টাকার প্রশ্ন নয়, সিনেমাটা শেষ করতে চাই: তানজিন তিশা

ক্রীড়া ডেস্ক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ১৬ নভেম্বর ২০২৬, ০৪:১১
 ছবি:

প্রথমবার সিনেমায় অভিনয় করতে গিয়েই নতুন করে আলোচনায় আসেন ছোট পর্দার অভিনেত্রী তানজিন তিশা। কারণ, তাঁর সহশিল্পী শাকিব খান। বড় বাজেটের এই সিনেমার জন্য দীর্ঘ সময় অন্য কোনো কাজে যুক্ত হননি তিনি। কিন্তু অর্ধেকের বেশি শুটিং হওয়ার পর আটকে আছে সিনেমাটির কাজ। শোনা যাচ্ছিল, নভেম্বরে আবার শুটিং শুরু হতে পারে। এর মধ্যে এ মাসেই ঈদুল ফিতরের আরেকটি সিনেমায় চুক্তিবদ্ধ হচ্ছেন শাকিব খান।

.

তবে ‘সোলজার’ নিয়ে মন খারাপের কিছু নেই বলে জানালেন তানজিন তিশা। প্রথম সিনেমাটি নিয়ে এখনো আত্মবিশ্বাসী ও আশাবাদী তিনি। শুটিংয়ের জন্য তাঁর শিডিউলও দেওয়া আছে। যেকোনো সময় কাজ শুরু হলে তিনি অংশ নেবেন।
শনিবার দুপুরে প্রথম আলোকে তানজিন তিশা বলেন, ‘“সোলজার” সিনেমা নিয়ে আমার শিডিউল ওপেন। সিনেমার শুটিং শুরু হলেই আমি যুক্ত হব। এমন নয় যে আমার সঙ্গে কিছু হয়েছে। আমি আগ্রহ নিয়েই শুটিংয়ের অপেক্ষা করছি।’

এদিকে শুটিং বন্ধ থাকলেও এই সময়ে নিজের ব্যবসা নিয়ে ব্যস্ত তিশা। সিনেমাটির জন্য আপাতত নতুন কোনো বড় প্রজেক্টে যুক্ত হচ্ছেন না বলে জানালেন তিনি। এর আগেও ‘সোলজার’-এর জন্য চার মাস কোনো কাজ করেননি। তখনো সিনেমাটির জন্য শিডিউল দিয়ে রেখেছিলেন। এখনো শুটিং শুরুর অপেক্ষায় আছেন। তিশার কথায়, ‘“সোলজার” আমার কাছে এখনো প্রধান প্রায়োরিটি।’

.

কিন্তু পছন্দের সেই সিনেমার শুটিং হঠাৎ বন্ধ হয়ে যাওয়ায় নানা প্রশ্ন তৈরি হয়েছে। ঈদে সিনেমাটি মুক্তি পাবে কি না, সেটিও এখনো নিশ্চিত নয়। এ নিয়ে ছড়িয়েছে নানা গুঞ্জন। কোথাও কোথাও বলা হচ্ছে, অভিনয়শিল্পীদের অনেকে পারিশ্রমিক পাননি। এ কারণে কেউ কেউ পারিশ্রমিক না পাওয়া পর্যন্ত শুটিংয়ে যেতে চাইছেন না।
এ প্রসঙ্গে তানজিন তিশা বলেন, ‘পারিশ্রমিক নিয়ে জটিলতা রয়েছে বলে শুনেছি। তবে সরাসরি এসব বিষয়ে প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে তেমন কথা হয়নি। আমি সবচেয়ে বেশি ভাবছি সিনেমাটি শেষ করা নিয়ে।’

.এক সিনেমায় কত টাকা নেন ‘সুড়ঙ্গ’ নায়িকা.

সিনেমাটির গানের অংশের শুটিং এখনো বাকি। কবে আবার শুটিং শুরু হতে পারে, তা জানতে পরিচালক ফাহাদ খানকে ফোন করা হলেও তিনি ধরেননি। শুটিং কেন ঝুলে আছে, জানতে চাইলে তিশা বলেন, ‘“সোলজার” সিনেমা নিয়ে ভেতরে অনেক কিছুই শুনছি। আমি সেগুলোতে কান দিতে চাই না। আমি চাই, ভুলভ্রান্তি থাকলে সেগুলো মিটিয়ে সিনেমার শুটিং শুরু হোক। দীর্ঘ ক্যারিয়ারে আমার প্রথম সিনেমা। সেটা ভালোভাবে দর্শকদের কাছে আসুক, প্রপার ওয়েতে কাজটা হোক—সেটাই চাই।’
‘সোলজার’ সিনেমার শুটিং শুরু হয় ২০২৫ সালের ৫ অক্টোবর। প্রথম দিন থেকেই শুটিং শুরু হলেও সেদিন অংশ নেননি শাকিব খান। পরে তিনি ও অন্য প্রধান অভিনয়শিল্পীরা শুটিংয়ে যুক্ত হন। সে সময় শাকিব খানের একটি নতুন লুকও আলোচনায় এসেছিল।

১

সুরা ফাতেহার গঠন-রহস্য: সাত আয়াতের সুষম বৃত্ত

২

১১ মিনিটের ঝড়ে ইতালিকে উড়িয়ে দিল বেলজিয়াম, গ্রুপ চ্যাম্পিয়ন ফ্রান্স

৩

৪৩ ম্যাচ পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেনের হার, ইংল্যান্ডের অবিশ্বাস্য জয়

৪

আশকোনায় আশিয়ান সিটির কার্যালয়ে হামলা ও ককটেল বিস্ফোরণ

৫

মালিকপক্ষ প্রস্তাব দেবেন ১৫ হাজারের কাছাকাছি

৬

বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় তারেক রহমান, বাংলাদেশের আরও দুই নারী

৭

কোহলির সঙ্গে বন্ধুত্ব করে এখন কোটি টাকা মাশুল দিতে হচ্ছে ডু প্লেসিকে

৮

ত্রিশালে অলিম্পিক কমপ্লেক্স, ক্রীড়াঙ্গনে নতুন সম্ভাবনা দেখছে নজরুল বিশ্ববিদ্যালয়

৯

সিঙ্গাপুর-মালয়েশিয়ার কাছে ক্ষমা চাইলেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট

১০

নয় মাসে ফেরা সেন্টমার্টিনের প্রকৃতি আবারও বিপর্যয়ের শঙ্কায়

১১

‘টাকার ব্যবস্থা করছিস’ বলেই রামপুরার ইন্টারনেট অফিসে গুলি, আহত ২

১২

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর খরচ ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ

১৩

প্রতিরক্ষাশিল্পে বিনিয়োগ নিয়ে তুরস্কের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে: হুমায়ুন কবির

১৪

হৃদয়ের সেঞ্চুরি ও লিটনের অপরাজিত ৯২, প্রথম দিন বাংলাদেশের

১৫

শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশের জনগণকেই নিতে হবে: যুক্তরাষ্ট্র

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত

`); printWindow.document.close(); printWindow.focus(); printWindow.print(); printWindow.close(); }