খেলা

কুমিল্লায় শিগগিরই প্রতিষ্ঠিত হবে বিকেএসপি: ক্রীড়া প্রতিমন্ত্রী

ক্রীড়া প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ১৪ নভেম্বর ২০২৬, ০৬:১১
 ছবি:

দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ, উপজেলায় স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ নেওয়া হবে

কুমিল্লায় শিগগিরই বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) প্রতিষ্ঠা করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। একই সঙ্গে দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ এবং উপজেলা পর্যায়ে স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি। শুক্রবার বিকেলে কুমিল্লার বরুড়া উপজেলার কাদবা তলাগ্রাম তারিণী চরণ লাহা উচ্চ বিদ্যালয় মাঠে ‘এ কে এম আবু তাহের স্মৃতি আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট’-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

আমিনুল হক বলেন, খেলাধুলার প্রসারের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন এবং প্রকৃত সামাজিক বিপ্লব ঘটানো সম্ভব। খেলাধুলা মানুষের মধ্যে শৃঙ্খলাবোধ, পারস্পরিক সৌহার্দ্য ও পারিবারিক বন্ধন সুদৃঢ় করে। এর মাধ্যমে সুস্থ, মেধাবী ও সুশৃঙ্খল প্রজন্ম গড়ে তোলা যায়। তিনি জানান, ঢাকাসহ দেশের অন্যান্য বিকেএসপিকে আরও স্বয়ংসম্পূর্ণ করার পাশাপাশি কুমিল্লায় নতুন একটি বিকেএসপি প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে। তরুণ প্রজন্মকে মাদকমুক্ত রাখতে এবং তাদের জন্য সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ ও উপজেলা পর্যায়ে স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। দ্রুত বরুড়া উপজেলা স্টেডিয়াম নির্মাণের কার্যক্রমও গ্রহণ করা হবে।

প্রতিমন্ত্রী আরও বলেন, খেলাধুলাকে বছরের নির্দিষ্ট কোনো সময়ের মধ্যে সীমাবদ্ধ না রেখে বছরব্যাপী ফুটবল, ক্রিকেট, ভলিবল ও টেবিল টেনিসসহ বিভিন্ন খেলার আয়োজন করা হবে। জাতীয় পর্যায়ের পাশাপাশি স্কুল ও কলেজ পর্যায়েও নিয়মিত ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের ওপর গুরুত্ব দেওয়া হবে। তিনি বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়াই তাঁদের লক্ষ্য। দল-মতনির্বিশেষে ‘সবার আগে বাংলাদে শ’ চেতনা ধারণ করে সুশৃঙ্খল জাতি গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

১৯টি দলের অংশগ্রহণে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনালে কুমিল্লা আদর্শ সদর উপজেলা দল টাইব্রেকারে চান্দিনা উপজেলা দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।

অনুষ্ঠানে সংসদ সদস্য মো. মনিরুল হক চৌধুরী, মো. জসিম উদ্দিন ও আতিকুল ইসলাম শাওন, বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রনি এবং উপজেলা বিএনপির সভাপতি কায়সার আলম সেলিমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

১

ট্রাম্পকে ব্রিফ, যুক্তরাষ্ট্রের জন্য আপাতত কোনো হুমকি নেই

২

কথা ছিল ভাই অপেক্ষা করবেন, পরীক্ষা শেষে বোন জানলেন ভাই থানায়

৩

পাকিস্তানি নায়িকার সঙ্গে প্রেমে মাতবেন শাকিব খান

৪

কুমিল্লা উত্তর জেলা জামায়াতের নতুন কমিটি, আমির আবদুল মতিন

৫

জাপানি সাংবাদিকের মুক্তি নিয়ে টোকিও–মস্কো সম্পর্কে নতুন টানাপোড়েন

৬

বিয়ের আসর থেকে চার ভরি স্বর্ণালংকার নিয়ে উধাও কনে ও স্বজনেরা

৭

বিএনপি-আওয়ামী লীগ দ্বন্দ্বের বাইরে নতুন রাজনৈতিক পথের খোঁজে

৮

গঠনতন্ত্রে পরিবর্তনের উদ্যোগ, জামায়াতে গঠিত হচ্ছে উপদেষ্টা পরিষদ

৯

গ্রিসকে ৭ গোলের লজ্জা দিয়ে কোয়ার্টার ফাইনালের পথে নেদারল্যান্ডস, জিতল জার্মানিও

১০

কুমিল্লায় শিগগিরই প্রতিষ্ঠিত হবে বিকেএসপি: ক্রীড়া প্রতিমন্ত্রী

১১

সাত দিন ধরে সরাসরি হত্যার হুমকি পাচ্ছি: মাহমুদা মিতু

১২

সূচি চূড়ান্ত, আর্জেন্টিনায় ফিরছেন মেসি

১৩

যুক্তরাষ্ট্রে যোগাযোগব্যবস্থায় ত্রুটি কারণে সব ফ্লাইটের উড্ডয়ন সাময়িকভাবে বন্ধ ঘোষণা

১৪

শ্যামলীতে চাঁদা না পেয়ে রেস্টুরেন্টে তিন রাউন্ড গুলি

১৫

ডিসেম্বরেই উন্মোচন হচ্ছে বহুল প্রতীক্ষিত জাতীয় পর্যটন মহাপরিকল্পনা

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত

`); printWindow.document.close(); printWindow.focus(); printWindow.print(); printWindow.close(); }