জামালপুরে ২৫ বছর পর মামলা থেকে খালাস সাবেক উপমন্ত্রীসহ ১১জন

স্টাফ রিপোর্টার, জামালপুর:
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ১৫ নভেম্বর ২০২৬, ০৮:১১
 ছবি:

মাত্র ৫৪ হাজার টাকা আত্মসাতের অভিযোগে দীর্ঘ ২৫ বছর ধরে চলেছে দুদকের মামলা। মামলায় ১১ জনকে আসামি করা হলেও অভিযোগের পক্ষে আদালতে প্রমাণ উপস্থাপন করতে পারেনি বাদীপক্ষ। অবশেষে বিশেষ জেলা ও দায়রা জজ আদালতের রায়ে খালাস পেয়েছেন সাবেক স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা উপমন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হকসহ মামলার আসামিরা।

১৪ নভেম্বর (শনিবার) দুপুরে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সাবেক এই স্বাস্থ্য উপমন্ত্রী।

বর্তমানে তিনি জামালপুর জেলা পরিষদের প্রশাসক এবং বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য। মামলার রায়ের পর নিজের প্রতিক্রিয়ায় সিরাজুল হক একে রাজনৈতিক হয়রানিমূলক মামলা হিসেবে অভিহিত করেছেন।

২০০১ সালের ২৫ জুন মামলাটি দায়ের করেন দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়ের ময়মনসিংহের উপ-সহকারী পরিচালক মো.আইয়ুব আলী খান।

সিরাজুল হক জানান, বিএনপি সরকারের আমলে সংসদ সদস্যদের ঐচ্ছিক তহবিল থেকে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক প্রতিষ্ঠানে সহায়তা দেওয়ার জন্য অর্থ বরাদ্দ করা হয়েছিল। তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া তাঁর নির্বাচনী এলাকার আকার বিবেচনায় তাঁকে ৩০ লাখ টাকা বরাদ্দ দেন। ওই অর্থ থেকে বিভিন্ন প্রতিষ্ঠানের অনুকূলে চেক দেওয়া হয়। বরাদ্দের অর্থ বিতরণ ও কার্যক্রম তদারকির দায়িত্বে ছিলেন সংশ্লিষ্ট জেলা প্রশাসকরা।

তাঁর দাবি, মোট ৫০০ থেকে ৬০০টি চেকের মধ্যে মাত্র ১১টি চেক নিয়ে আপত্তি তুলে মামলা করে দুর্নীতি দমন কমিশন। এসব চেকের মোট অর্থের পরিমাণ ছিল ৫৪ হাজার টাকা। এর মধ্যে ৩০ হাজার টাকা একজনের নামে বয়স্ক শিক্ষা কেন্দ্র স্থাপনের জন্য দেওয়া হয়েছিল। ওই ব্যক্তি পরে মারা যান। ফলে বাকি ১০ জনের বিরুদ্ধে ২৪ হাজার টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়। মামলায় মোট ১১ জনকে আসামি করা হয়েছিল। তাঁদের একজন মারা গেছেন বলে জানান সিরাজুল হক।

দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় ২৮ জন সাক্ষী উপস্থাপন করলেও অভিযোগ প্রমাণ করতে পারেননি বাদীপক্ষ। অবশেষে গত ২ নভেম্বর বিশেষ জজ আদালতের বিচারক জনাব মোহাম্মদ তৌফিক আজিজ মামলার রায় ঘোষণা করেন এবং আসামিদের খালাস দেন।

মামলাটিকে রাজনৈতিক হয়রানিমূলক উল্লেখ করে সিরাজুল হক বলেন, রাজনৈতিক পরিচয়ের কারণে তাঁকে ও অন্যদের দীর্ঘদিন আর্থিক ও মানসিক ভোগান্তির শিকার হতে হয়েছে। রাজনৈতিক উদ্দেশ্যে মিথ্যা মামলা দিয়ে কাউকে হয়রানি করা হলে সংশ্লিষ্টদেরও আইনের আওতায় আনার ব্যবস্থা থাকা প্রয়োজন।

১

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নতুন ডিজি মেজর জেনারেল তৌহিদুল আহমেদ

২

নওগাঁয় প্রথমবার চালু হলো ই-ট্রাফিক প্রসিকিউশন সিস্টেম

৩

বেরোবির এক পরিচালকের কক্ষে তালা

৪

তদন্ত প্রভাবিত হওয়ার আশঙ্কা নুসরাতের, একটি শব্দ এক্সপাঞ্জ চান স্বরাষ্ট্রমন্ত্রী

৫

অপু-বুবলী নন, পূর্ণিমাকে বিয়ে করতে চেয়েছিলেন শাকিব খান!

৬

জিয়াউলের হাতে হাতকড়া না থাকায় সংসদে ক্ষোভ, আইনমন্ত্রী বললেন পুনরাবৃত্তি হবে না

৭

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

৮

মাস্তুলের ১৪ বছর পূর্তিতে ফিলিস্তিনি শিক্ষার্থীদের ১০ লাখ টাকা সহায়তা

৯

‘ড্রাইভারের পা পর্যন্ত ধরছি, শোনে না, গাড়ি আরও স্পিডে টান দিছে’

১০

আমির হামজা দাঁড়াতেই সংসদে উত্তাপ, হইচই

১১

গোপালগঞ্জের মানুষ আওয়ামী লীগকে ধর্ম মনে করে: রাশেদ খাঁন

১২

গোপালগঞ্জে লগি-বইঠা নিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, পুলিশের ব্যারিকেড ভাঙচুর

১৩

গোপালগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভ ও হাদি চত্বরের নামফলক ভাঙল নিষিদ্ধ আ. লীগের নেতাকর্মীরা

১৪

গোপালগঞ্জের দিকে নজর রাখছে সরকার, পরিস্থিতি দেখে পদক্ষেপ

১৫

কৃষিবর্জ্য দিয়ে পণ্য তৈরির মাধ্যমে গ্রামীণ অর্থনীতিতে অবদান রাখছেন রংপুরের নারীরা

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত

`); printWindow.document.close(); printWindow.focus(); printWindow.print(); printWindow.close(); }