব্যগুলোর প্রচার, পর্যটন ব্যবসায়ীদের সঙ্গে পরামর্শ, স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করা এবং সরকারি সংস্থা ও বেসরকারি খাতের অংশীজনদের মধ্যে সমন্বয় বাড়ানোর উদ্যোগ নেওয়া হতে পারে।

মহাপরিকল্পনায় বাস্তবায়নের দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান চিহ্নিত করা, অর্থায়নের সম্ভাব্য উৎস নির্ধারণ, প্রকল্পের অগ্রাধিকার ঠিক করা এবং তদারকি ব্যবস্থার রূপরেখাও রাখা হয়েছে। পর্যটন খাতের বিকাশ ত্বরান্বিত করতে প্রাথমিক পর্যায়ে অগ্রাধিকারমূলক প্রকল্প গ্রহণ, বিনিয়োগে প্রণোদনা এবং সরকারি-বেসরকারি অংশীদারত্ব সম্প্রসারণের সুপারিশ রয়েছে।

পর্যটন উন্নয়নে সরকারের অগ্রাধিকার

এর আগে জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছিলেন, অর্থনৈতিক প্রবৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র্য বিমোচনে পর্যটনকে অন্যতম প্রধান খাত হিসেবে গড়ে তুলতে সরকার সমন্বিত মহাপরিকল্পনা তৈরি করছে। পর্যটনকে অগ্রাধিকারমূলক খাত হিসেবে চিহ্নিত করে পর্যায়ক্রমে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের কথাও জানান তিনি।

প্রধানমন্ত্রী কক্সবাজার, সিলেট ও খুলনায় বাংলাদেশ পর্যটন করপোরেশনের মালিকানাধীন জমিতে আন্তর্জাতিক মানের হোটেল ও পর্যটন সুবিধা গড়ে তোলার পরিকল্পনার কথা তুলে ধরেন। কক্সবাজারে সরকারি-বেসরকারি অংশীদারত্বের ভিত্তিতে পর্যটন উন্নয়নের জন্য ১৩২ দশমিক ৪৪ একর জমি চিহ্নিত করা হয়েছে। এ ছাড়া পর্যটন খাতের দক্ষ জনবল তৈরির লক্ষ্যে মোটেল লাবণী চত্বরে আধুনিক পর্যটন প্রশিক্ষণ ইনস্টিটিউট গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতও জাতীয় সংসদে প্রায় ১ হাজার ৪৯৮টি পর্যটন কেন্দ্র নিয়ে সমন্বিত মহাপরিকল্পনা চূড়ান্ত করার কথা জানিয়েছেন। তিনি বলেন, কমিউনিটিভিত্তিক পর্যটনের প্রসার, পর্যটকদের নিরাপত্তা জোরদার এবং পর্যটন খাতের তথ্য-উপাত্ত উন্নয়নের পাশাপাশি ‘জাতীয় পর্যটন নীতিমালা ২০২৬’ প্রণয়নের কাজও শুরু হয়েছে।

বাস্তবায়নে অংশীজনদের প্রত্যাশা

পর্যটন শিল্পের অংশীজনেরা দীর্ঘদিন ধরে মহাপরিকল্পনাটি দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়ে আসছেন। তাঁদের মতে, দেশের পর্যটন সম্ভাবনাকে কাজে লাগাতে সমন্বিত বিনিয়োগ, পেশাদার গন্তব্য ব্যবস্থাপনা, দক্ষ জনবল এবং পর্যটকদের সেবার মান উন্নয়ন জরুরি। ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (টোয়াব) সভাপতি মোহাম্মদ হানিফ পর্যটন খাতের প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি, পেশাদার প্রশিক্ষণ এবং নীতিগত সহায়তার ওপর গুরুত্ব দিয়েছেন।

টোয়াবের সাবেক সভাপতি মো. রাফেউজ্জামান মনে করেন, শুধু অবকাঠামো নির্মাণ করলেই পর্যটন খাতের উন্নয়ন হবে না; পর্যটকদের অভিজ্ঞতা ও সেবার মান বাড়ানোর দিকেও নজর দিতে হবে।

প্যাসিফিক এশিয়া ট্রাভেল অ্যাসোসিয়েশনের (পাটা) বাংলাদেশ চ্যাপ্টারের মহাসচিব তৌফিক রহমানও বেসরকারি খাতের অংশগ্রহণ, কার্যকর গন্তব্য ব্যবস্থাপনা এবং সমন্বিত বাস্তবায়নের ওপর জোর দিয়েছেন। তাঁর মতে, মহাপরিকল্পনায় স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণ, পরিবেশগত স্থায়িত্ব, পর্যটন বিপণন এবং উন্নত যোগাযোগব্যবস্থাকে যথেষ্ট গুরুত্ব দিতে হবে।

মহাপরিকল্পনা প্রকাশের মধ্য দিয়ে দেশের পর্যটন খাতের দীর্ঘমেয়াদি উন্নয়নের একটি কাঠামো তৈরি হতে যাচ্ছে। তবে এর লক্ষ্য অর্জন নির্ভর করবে পরিকল্পনার কার্যকর বাস্তবায়ন, প্রয়োজনীয় অর্থায়ন, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সমন্বয় এবং স্থানীয় জনগোষ্ঠী ও বেসরকারি খাতের অংশগ্রহণের ওপর।

১

ট্রাম্পকে ব্রিফ, যুক্তরাষ্ট্রের জন্য আপাতত কোনো হুমকি নেই

২

কথা ছিল ভাই অপেক্ষা করবেন, পরীক্ষা শেষে বোন জানলেন ভাই থানায়

৩

পাকিস্তানি নায়িকার সঙ্গে প্রেমে মাতবেন শাকিব খান

৪

কুমিল্লা উত্তর জেলা জামায়াতের নতুন কমিটি, আমির আবদুল মতিন

৫

জাপানি সাংবাদিকের মুক্তি নিয়ে টোকিও–মস্কো সম্পর্কে নতুন টানাপোড়েন

৬

বিয়ের আসর থেকে চার ভরি স্বর্ণালংকার নিয়ে উধাও কনে ও স্বজনেরা

৭

বিএনপি-আওয়ামী লীগ দ্বন্দ্বের বাইরে নতুন রাজনৈতিক পথের খোঁজে

৮

গঠনতন্ত্রে পরিবর্তনের উদ্যোগ, জামায়াতে গঠিত হচ্ছে উপদেষ্টা পরিষদ

৯

গ্রিসকে ৭ গোলের লজ্জা দিয়ে কোয়ার্টার ফাইনালের পথে নেদারল্যান্ডস, জিতল জার্মানিও

১০

কুমিল্লায় শিগগিরই প্রতিষ্ঠিত হবে বিকেএসপি: ক্রীড়া প্রতিমন্ত্রী

১১

সাত দিন ধরে সরাসরি হত্যার হুমকি পাচ্ছি: মাহমুদা মিতু

১২

সূচি চূড়ান্ত, আর্জেন্টিনায় ফিরছেন মেসি

১৩

যুক্তরাষ্ট্রে যোগাযোগব্যবস্থায় ত্রুটি কারণে সব ফ্লাইটের উড্ডয়ন সাময়িকভাবে বন্ধ ঘোষণা

১৪

শ্যামলীতে চাঁদা না পেয়ে রেস্টুরেন্টে তিন রাউন্ড গুলি

১৫

ডিসেম্বরেই উন্মোচন হচ্ছে বহুল প্রতীক্ষিত জাতীয় পর্যটন মহাপরিকল্পনা

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত

`); printWindow.document.close(); printWindow.focus(); printWindow.print(); printWindow.close(); }