বাহরাইনের দুটি সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরান। দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) বলেছে, অভিযানে ওই দুই ঘাঁটিতে থাকা যুক্তরাষ্ট্রের আগাম সতর্কতামূলক রাডার স্থাপনা ধ্বংস হয়েছে।
তবে বাহরাইন ভিন্ন কথা বলেছে। দেশটি হামলার কথা আনুষ্ঠানিকভাবে স্বীকার করলেও বলেছে, বেসামরিক শিল্প স্থাপনায় হামলা হয়েছে। হামলায় ওই স্থাপনায় আগুন ধরে গেছে।
.মার্কিন এফ-১৬ যুদ্ধবিমানে ক্ষেপণাস্ত্র হামলার দাবি ইরানের, অস্বীকার যুক্তরাষ্ট্রের.বাহরাইনের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, গতকাল শনিবার গভীর রাতে তাদের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ইরানের কয়েকটি হামলা প্রতিহত করতে সক্ষম হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এ হামলা ছিল ‘ইরানের আগ্রাসনের’ অংশ। এতে আগুন লেগে ক্ষয়ক্ষতি হলেও কেউ হতাহত হননি।
বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় হামলার শিকার স্থাপনাটির নাম বা অবস্থান জানায়নি।
এর আগে বাহরাইনে বিমান হামলার সতর্কসংকেত (এয়ার রেইড সাইরেন) বেজে ওঠে। তখন মন্ত্রণালয় বাসিন্দাদের কাছের নিরাপদ জায়গায় সরে যাওয়ার আহ্বান জানায়। তবে কী ধরনের হুমকি রয়েছে, সে সম্পর্কে বিস্তারিত কিছুই জানায়নি।
.যুদ্ধ বন্ধে সমঝোতা চায় ইরান, প্রস্তাব মানতে নারাজ ট্রাম্প.অন্যদিকে এক বিবৃতিতে আইআরজিসি জানিয়েছে, বাহরাইনের আল-রিফা ও আওয়ালি ঘাঁটিতে অবস্থিত মার্কিন সামরিক অবস্থানগুলোয় ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে অভিযান চালানো হয়েছে।
অভিযানে যুক্তরাষ্ট্রের দুটি প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা রাডার ধ্বংসের দাবিও করেছে আইআরজিসি।
বিবৃতিতে বলা হয়েছে, ক্রমাগত আগ্রাসন এবং ইরানের আকাশসীমা লঙ্ঘনের জবাব এ অভিযান। মূলত দুটি মার্কিন এমকিউ-১ ও এমকিউ-৯ গোয়েন্দা ও যুদ্ধড্রোন ইরানের আকাশসীমা লঙ্ঘন করার পরই এ অভিযান চালানো হয়েছে।
এর আগে ইরানের আধা সরকারি বার্তা সংস্থা ফারস জানায়, আইআরজিসি বাহরাইনের শেখ ইসা আর জুফাইরে অবস্থিত মার্কিন সামরিক বাহিনীর ব্যবহৃত দুটি সামরিক ঘাঁটিতে অভিযান চালিয়েছে।
.ইরানে আবার হামলা চালাতে ট্রাম্পকে উসকানি দিচ্ছেন নেতানিয়াহু, কী ভাবছেন মার্কিন প্রেসিডেন্ট.আইআরজিসি আরও জানায়, ইরানের আকাশসীমা বারবার লঙ্ঘন করার জবাব দেওয়ার পাশাপাশি হেঙ্গাম দ্বীপের রাডার স্থাপনায় মার্কিন হামলার প্রতিক্রিয়ায় এ অভিযান চালানো হয়েছে।
বাহরাইনে মার্কিন পঞ্চম নৌবহর রয়েছে। গত ফেব্রুয়ারির শেষের দিকে ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরায়েল যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এটি বারবার আক্রমণের শিকার হয়েছে। কয়েক সপ্তাহের বিরতির পর সম্প্রতি এ নৌবহরে তিনটি ড্রোন হামলা হয়েছে।
যুদ্ধের শুরু থেকেই ইরানও প্রতিবেশী দেশগুলোয় একের পর এক হামলা চালিয়ে আসছে। লক্ষ্যবস্তু করা হচ্ছে সেসব দেশে থাকা বিভিন্ন মার্কিন স্থাপনা।
.ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আবার পাল্টাপাল্টি হামলা