সুন্দরবন ও জামদানির গল্পে নর্থ এন্ডের শীতের কাপ

নিজস্ব প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ১৫ নভেম্বর ২০২৬, ০৯:১১
 ছবি:

এক কাপ কফি হাতে নিয়ে কিছুটা সময় নিজের মতো করে কাটাতে ভালোবাসেন অনেকে। সেই কফির কাপটি যদি হয়ে ওঠে দেশের প্রকৃতি ও ঐতিহ্যের গল্প বলার মাধ্যম, তাহলে মন্দ কী! এমন ভাবনা থেকেই প্রতিবছর মৌসুমি কাপের নকশায় নতুন নতুন বিষয় তুলে ধরে নর্থ এন্ড কফি রোস্টার্স। ঢাকার এই কফি শপ ও কফি রোস্টিং প্রতিষ্ঠানটির এবারের শীতের কাপ সাজানো হয়েছে সুন্দরবনের নানা অনুষঙ্গে। নকশায় প্রকৃতির সেই গল্প ফুটিয়ে তুলতে ঐতিহ্যবাহী জামদানি থেকে অনুপ্রেরণা নেওয়া হয়েছে।

নর্থ এন্ডের এবারের কাপগুলোর নকশায় প্রথমেই নজর কাড়ে রঙের বৈচিত্র্য। গাঢ় সবুজ, অফহোয়াইট, লাল ও নীল—প্রতিটি রঙের কাপেই সুন্দরবনের আলাদা আলাদা গল্প ফুটে উঠেছে। কোথাও গাছপালা, কোথাও ম্যানগ্রোভের শিকড়, আবার কোথাও বন্য প্রাণীর নানা মোটিফ।

তবে এসব মোটিফ সরাসরি আঁকার বদলে জামদানির ঐতিহ্যবাহী জ্যামিতিক নকশার আদলে ফুটিয়ে তোলা হয়েছে। কাপের জমিনজুড়ে ছড়িয়ে থাকা রঙিন নকশায় কখনো বনের গাছপালা, কখনো শাখা–প্রশাখা, আবার কখনো প্রকৃতির নানা অনুষঙ্গ মিলেমিশে তৈরি করেছে সুন্দরবনের এক শৈল্পিক রূপ। সব মিলিয়ে জামদানির বুননশৈলীর অনুপ্রেরণায় কফির কাপগুলো হয়ে উঠেছে প্রকৃতি ও ঐতিহ্যের গল্প বলার এক অনন্য মাধ্যম।

এবারের কাপের ভাবনাটি একেবারে নতুন করে শুরু হয়নি। এর পেছনে আছে ২০২৫ সালের একটি সৃজনশীল কাজ। নর্থ এন্ডের দেওয়া তথ্য অনুযায়ী, শিল্পী ইস্তেলা ইমাম তাঁর বন্ধু মারুফুল হকের সঙ্গে মিলে ঢাকা মেকার্সের জন্য সুন্দরবন ও জামদানিকে কেন্দ্র করে একটি কাজ করেছিলেন।

সুন্দরবনের বিভিন্ন অনুষঙ্গকে জামদানির মোটিফে রূপ দিয়েছিলেন তাঁরা। পরে সেই চিত্রকর্মের নকশা হাতে বোনা জামদানি কাপড়ে ফুটিয়ে তোলা হয়।

২০২৬ সালের শীতের কাপের প্রস্তাব তৈরির সময় সে ভাবনাটিই আবার সামনে আনেন ইস্তেলা। সুন্দরবন ও জামদানির আগের কাজকে আরও বিস্তৃত করে নর্থ এন্ডের কাপের জন্য নতুন একটি ধারাবাহিক নকশা তৈরি করেন তিনি। অর্থাৎ আগের কাজের মূল ভাবনা ধরে রেখেই এবার সেটিকে নতুনভাবে উপস্থাপন করা হয়েছে।

একটি ভাবনাকে কেন্দ্র করে নর্থ এন্ড সাধারণত দুই থেকে তিন ধরনের নকশার কাপ তৈরি করে। এবারও সুন্দরবনের গল্পকে তিনটি আলাদা গল্পে ভাগ করা হয়েছে—বন, মৌমাছি ও ফুল এবং ম্যানগ্রোভ ও মাছরাঙা। মূল ভাবনা একই থাকলেও প্রতিটি নকশায় ফুটে উঠেছে আলাদা দৃশ্য ও গল্প। বনের অংশে গুরুত্ব পেয়েছে সুন্দরবনের গাছপালা ও প্রাকৃতিক পরিবেশ। মৌমাছি ও ফুলের নকশায় উঠে এসেছে ফুলের সঙ্গে মৌমাছির সম্পর্ক এবং বনের জীববৈচিত্র্যের আরেকটি দিক। অন্যদিকে ম্যানগ্রোভ ও মাছরাঙার নকশায় ফুটিয়ে তোলা হয়েছে সুন্দরবনের প্রকৃতির আরেকটি পরিচিত দৃশ্য। এভাবে ভিন্ন ভিন্ন অনুষঙ্গকে আলাদা নকশায় কাপের জমিনে সাজানো হয়েছে। এই নকশাগুলো তৈরির আগে ইস্তেলা জামদানির বিভিন্ন মোটিফ ও নকশার ধরন নিয়ে কাজ করেছেন। সেখান থেকে অনুপ্রেরণা নিয়ে সুন্দরবনের উপাদানগুলোকে নতুনভাবে এঁকেছেন তিনি।

ফলে প্রকৃতির এসব অনুষঙ্গ সরাসরি না এঁকে জামদানির জ্যামিতিক নকশার আদলে তুলে ধরা হয়েছে কাপের জমিনে। এভাবেই বাংলাদেশের প্রকৃতি ও ঐতিহ্য একসঙ্গে জায়গা করে নিয়েছে এবারের শীতের কাপে।

নর্থ এন্ডের মৌসুমি কাপের নকশায় বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরার চেষ্টা নতুন নয়। প্রতিষ্ঠানটি কয়েক বছর ধরেই বিভিন্ন স্থানীয় শিল্প, কারুশিল্প, ভাষা, সাহিত্য ও প্রকৃতিকে তাদের কাপের নকশার অনুপ্রেরণা হিসেবে ব্যবহার করছে। গত বছর তাদের নকশায় উঠে এসেছিল শীতলপাটি। এর আগের একটি সংগ্রহে ব্যবহার করা হয়েছিল নকশিকাঁথার মোটিফ। গ্রীষ্মের কাপেও স্থান পেয়েছিল পুরান ঢাকার বলধা গার্ডেনের প্রতি শ্রদ্ধা। এ ছাড়া বাংলা হরফ, কবিতা, দেশি মৌসুমি ফল ও ফুল উঠে এসেছে তাদের বিভিন্ন সময়ের কাপের নকশায়। এ বিষয়ে নর্থ এন্ডের বক্তব্য, বাংলাদেশের সঙ্গে সত্যিকার অর্থে সম্পর্কিত বিষয় ও ভাবনা খুঁজে নিয়ে সেগুলোকে নতুনভাবে, কখনো আধুনিক আঙ্গিকে উপস্থাপন করাই তাদের লক্ষ্য। এবারের সংগ্রহে বাংলাদেশের ঐতিহ্যের দুটি গুরুত্বপূর্ণ উপাদান—সুন্দরবনের প্রকৃতি ও জামদানিশিল্প একসঙ্গে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। পাশাপাশি বছরের শেষ ভাগের উৎসবমুখর সময়ের আবহও বিবেচনায় রাখা হয়েছে।

নর্থ এন্ডের প্রতিটি মৌসুমি কাপের নকশার পেছনেই থাকে বাংলাদেশের কোনো না কোনো ঐতিহ্য, শিল্প কিংবা প্রকৃতির গল্প। এর মধ্য দিয়ে গ্রাহকদের হাতে এমন কিছু তুলে দিতে চায় প্রতিষ্ঠানটি, যা তাঁরা ব্যবহার করতে ভালোবাসবেন। কফি পান করার সময় কাপটির নকশার সঙ্গে একধরনের সংযোগ অনুভব করবেন, সেটি নিয়ে ভাববেন, এর শিল্পকর্মের প্রশংসা করবেন। দৈনন্দিন জীবনে সামান্য আনন্দ যোগ করাও এই আয়োজনের একটি উদ্দেশ্য।

নর্থ এন্ডের ভাষ্য, দেশের সমৃদ্ধ সংস্কৃতি ও প্রকৃতিকে তুলে ধরার পাশাপাশি গ্রাহকদের পছন্দের কিছু তৈরি করতে পারাটাই তাদের ভালো লাগার জায়গা। সব মিলিয়ে এবারের শীতের কাপে সুন্দরবনের প্রকৃতি ও জামদানি বয়নশিল্পের এক নান্দনিক মেলবন্ধন ঘটেছে। গাছপালা, ম্যানগ্রোভ, মাছরাঙা, মৌমাছি ও ফুলের মতো প্রাকৃতিক মোটিফ জামদানির নকশায় নতুন রূপ পেয়েছে। প্রতিদিনের কফি পানের মুহূর্তে এমন একটি শিল্পকর্মের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ করে দিতে চায় নর্থ এন্ড।

১

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নতুন ডিজি মেজর জেনারেল তৌহিদুল আহমেদ

২

নওগাঁয় প্রথমবার চালু হলো ই-ট্রাফিক প্রসিকিউশন সিস্টেম

৩

বেরোবির এক পরিচালকের কক্ষে তালা

৪

তদন্ত প্রভাবিত হওয়ার আশঙ্কা নুসরাতের, একটি শব্দ এক্সপাঞ্জ চান স্বরাষ্ট্রমন্ত্রী

৫

অপু-বুবলী নন, পূর্ণিমাকে বিয়ে করতে চেয়েছিলেন শাকিব খান!

৬

জিয়াউলের হাতে হাতকড়া না থাকায় সংসদে ক্ষোভ, আইনমন্ত্রী বললেন পুনরাবৃত্তি হবে না

৭

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

৮

মাস্তুলের ১৪ বছর পূর্তিতে ফিলিস্তিনি শিক্ষার্থীদের ১০ লাখ টাকা সহায়তা

৯

‘ড্রাইভারের পা পর্যন্ত ধরছি, শোনে না, গাড়ি আরও স্পিডে টান দিছে’

১০

আমির হামজা দাঁড়াতেই সংসদে উত্তাপ, হইচই

১১

গোপালগঞ্জের মানুষ আওয়ামী লীগকে ধর্ম মনে করে: রাশেদ খাঁন

১২

গোপালগঞ্জে লগি-বইঠা নিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, পুলিশের ব্যারিকেড ভাঙচুর

১৩

গোপালগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভ ও হাদি চত্বরের নামফলক ভাঙল নিষিদ্ধ আ. লীগের নেতাকর্মীরা

১৪

গোপালগঞ্জের দিকে নজর রাখছে সরকার, পরিস্থিতি দেখে পদক্ষেপ

১৫

কৃষিবর্জ্য দিয়ে পণ্য তৈরির মাধ্যমে গ্রামীণ অর্থনীতিতে অবদান রাখছেন রংপুরের নারীরা

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত

`); printWindow.document.close(); printWindow.focus(); printWindow.print(); printWindow.close(); }