পদ্মার সাড়ে ১৭ কেজির পাঙাশ বিক্রি হলো ৩৫ হাজার টাকায়

নিজস্ব প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ১৫ নভেম্বর ২০২৬, ০৯:১১
 ছবি:

রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীতে ধরা ১৭ কেজি ৫০০ গ্রাম ওজনের একটি পাঙাশ মাছ ৩৫ হাজার টাকায় বিক্রি হয়েছে। এ ছাড়া ১১ কেজি ৩০০ গ্রাম ওজনের একটি কাতলা মাছ বিক্রি হয়েছে ১৮ হাজার ৬৪৫ টাকায়। আজ রোববার সকালে দৌলতদিয়া ঘাট বাজারে নিলামে মাছ দুটি কেনেন স্থানীয় মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা।

.

পাবনার ঈশ্বরদী এলাকার জেলে পিমা হালদারের জালে পাঙাশ মাছটি ধরা পড়ে। জেলে ও স্থানীয় মাছ ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, আজ ভোরে পিমা হালদার কয়েকজন সঙ্গীকে নিয়ে দৌলতদিয়া ঘাট এলাকায় নৌকা ও জাল নিয়ে পদ্মা নদীতে নামেন। ফেরিঘাটের উজানে নদীতে চাপ জাল ফেলে অপেক্ষা করতে থাকেন তাঁরা। একপর্যায়ে জালে বড় ধরনের ঝাঁকুনি অনুভব করেন জেলেরা। পরে জাল তুলে নৌকায় নেওয়ার পর দেখতে পান, এতে বড় একটি পাঙাশ মাছ আটকা পড়েছে।
সকালে মাছটি বিক্রির জন্য দৌলতদিয়া ঘাট বাজারের ইউসুফ মোল্লার আড়তে নিয়ে আসেন জেলেরা। সেখানে ওজন দিয়ে দেখা যায়, মাছটির ওজন প্রায় ১৭ কেজি ৫০০ গ্রাম। পরে নিলামে তোলা হলে সর্বোচ্চ দরদাতা হিসেবে মাছটি কিনে নেন ফেরিঘাট এলাকার ব্যবসায়ী চান্দু মোল্লা।

.পদ্মার ২৪ কেজির কাতলা মাছ ৬০ হাজার টাকায় বিক্রি .

এদিকে আজ বাজারের রেজাউল মণ্ডলের আড়তে নিলামে ওঠে ১১ কেজি ৩০০ গ্রাম ওজনের একটি কাতলা মাছ। মুন্সিগঞ্জের মাওয়া ঘাট এলাকার জেলে সাগর হালদার মাছটি শিকার করেন। তিনি প্রায় তিন মাস ধরে দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় পদ্মা নদীতে মাছ ধরছেন। আজ ভোরে দৌলতদিয়া ফেরিঘাটের উজানে কুশাহাটা এলাকায় তাঁর চাপ জালে মাছটি ধরা পড়ে। পরে নিলামে মাছটি কিনে নেন চান্দু মোল্লা।

দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাট এলাকার মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা দুপুরে বলেন, সকালে ইউসুফ মোল্লার আড়তে ১৭ কেজি ৫০০ গ্রাম ওজনের পাঙাশ মাছটি নিলামে তোলা হয়। তিনি সর্বোচ্চ দরদাতা হিসেবে প্রতি কেজি ২ হাজার টাকা দরে মোট ৩৫ হাজার টাকায় মাছটি কেনেন। পরে মাছটি বিক্রির জন্য নিজের আড়তে নিয়ে রাখেন। সামান্য লাভ পেলেই অন্যত্র বিক্রি করবেন।

.

চান্দু মোল্লা আরও বলেন, রেজাউল মণ্ডলের আড়ত থেকে ১১ কেজি ৩০০ গ্রাম ওজনের কাতলা মাছটি প্রতি কেজি ১ হাজার ৬০০ টাকা দরে ১৮ হাজার ৮০ টাকায় কেনেন। পরে ঢাকার এক পরিচিত বড় ব্যবসায়ীর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করে মাছটি বিক্রি করেন। ওই ব্যবসায়ী প্রতি কেজিতে ৫০ টাকা লাভ দিয়ে মাছটি কিনেছেন। পরে দুপুরেই ক্রেতার দেওয়া ঠিকানায় মাছটি পাঠিয়ে দেন তিনি।

১

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নতুন ডিজি মেজর জেনারেল তৌহিদুল আহমেদ

২

নওগাঁয় প্রথমবার চালু হলো ই-ট্রাফিক প্রসিকিউশন সিস্টেম

৩

বেরোবির এক পরিচালকের কক্ষে তালা

৪

তদন্ত প্রভাবিত হওয়ার আশঙ্কা নুসরাতের, একটি শব্দ এক্সপাঞ্জ চান স্বরাষ্ট্রমন্ত্রী

৫

অপু-বুবলী নন, পূর্ণিমাকে বিয়ে করতে চেয়েছিলেন শাকিব খান!

৬

জিয়াউলের হাতে হাতকড়া না থাকায় সংসদে ক্ষোভ, আইনমন্ত্রী বললেন পুনরাবৃত্তি হবে না

৭

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

৮

মাস্তুলের ১৪ বছর পূর্তিতে ফিলিস্তিনি শিক্ষার্থীদের ১০ লাখ টাকা সহায়তা

৯

‘ড্রাইভারের পা পর্যন্ত ধরছি, শোনে না, গাড়ি আরও স্পিডে টান দিছে’

১০

আমির হামজা দাঁড়াতেই সংসদে উত্তাপ, হইচই

১১

গোপালগঞ্জের মানুষ আওয়ামী লীগকে ধর্ম মনে করে: রাশেদ খাঁন

১২

গোপালগঞ্জে লগি-বইঠা নিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, পুলিশের ব্যারিকেড ভাঙচুর

১৩

গোপালগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভ ও হাদি চত্বরের নামফলক ভাঙল নিষিদ্ধ আ. লীগের নেতাকর্মীরা

১৪

গোপালগঞ্জের দিকে নজর রাখছে সরকার, পরিস্থিতি দেখে পদক্ষেপ

১৫

কৃষিবর্জ্য দিয়ে পণ্য তৈরির মাধ্যমে গ্রামীণ অর্থনীতিতে অবদান রাখছেন রংপুরের নারীরা

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত

`); printWindow.document.close(); printWindow.focus(); printWindow.print(); printWindow.close(); }