কথা ছিল ভাই অপেক্ষা করবেন, পরীক্ষা শেষে বোন জানলেন ভাই থানায়

বিনোদন প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ১৪ নভেম্বর ২০২৬, ০৭:১১
 ছবি:

পরীক্ষা শেষে বেরিয়ে নির্ধারিত জায়গায় ভাইকে খুঁজে পেলেন না তরুণী। তাঁর মুঠোফোন আর ব্যাগও ছিল ভাইয়ের কাছে। কিছুক্ষণ পর কয়েকজন পুলিশ সদস্য তাঁকে ডেকে জানালেন, তাঁর ভাইকে বংশাল থানায় নেওয়া হয়েছে। পরে তাঁরাই তরুণীকে রিকশায় থানায় যাওয়ার ব্যবস্থা করে দেন।

শুক্রবার বিকেলে পুরান ঢাকার আরমানিটোলা সরকারি উচ্চবিদ্যালয়ে নয়টি ব্যাংক ও দুটি আর্থিক প্রতিষ্ঠানের সিনিয়র অফিসার পদের সমন্বিত নিয়োগ পরীক্ষা ছিল।

সেখানে বোনকে পরীক্ষা দিতে নিয়ে এসেছিলেন ওই তরুণ। পরীক্ষা চলাকালে কেন্দ্রের ফটকের বাইরে তাঁকে হাতকড়া পরিয়ে গাড়িতে তোলে পুলিশ। প্রায় ১০ মিনিট পর সেখান থেকে আরেক তরুণকেও তুলে নেওয়া হয়। তিনি একটি সরকারি ব্যাংকের কর্মকর্তা।

.

ঘটনাস্থলে উপস্থিত থেকে ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায়, পরীক্ষা শুরুর আগে বিদ্যালয়ের মূল ফটক খোলা ছিল। পরীক্ষার্থীদের সঙ্গে আসা স্বজনেরা তখন ভেতরে ঢুকতে পারছিলেন। বেলা তিনটার দিকে পরীক্ষা শুরু হলে তাঁদের বেরিয়ে যেতে বলা হয়। পুলিশ সদস্যরা তাঁদের বের করে দেওয়ার সময় কয়েকজনের সঙ্গে কথা-কাটাকাটি হয়।

বেলা ৩টা ২০ মিনিটে পুলিশ সদস্যরা ফটকের বাইরে এসে এক পরীক্ষার্থীর ভাইকে হাতকড়া পরান। কিছুক্ষণ পর তাঁকে পুলিশের গাড়িতে তোলা হয়। আটকের কারণ জানতে চাইলে ঘটনাস্থলে এক পুলিশ সদস্য প্রথম আলোকে বলেন, ওই তরুণ ‘মব করার চেষ্টা করেছেন। পুলিশ সদস্যের ওপর আক্রমণের চেষ্টা করেছেন’।

এর প্রায় ১০ মিনিট পর ফটকের বাইরে থেকে দ্বিতীয় তরুণকে আটক করে পুলিশ। তিনি গাড়িতে উঠতে অস্বীকৃতি জানালে তাঁকে জোর করে গাড়িতে তোলা হয়।

.

ধস্তাধস্তিতে তাঁর শরীরের কয়েক জায়গায় ক্ষত হয়। পরে জানা গেছে, ওই তরুণ একটি সরকারি ব্যাংকের কর্মকর্তা। এ সময় তাৎক্ষণিকভাবে পরীক্ষাকেন্দ্রের বাইরে অভিভাবকদের মধ্যে ভীতির সঞ্চার হয়। তাৎক্ষণিকভাবে তাঁরা বিক্ষিপ্ত হয়ে পড়েন।

পরীক্ষা শেষে প্রথম আলোর সঙ্গে কথা হয় প্রথম তরুণের বোনের। তিনি জানান, হলে ঢোকার আগে মুঠোফোন ও ব্যাগ ভাইয়ের কাছে রেখে গিয়েছিলেন। কথা ছিল, পরীক্ষা শেষে ভাই নির্দিষ্ট একটি জায়গায় তাঁর জন্য অপেক্ষা করবেন। পুলিশের কাছে ভাইকে থানায় নেওয়ার খবর শুনে তিনি হতবিহ্বল হয়ে পড়েন।

দুই তরুণের অভিযোগ, পুলিশের সঙ্গে কথা-কাটাকাটির জেরে তাঁদের থানায় নিয়ে ঘণ্টার পর ঘণ্টা বসিয়ে রাখা হয়েছে।

বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিক ইকবাল প্রথম আলোকে বলেন, পরীক্ষাকেন্দ্রে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে দুজনকে হেফাজতে নেওয়া হয়েছিল। রাত সাড়ে নয়টার কিছু আগে তাঁদের ছেড়ে দেওয়া হয়।

.

বিকেল পাঁচটার দিকে বংশাল থানায় গিয়ে দেখা যায়, দুই তরুণকে বসিয়ে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ওই পরীক্ষার্থীও তখন থানায়। এক পুলিশ সদস্য জানান, দুই তরুণের নাম-পরিচয় নেওয়া হচ্ছে। তাঁদের রাজনৈতিক মতাদর্শ জানতে নিজ নিজ এলাকায়ও খোঁজ নেওয়া হচ্ছে।

বিকেল সাড়ে পাঁচটার পর দুই তরুণের সঙ্গে কথা হয় প্রথম আলোর। তাঁরা বলেন, পরীক্ষাকেন্দ্র থেকে বের হওয়া নিয়ে পুলিশের সঙ্গে তাঁদের কথা-কাটাকাটি হয়েছিল। এর জেরে তাঁদেরকে থানায় আনা হয়েছে। কোনো অন্যায় না করেও তাঁরা হয়রানির শিকার হয়েছেন। পুলিশ তাঁদের মুঠোফোনও নিয়ে নিয়েছে।

থানায় ওই তরুণের বোন প্রথম আলোকে বলেন, ‘সামান্য একটা বিষয়ে যেভাবে হয়রানি করা হচ্ছে, এটা হতাশার। কোনো অন্যায় না করেই আমার ভাইকে থানায় আনা হয়েছে। এতক্ষণ ধরে বসে আছি, কিছু বলেও না।’

সন্ধ্যা ছয়টার পর দুই তরুণকে বংশাল থানার ওসির কক্ষে নেওয়া হয়। কিছুক্ষণ পর তাঁরা ফিরে আসেন। এরপরও তাঁদের থানায় বসিয়ে রাখা হয়। রাত সাড়ে নয়টার কিছু আগে দুজনকে ছেড়ে দেওয়া হয়েছে বলে মুঠোফোনে প্রথম আলোকে জানান ওই তরুণী।

ছাড়া পাওয়ার পর দুই তরুণের কেউই ঘটনার বিষয়ে বিস্তারিত কথা বলতে চাননি। একজন শুধু বললেন, ‘কিছুই বলার নেই। বিচিত্র এক অভিজ্ঞতা হলো।’

১

ট্রাম্পকে ব্রিফ, যুক্তরাষ্ট্রের জন্য আপাতত কোনো হুমকি নেই

২

কথা ছিল ভাই অপেক্ষা করবেন, পরীক্ষা শেষে বোন জানলেন ভাই থানায়

৩

পাকিস্তানি নায়িকার সঙ্গে প্রেমে মাতবেন শাকিব খান

৪

কুমিল্লা উত্তর জেলা জামায়াতের নতুন কমিটি, আমির আবদুল মতিন

৫

জাপানি সাংবাদিকের মুক্তি নিয়ে টোকিও–মস্কো সম্পর্কে নতুন টানাপোড়েন

৬

বিয়ের আসর থেকে চার ভরি স্বর্ণালংকার নিয়ে উধাও কনে ও স্বজনেরা

৭

বিএনপি-আওয়ামী লীগ দ্বন্দ্বের বাইরে নতুন রাজনৈতিক পথের খোঁজে

৮

গঠনতন্ত্রে পরিবর্তনের উদ্যোগ, জামায়াতে গঠিত হচ্ছে উপদেষ্টা পরিষদ

৯

গ্রিসকে ৭ গোলের লজ্জা দিয়ে কোয়ার্টার ফাইনালের পথে নেদারল্যান্ডস, জিতল জার্মানিও

১০

কুমিল্লায় শিগগিরই প্রতিষ্ঠিত হবে বিকেএসপি: ক্রীড়া প্রতিমন্ত্রী

১১

সাত দিন ধরে সরাসরি হত্যার হুমকি পাচ্ছি: মাহমুদা মিতু

১২

সূচি চূড়ান্ত, আর্জেন্টিনায় ফিরছেন মেসি

১৩

যুক্তরাষ্ট্রে যোগাযোগব্যবস্থায় ত্রুটি কারণে সব ফ্লাইটের উড্ডয়ন সাময়িকভাবে বন্ধ ঘোষণা

১৪

শ্যামলীতে চাঁদা না পেয়ে রেস্টুরেন্টে তিন রাউন্ড গুলি

১৫

ডিসেম্বরেই উন্মোচন হচ্ছে বহুল প্রতীক্ষিত জাতীয় পর্যটন মহাপরিকল্পনা

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত

`); printWindow.document.close(); printWindow.focus(); printWindow.print(); printWindow.close(); }