সিলেট থেকে ৪৫ বরযাত্রী নিয়ে রংপুরে গিয়ে প্রতারণার শিকার বর

বিয়ের আসর থেকে চার ভরি স্বর্ণালংকার নিয়ে উধাও কনে ও স্বজনেরা

এসএম শাহাদৎ হোসাইন, রংপুর ব্যুরো
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ১৪ নভেম্বর ২০২৬, ০৫:১১
 ছবি:

সিলেটের হবিগঞ্জ থেকে ৪৫ জন বরযাত্রী নিয়ে বিয়ে করতে রংপুরে এসে প্রতারণার শিকার হয়েছেন ফয়সল নামের এক যুবক। বিয়ের আনুষ্ঠানিকতা শুরুর আগেই কনেকে সাজানোর কথা বলে বরপক্ষের কাছ থেকে প্রায় চার ভরি স্বর্ণালংকার, পোশাক, প্রসাধনী ও নগদ টাকা নিয়ে কনে ও তাঁর পরিবারের সদস্যরা উধাও হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

গত বুধবার দিবাগত রাতে রংপুর নগরের আগামীর চাষী কমিউনিটি সেন্টারে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বরপক্ষ রংপুর কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দিয়েছে।

বরপক্ষের অভিযোগ, বিয়ের জন্য বর ও তাঁর স্বজনেরা রংপুরে পৌঁছানোর পর কনেপক্ষ তাঁদের খাবারের আয়োজন করে। খাওয়াদাওয়া শেষে কনেকে সাজানো এবং স্বর্ণালংকার যাচাইয়ের কথা বলে বরপক্ষের তিন সদস্যকে সঙ্গে নিয়ে নগরের লক্ষ্মী জুয়েলার্স ও একটি পার্লারে যান কনেপক্ষের লোকজন।

অভিযোগ অনুযায়ী, পার্লার থেকে বের হওয়ার পর ব্যাটারিচালিত ইজিবাইকে করে বরপক্ষের ওই তিন সদস্যকে নগর থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে বদরগঞ্জ উপজেলার ভাটিয়াপাড়া এলাকায় নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁদের রেখে কনেপক্ষের লোকজন কনেকে সঙ্গে নিয়ে স্বর্ণালংকার ও অন্যান্য মালামালসহ চলে যান।

বরপক্ষের দাবি, এ ঘটনায় প্রায় চার ভরি স্বর্ণালংকার, কনের জন্য কেনা প্রায় ৭০ হাজার টাকার পোশাক ও প্রসাধনী এবং নগদ সাত হাজার টাকা খোয়া গেছে। দীর্ঘ সময় অপেক্ষা করেও কনে ও তাঁর পরিবারের কাউকে খুঁজে না পেয়ে তাঁরা প্রতারণার বিষয়টি বুঝতে পারেন।

ভুক্তভোগী বর ফয়সল বলেন, রংপুরের একটি পরিবারের সঙ্গে তাঁর বিয়ের কথা চূড়ান্ত হয়েছিল। নির্ধারিত দিনে তিনি ৪৫ জন বরযাত্রী নিয়ে রংপুরে আসেন। সেখানে পৌঁছানোর পর কনেকে সাজানোর কথা বলে কনেপক্ষের লোকজন বরপক্ষের কাছ থেকে প্রায় চার ভরি স্বর্ণালংকার নিয়ে যান।

এ ঘটনায় বরপক্ষের লিখিত অভিযোগ পাওয়ার কথা জানিয়ে পুলিশ বলেছে, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

১

ট্রাম্পকে ব্রিফ, যুক্তরাষ্ট্রের জন্য আপাতত কোনো হুমকি নেই

২

কথা ছিল ভাই অপেক্ষা করবেন, পরীক্ষা শেষে বোন জানলেন ভাই থানায়

৩

পাকিস্তানি নায়িকার সঙ্গে প্রেমে মাতবেন শাকিব খান

৪

কুমিল্লা উত্তর জেলা জামায়াতের নতুন কমিটি, আমির আবদুল মতিন

৫

জাপানি সাংবাদিকের মুক্তি নিয়ে টোকিও–মস্কো সম্পর্কে নতুন টানাপোড়েন

৬

বিয়ের আসর থেকে চার ভরি স্বর্ণালংকার নিয়ে উধাও কনে ও স্বজনেরা

৭

বিএনপি-আওয়ামী লীগ দ্বন্দ্বের বাইরে নতুন রাজনৈতিক পথের খোঁজে

৮

গঠনতন্ত্রে পরিবর্তনের উদ্যোগ, জামায়াতে গঠিত হচ্ছে উপদেষ্টা পরিষদ

৯

গ্রিসকে ৭ গোলের লজ্জা দিয়ে কোয়ার্টার ফাইনালের পথে নেদারল্যান্ডস, জিতল জার্মানিও

১০

কুমিল্লায় শিগগিরই প্রতিষ্ঠিত হবে বিকেএসপি: ক্রীড়া প্রতিমন্ত্রী

১১

সাত দিন ধরে সরাসরি হত্যার হুমকি পাচ্ছি: মাহমুদা মিতু

১২

সূচি চূড়ান্ত, আর্জেন্টিনায় ফিরছেন মেসি

১৩

যুক্তরাষ্ট্রে যোগাযোগব্যবস্থায় ত্রুটি কারণে সব ফ্লাইটের উড্ডয়ন সাময়িকভাবে বন্ধ ঘোষণা

১৪

শ্যামলীতে চাঁদা না পেয়ে রেস্টুরেন্টে তিন রাউন্ড গুলি

১৫

ডিসেম্বরেই উন্মোচন হচ্ছে বহুল প্রতীক্ষিত জাতীয় পর্যটন মহাপরিকল্পনা

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত

`); printWindow.document.close(); printWindow.focus(); printWindow.print(); printWindow.close(); }