ডায়াবেটিস রোগীর কেন হঠাৎ মাথা ঘোরে

নিজস্ব প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ১৫ নভেম্বর ২০২৬, ০৯:১১
 ছবি:

আজ বিশ্ব ডায়াবেটিস দিবস। ডায়াবেটিসে আক্রান্ত অনেকে বিছানা থেকে উঠলে বা বসা অবস্থা থেকে দাঁড়ালে মাথা ঘোরা, চোখে অন্ধকার দেখা কিংবা দুর্বলতা অনুভব করেন। এসব উপসর্গের একটি গুরুত্বপূর্ণ কারণ পোস্টুরাল হাইপোটেনশন, যা অর্থোস্ট্যাটিক হাইপোটেনশন নামেও পরিচিত। বসা বা শোয়া অবস্থা থেকে দাঁড়ানোর পর রক্তচাপ অস্বাভাবিকভাবে কমে গেলে এ সমস্যা দেখা দেয়। ডায়াবেটিসে দীর্ঘদিনের স্নায়ুর ক্ষতি এর অন্যতম কারণ। রক্তচাপের আকস্মিক পতনে বাড়ে অজ্ঞান হওয়া ও পড়ে যাওয়ার ঝুঁকি; তাই সময়মতো রোগ শনাক্তকরণ ও চিকিৎসা জরুরি।

.

দীর্ঘদিন ধরে ডায়াবেটিসে ভুগছেন, রক্তে শর্করা অনিয়ন্ত্রিত, বয়স বেশি কিংবা ডায়াবেটিক নিউরোপ্যাথিতে আক্রান্ত, এমন ব্যক্তিদের ঝুঁকি বেশি। এ ছাড়া কিডনি বা হৃদ্​রোগ, পানিশূন্যতা, রক্তস্বল্পতা ও উচ্চ রক্তচাপের কিছু ওষুধ সেবনও ঝুঁকি বাড়াতে পারে।

.

উঠে দাঁড়ানোর সময় মাধ্যাকর্ষণের প্রভাবে শরীরের নিচের অংশে রক্ত জমা হওয়ার প্রবণতা তৈরি হয়। সুস্থ মানুষের স্নায়ুতন্ত্র ও রক্তনালি দ্রুত প্রতিক্রিয়া দেখিয়ে এ রক্তচাপ স্বাভাবিক রাখে। ডায়াবেটিসে এ ব্যবস্থা ব্যাহত হয়। পানিশূন্যতা, অতিরিক্ত ঘাম, ডায়রিয়া, দীর্ঘক্ষণ শুয়ে থাকা এবং কিছু ওষুধও এর কারণ হতে পারে। দাঁড়ালে মাথা ঘোরা, চোখে ঝাপসা দেখা, দুর্বলতা, বমি বমি ভাব, বুক ধড়ফড় ও অজ্ঞান হয়ে যাওয়া এর উপসর্গ।

.

পাঁচ মিনিট শুয়ে থাকার পর রক্তচাপ মাপা হয় এবং দাঁড়ানোর এক ও তিন মিনিট পর আবার মাপা হয়। দাঁড়ানোর তিন মিনিটের মধ্যে সিস্টোলিক রক্তচাপ অন্তত ২০ মিমি পারদ অথবা ডায়াস্টোলিক রক্তচাপ অন্তত ১০ মিমি পারদ কমে গেলে পোস্টুরাল হাইপোটেনশন সন্দেহ করা হয়। রক্তের শর্করা, এইচবিএওয়ানসি, সিবিসি, ইলেকট্রোলাইট ও কিডনির কার্যকারিতা পরীক্ষা করা দরকার। প্রয়োজন অনুযায়ী ইসিজি, টিল্ট-টেবিল পরীক্ষা বা স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রের কার্যকারিতা দেখা হয়।

.

চিকিৎসকের পরামর্শে রক্তচাপ কমানোর ওষুধ বা মূত্রবর্ধক ওষুধের মাত্রা পরিবর্তন করতে হতে পারে। পর্যাপ্ত পানি পান, ধীরে ধীরে শোয়া থেকে বসা এবং বসা থেকে দাঁড়ানো, দীর্ঘক্ষণ দাঁড়িয়ে না থাকা এবং প্রয়োজনে কম্প্রেশন স্টকিং ব্যবহার উপকারী হতে পারে। হৃদ্​রোগ, কিডনি রোগ বা উচ্চ রক্তচাপ থাকলে পানি ও লবণের পরিমাণ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নির্ধারণ করতে হবে।

লেখা: সহযোগী অধ্যাপক ,এন্ডোক্রাইনোলজি ও মেটাবলিজম বিভাগ, মার্কস মেডিকেল কলেজ ও হাসপাতাল, ঢাকা।

১

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নতুন ডিজি মেজর জেনারেল তৌহিদুল আহমেদ

২

নওগাঁয় প্রথমবার চালু হলো ই-ট্রাফিক প্রসিকিউশন সিস্টেম

৩

বেরোবির এক পরিচালকের কক্ষে তালা

৪

তদন্ত প্রভাবিত হওয়ার আশঙ্কা নুসরাতের, একটি শব্দ এক্সপাঞ্জ চান স্বরাষ্ট্রমন্ত্রী

৫

অপু-বুবলী নন, পূর্ণিমাকে বিয়ে করতে চেয়েছিলেন শাকিব খান!

৬

জিয়াউলের হাতে হাতকড়া না থাকায় সংসদে ক্ষোভ, আইনমন্ত্রী বললেন পুনরাবৃত্তি হবে না

৭

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

৮

মাস্তুলের ১৪ বছর পূর্তিতে ফিলিস্তিনি শিক্ষার্থীদের ১০ লাখ টাকা সহায়তা

৯

‘ড্রাইভারের পা পর্যন্ত ধরছি, শোনে না, গাড়ি আরও স্পিডে টান দিছে’

১০

আমির হামজা দাঁড়াতেই সংসদে উত্তাপ, হইচই

১১

গোপালগঞ্জের মানুষ আওয়ামী লীগকে ধর্ম মনে করে: রাশেদ খাঁন

১২

গোপালগঞ্জে লগি-বইঠা নিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, পুলিশের ব্যারিকেড ভাঙচুর

১৩

গোপালগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভ ও হাদি চত্বরের নামফলক ভাঙল নিষিদ্ধ আ. লীগের নেতাকর্মীরা

১৪

গোপালগঞ্জের দিকে নজর রাখছে সরকার, পরিস্থিতি দেখে পদক্ষেপ

১৫

কৃষিবর্জ্য দিয়ে পণ্য তৈরির মাধ্যমে গ্রামীণ অর্থনীতিতে অবদান রাখছেন রংপুরের নারীরা

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত

`); printWindow.document.close(); printWindow.focus(); printWindow.print(); printWindow.close(); }