কৃষিবর্জ্য দিয়ে পণ্য তৈরির মাধ্যমে গ্রামীণ অর্থনীতিতে অবদান রাখছেন রংপুরের নারীরা

রংপুর ব্যুরো:
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ১৫ নভেম্বর ২০২৬, ১০:১১
 ছবি:

ভুট্টার খোসা একসময় ফেলে দেওয়া হতো। তবে অনেকে ভুট্টার খোসা জ্বালানি হিসেবেও ব্যবহার করতেন। সেই খোসাই এখন হয়ে উঠেছে আয়ের উৎস। রংপুরের মিঠাপুকুরে ভুট্টার খোসা দিয়ে তৈরি হচ্ছে ফুলদানি, ব্যাগ, ঝুড়ি, ট্রে, টেবিল ম্যাটসহ দুই শতাধিক ধরনের নান্দনিক ও পরিবেশবান্ধব পণ্য। এসব পণ্য তৈরির মাধ্যমে বদলে যাচ্ছে প্রান্তিক নারীদের জীবনযাত্রার মান। সৃষ্টি হচ্ছে গ্রামীণ নারীদের কর্মসংস্থান।

সংসারের কাজের ফাঁকে হস্তশিল্প তৈরি করে কেউ মেটাচ্ছেন সংসারের খরচ, কেউ চালাচ্ছেন সন্তানের পড়াশোনা, আবার কেউ হয়ে উঠছেন স্বাবলম্বী। একই সঙ্গে ফেলে দেওয়া ভুট্টার খোসা বিক্রি করে বাড়তি আয় করছেন কৃষকেরা। এভাবে কৃষিবর্জ্যকে সম্পদে রূপ দিয়ে গ্রামীণ অর্থনীতিতে নতুন সম্ভাবনা তৈরি করছেন মিঠাপুকুরের নারীরা।

মিঠাপুকুর উপজেলার বলদীপুকুর ও আশপাশের এলাকার বেশ কিছু নারী এ হস্তশিল্পের মাধ্যমে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন। স্থানীয় নারীদের সুনিপুণ ও উদ্ভাবনী চিন্তায় ভুট্টার খোসা থেকে তৈরি হচ্ছে দুই শতাধিক ধরনের আকর্ষণীয় ও পরিবেশবান্ধব পণ্য। এসব পণ্যের মধ্যে উল্লেখযোগ্য ফুলদানি, হ্যান্ডব্যাগ, কাপড় রাখার ঝুড়ি, ট্রে, কিচেন বাস্কেট, কলমদানি, টেবিল ম্যাট, টিস্যু বক্স ও জুয়েলারি বক্স।

বৈচিত্র্যময় পণ্য উৎপাদন, নারীদের কর্মসংস্থান, কৃষকদের বাড়তি আয় এবং রপ্তানির সম্ভাবনাকে কেন্দ্র করে ভুট্টার খোসার কদর এখন আগের যেকোনো সময়ের চেয়ে বেশি। উদ্যোক্তারা বলছেন, রংপুরের এ হস্তশিল্পের প্রসার ও বিকাশে সরকারি-বেসরকারি পৃষ্ঠপোষকতা বাড়ানো গেলে গ্রামীণ অর্থনীতিতে নতুন দিগন্তের সূচনা হতে পারে।

ভুট্টার খোসা থেকে নানা ধরনের পণ্য তৈরি করছেন মিঠাপুকুরের নারীরা। এ কাজে এলাকার সাঁওতাল নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণও চোখে পড়ার মতো। তাঁদের অনেকেই এ উদ্যোগে যুক্ত হয়ে নিজেদের ভাগ্য পরিবর্তনের চেষ্টা করছেন। তাঁদের একজন আদুরি ঋষি। তাঁর স্বামী দিনমজুর হওয়ায় অভাবের সংসার। এ কাজ শিখে অবসর সময়ে বিভিন্ন জিনিস তৈরি করে তিনি সংসারে কিছুটা আর্থিক সচ্ছলতা এনেছেন।

আরেক নারী হাওয়া বেগম বলেন, তাঁরা মা-মেয়ে ভুট্টার খোসা দিয়ে হস্তশিল্পের বিভিন্ন পণ্য তৈরির প্রশিক্ষণ নিয়েছেন। এখন খোসা দিয়ে তৈরি পণ্য বিক্রি করে নিজেরাই স্বাবলম্বী হয়েছেন। এ কাজ করে যে আয় হয়, তা দিয়ে সংসারের খরচ চালাতে পারছেন।

দক্ষিণ মমিনপুর এলাকার রিনা মিনজি বলেন, সাধারণত রাতে তিনি এ কাজ করেন। দিনের বেলায় স্বামী-সন্তান ও পরিবারের কাজ করতে হয়। রাতে অবসর সময়ে নিজের ঘরে বসে পণ্য তৈরি করেন। এ কাজ থেকে পাওয়া টাকা দিয়ে ছেলেমেয়েদের পড়াশোনার খরচ চালানোর পাশাপাশি সংসারের খরচও মেটাতে পারেন।

পায়রাবন্দ ডিগ্রি কলেজের শিক্ষার্থী বুলি টপ্পো বলেন, আগে পড়াশোনার খরচের জন্য পরিবারের ওপর নির্ভর করতে হতো। এখন এ কাজ করে নিজের পড়াশোনার খরচ নিজেই চালাতে পারছেন। পরিবারের কাছ থেকে আর টাকা নিতে হয় না।

আগে ভুট্টার খোসা কেবল জ্বালানি হিসেবে ব্যবহৃত হতো। আধুনিক চুলা—ইলেকট্রিক বা গ্যাসের—ব্যবহারের কারণে জ্বালানি হিসেবে খোসার ব্যবহার কমে গেছে। বিকল্প ব্যবহার না থাকায় অধিকাংশ ভুট্টাচাষি খোসা নিয়ে বিপাকে ছিলেন। তবে এখন ভুট্টার খোসা দিয়ে বিভিন্ন পণ্য তৈরি হওয়ায় কৃষকেরাও লাভবান হচ্ছেন। বর্তমানে কৃষকেরা বিঘাপ্রতি প্রায় ১ হাজার ২০০ টাকায় ভুট্টার খোসা বিক্রি করছেন।

ভুট্টাচাষি রানা ও মোজাম্মেল হক বলেন, ভুট্টার খোসা বিক্রির টাকা দিয়ে চাষের খরচ কিংবা গাছ থেকে ভুট্টা তোলার শ্রমিকের খরচের কিছুটা মেটানো যায়।

ভুট্টাচাষি আবু বকর বলেন, আগে খড়কুটোর মতো করেই ভুট্টার খোসা ব্যবহার করতেন। এখন খোসা যত্ন করে বস্তায় ভরে রাখা হয়। ভুট্টার মৌসুম ছাড়াও অন্য সময়ে খোসা বিক্রি করে বাড়তি আয় করা যায়।

উদ্যোক্তা প্রতিষ্ঠান নিউট্রিসাইকেল বায়োসলিউশনের নুর ইসলাম নাঈম বলেন, এ প্রকল্প উত্তরবঙ্গজুড়ে বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে। বর্তমানে বিভিন্ন এনজিও ও বহুজাতিক কোম্পানি তাদের পণ্য কিনছে। আন্তর্জাতিক বাজারে পরিবেশবান্ধব এসব পণ্যের ব্যাপক চাহিদা রয়েছে। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে এ শিল্পের পণ্য বিদেশে রপ্তানি করে দেশের অর্থনীতিতে বড় অবদান রাখা সম্ভব।

তিনি আরও বলেন, প্রতিদিন মানুষ একটি ক্রেডিট কার্ডের সমপরিমাণ মাইক্রোপ্লাস্টিক খেয়ে থাকে। পরিবেশবান্ধব পণ্য তৈরির ভাবনা থেকেই এ উদ্যোগের সূচনা। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে এ উদ্যোগ আরও বড় পরিসরে ছড়িয়ে দেওয়া সম্ভব।

জাতীয় ক্ষুদ্র ও কুটিরশিল্প সমিতি বাংলাদেশ (নাসিব)-এর রংপুর জেলা সভাপতি রাকিবুল হাসান রাকিব বলেন, পরিবেশবান্ধব পণ্যের প্রসার এবং প্রান্তিক নারীদের অর্থনৈতিক মুক্তির ক্ষেত্রে ভুট্টার খোসা দিয়ে পণ্য তৈরির উদ্যোগ একটি অনুসরণীয় মডেল। যথাযথ প্রশিক্ষণ, বাজার সম্প্রসারণ ও সরকারি পৃষ্ঠপোষকতা পেলে এটি গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টির শক্তিশালী ক্ষেত্র হয়ে উঠতে পারে। এতে একদিকে কৃষিবর্জ্যের পরিমাণ কমবে, অন্যদিকে প্লাস্টিকের ব্যবহার কমানোর পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

রংপুরের জেলা প্রশাসক ইসরাত জাহান বলেন, উদ্যোক্তাদের সব ধরনের সহযোগিতা দেওয়া হবে। উদ্যোগটি প্রশংসনীয়।

১

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নতুন ডিজি মেজর জেনারেল তৌহিদুল আহমেদ

২

নওগাঁয় প্রথমবার চালু হলো ই-ট্রাফিক প্রসিকিউশন সিস্টেম

৩

বেরোবির এক পরিচালকের কক্ষে তালা

৪

তদন্ত প্রভাবিত হওয়ার আশঙ্কা নুসরাতের, একটি শব্দ এক্সপাঞ্জ চান স্বরাষ্ট্রমন্ত্রী

৫

অপু-বুবলী নন, পূর্ণিমাকে বিয়ে করতে চেয়েছিলেন শাকিব খান!

৬

জিয়াউলের হাতে হাতকড়া না থাকায় সংসদে ক্ষোভ, আইনমন্ত্রী বললেন পুনরাবৃত্তি হবে না

৭

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

৮

মাস্তুলের ১৪ বছর পূর্তিতে ফিলিস্তিনি শিক্ষার্থীদের ১০ লাখ টাকা সহায়তা

৯

‘ড্রাইভারের পা পর্যন্ত ধরছি, শোনে না, গাড়ি আরও স্পিডে টান দিছে’

১০

আমির হামজা দাঁড়াতেই সংসদে উত্তাপ, হইচই

১১

গোপালগঞ্জের মানুষ আওয়ামী লীগকে ধর্ম মনে করে: রাশেদ খাঁন

১২

গোপালগঞ্জে লগি-বইঠা নিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, পুলিশের ব্যারিকেড ভাঙচুর

১৩

গোপালগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভ ও হাদি চত্বরের নামফলক ভাঙল নিষিদ্ধ আ. লীগের নেতাকর্মীরা

১৪

গোপালগঞ্জের দিকে নজর রাখছে সরকার, পরিস্থিতি দেখে পদক্ষেপ

১৫

কৃষিবর্জ্য দিয়ে পণ্য তৈরির মাধ্যমে গ্রামীণ অর্থনীতিতে অবদান রাখছেন রংপুরের নারীরা

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত

`); printWindow.document.close(); printWindow.focus(); printWindow.print(); printWindow.close(); }