মাত্র তিন ঘণ্টায় মাহিকে মিস ইউনিভার্সের মঞ্চের জন্য প্রস্তুত করেছেন নিরঞ্জন, কে তিনি

বিনোদন প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ২৪ নভেম্বর ২০২৬, ০৪:১১
 ছবি:

প্রায় পাঁচ বছর ধরে হাঁটার প্রশিক্ষণ নিয়ে কাজ করলেও সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের পরিচয় আড়াল করে রেখেছিলেন নিরঞ্জন। মাহিকে প্রশিক্ষণ দেওয়ার পর প্রথমবার নিজের চেহারা প্রকাশ্যে আনেন। কীভাবে শুরু হয়েছিল নিরঞ্জনের এই পথচলা? এত অল্প সময়ে কীভাবেই-বা মাহিকে প্রস্তুত করেছেন তিনি?

.

মিস ইউনিভার্সের মতো আন্তর্জাতিক মঞ্চে অংশ নেওয়ার জন্য একজন প্রতিযোগীর প্রয়োজন দীর্ঘদিনের অনুশীলন ও পরিকল্পনা। কিন্তু এ বছর বাংলাদেশের প্রতিনিধি সামিরা খান মাহির হাতে সময় ছিল মাত্র চার-পাঁচ দিন। এর মধ্যেই দুই দিনে মোট তিন ঘণ্টা মাহিকে হাঁটা ও মঞ্চে নিজেকে উপস্থাপনের প্রশিক্ষণ দিয়েছেন নিরঞ্জন ইসলাম।

.

এ বছর মিস ইউনিভার্স প্রতিযোগিতায় বাংলাদেশ থেকে কারও অংশ নেওয়ার কথা ছিল না। প্রতিযোগীরা আয়োজক দেশে পৌঁছানোর আগেই শুরু হয়ে যায় মিস ইউনিভার্সের ভোটিং পর্ব। নিরঞ্জন ইসলাম প্রথম আলোকে জানালেন, বাংলাদেশ থেকে কোনো প্রতিযোগী চূড়ান্ত না হলেও ১২১টি দেশের মধ্যে ভোটের হিসাবে বাংলাদেশের অবস্থান ছিল ১২তম। তাঁর ধারণা, দেশের মানুষের এই আগ্রহ থেকেই শেষ মুহূর্তে একজন প্রতিযোগী পাঠানোর উদ্যোগ নেওয়া হয়।

সামিরা খান মাহিকে চূড়ান্ত করার পর নিরঞ্জনের সঙ্গে যোগাযোগ করেন মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৫ তানজিয়া জামান মিথিলা। মাহির হাতে তখন সময় মাত্র চার-পাঁচ দিন। আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেওয়ার আগে পোশাক নির্বাচন, পরিচিতিমূলক ভিডিও তৈরি থেকে শুরু করে নানা ধরনের প্রস্তুতি নিতে হয়। এত অল্প সময়ে সবকিছু গুছিয়ে নেওয়া সহজ ছিল না।

.

প্রশিক্ষণের দায়িত্ব পাওয়ার পর প্রথম দিকে কিছুটা ভয়ও কাজ করছিল নিরঞ্জনের। কারণ, অভিনয় ও মডেলিংয়ের অভিজ্ঞতা থাকলেও এর আগে কখনো সুন্দরী প্রতিযোগিতায় অংশ নেননি মাহি। তবে প্রশিক্ষণের প্রথম দিনই নিরঞ্জন বুঝতে পারেন, শেখার প্রতি মাহির আগ্রহ অনেক। যা শেখাচ্ছিলেন, খুব দ্রুত আয়ত্ত করে ফেলছিলেন মাহি। তাঁর উন্নতি দেখে নিরঞ্জন নিজেও অবাক হয়েছিলেন।

নিরঞ্জনের মতে, কোনো কাজ মন থেকে করতে চাইলে সেটি ভালোভাবে করা সম্ভব। মাহির মধ্যে সেই ইচ্ছা ও ভালো লাগা ছিল বলেই তিনি এত দ্রুত শিখতে পেরেছেন।

.মিস ইউনিভার্সে বাংলাদেশের মাহি রুমমেট হিসেবে কাকে পেলেন.

মাহিকে প্রশিক্ষণ দেওয়ার জন্য কার্যত দুই দিন সময় পেয়েছিলেন নিরঞ্জন। প্রথম দিন রাত ১০টা থেকে ১২টা পর্যন্ত অনুশীলন করেন মাহি। দ্বিতীয় দিন অনুশীলন চলে রাত ১১টা থেকে ১২টা পর্যন্ত।

প্রিলিমিনারি রাউন্ডের বিভিন্ন ধাপ নিয়ে মাহির সঙ্গে কাজ করতে চেয়েছিলেন নিরঞ্জন। কিন্তু সময়ের অভাবে তা সম্ভব হয়নি। তাই হাঁটার ধরন, ভারসাম্য ও শরীরের ভঙ্গির ওপরই সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছিলেন।

.

নিরঞ্জনের মতে, প্রতিটি সুন্দরী প্রতিযোগিতায় হাঁটার ধরন আলাদা। মিস ইউনিভার্সের মঞ্চে হাঁটা হতে হয় সহজ, সাবলীল ও স্বাভাবিক। অতিরঞ্জিত অঙ্গভঙ্গির প্রয়োজন নেই। তাই মাহির হাঁটাকে আরও সাবলীল করা, হাঁটার সময় ভারসাম্য বজায় রাখা ও শরীরের ভঙ্গি ঠিক রাখার বিষয়গুলোতেই বেশি মনোযোগ দিয়েছিলেন নিরঞ্জন।

মাহির প্রস্তুতির পুরো প্রক্রিয়ায় তানজিয়া জামান মিথিলার সহযোগিতার কথাও বিশেষভাবে উল্লেখ করেন তিনি। পোশাক সংগ্রহ থেকে শুরু করে নানা আয়োজনে মাহির পাশে ছিলেন মিথিলা। একজন বন্ধু আরেকজনের পাশে এভাবে দাঁড়িয়েছেন, বিষয়টি খুব ভালো লেগেছে নিরঞ্জনের।

প্রিলিমিনারি রাউন্ডের পর মাহির সঙ্গে কথা হয় নিরঞ্জনের। মাহিকে তাঁর পরিবেশনার প্রশংসা করে নিরঞ্জন জানান, তিনি দারুণ করেছেন। মাহিও মজা করে বলেছিলেন, তিনি জানতেন, মঞ্চের পরিবেশনা শেষ হওয়ার পর নিরঞ্জনই সবার আগে তাঁকে ফোন করবেন।

অল্প সময়ের অনুশীলনে মাহির এমন উন্নতি দেখে গর্ববোধ করেছেন নিরঞ্জন।

.ন্যাশনাল কস্টিউম পর্বে লাল-সাদা শাড়ি পরে আসবেন মাহি, মূল ভাবনাটি কী.

প্রায় পাঁচ বছর ধরে সুন্দরী প্রতিযোগিতার জন্য হাঁটার প্রশিক্ষণ নিয়ে কাজ করছেন নিরঞ্জন। তবে শুরুতে তাঁর এই আগ্রহের কথা পরিবারের কাছের মানুষেরাও জানতেন না। নিজের অনুশীলনের বিষয়টিও গোপন রেখেছিলেন তিনি।

২০১৮ বা ২০১৯ সালের দিকে সুন্দরী প্রতিযোগিতার প্রতি নিরঞ্জনের আগ্রহ তৈরি হয়। বিভিন্ন দেশের প্রতিযোগিতা দেখতে দেখতে প্রতিযোগীদের হাঁটা, শরীরের ভঙ্গি ও মঞ্চে নিজেদের উপস্থাপনের ধরন তাঁকে আকৃষ্ট করে। সে সময় বাংলাদেশের সুন্দরী প্রতিযোগিতাগুলোর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে খুব একটা পাওয়া যেত না। তাই আন্তর্জাতিক প্রতিযোগিতার ভিডিওই বেশি দেখতেন।

বাংলাদেশে কারও কাছে সরাসরি প্রশিক্ষণ নেননি নিরঞ্জন। আন্তর্জাতিক প্রশিক্ষকদের ইউটিউব ভিডিও ও অনলাইন ক্লাস থেকে শিখেছেন। কীভাবে হাঁটতে হয়, শরীরের ভঙ্গি ঠিক রাখতে হয়, মঞ্চে কীভাবে দাঁড়াতে হয়, এসব রপ্ত করতে থাকেন। পাশাপাশি বিভিন্ন দেশের প্রতিযোগীদের হাঁটা ও উপস্থাপনার ধরনও খুঁটিয়ে পর্যবেক্ষণ করতেন।

প্রায় তিন বছর নিজে অনুশীলন করার পর নিরঞ্জনের মনে হলো, শুধু নিজে শিখলেই হবে না, অন্যদেরও শেখাতে হবে। বাংলাদেশে তখন এ ধরনের প্রশিক্ষকের সংখ্যা খুব বেশি ছিল না। তাই নিজেকে প্রশিক্ষক হিসেবে গড়ে তোলার সিদ্ধান্ত নেন। পরবর্তী প্রায় দুই বছর অন্যদের কীভাবে প্রশিক্ষণ দেওয়া যায়, তা নিয়েই কাজ করেন।

.

এইচএসসি পরীক্ষা শেষ হওয়ার পর বরিশাল থেকে ঢাকায় এসে চাকরি করার কথাও ভেবেছিলেন নিরঞ্জন। একবার বোনের বাসায় গিয়ে অবসর সময়ে নিজের হাঁটার একটি ভিডিও ধারণ করেন। ভিডিও সম্পাদনার কাজও কিছুটা জানতেন। তাই মুখের ওপর একটি স্টিকার বসিয়ে নিজের চেহারা আড়াল করেন।

একেবারেই শখের বশে তৈরি সেই ভিডিও পরে বাংলাদেশের বিভিন্ন সুন্দরী প্রতিযোগিতাবিষয়ক ফেসবুক গ্রুপে প্রকাশ করেন নিরঞ্জন। সে সময় নিজের আসল নামও ব্যবহার করতেন না। ছদ্মনামে ভিডিও প্রকাশ করতেন।

একপর্যায়ে মিস কসমো ২০২৪-এর প্রতিযোগী ফারজানা ইয়াসমিন অনন্যাসহ সুন্দরী প্রতিযোগিতায় অংশ নেওয়া ও বিজয়ী অনেকেই তাঁর কাজ দেখে উৎসাহ দেন। তাঁদের কাছ থেকে পাওয়া উৎসাহ নিরঞ্জনকে আরও এগিয়ে যেতে অনুপ্রাণিত করেছে।

.ফাইনালের আগে সুইমস্যুট ও ইভনিং গাউনে নজর কাড়লেন মাহি.

দীর্ঘদিন নিজের মুখ আড়াল করে হাঁটার ভিডিও প্রকাশ করলেও সামিরা খান মাহিকে প্রশিক্ষণ দেওয়ার পর প্রথমবার নিজের চেহারা প্রকাশ্যে আনেন নিরঞ্জন। সিদ্ধান্তটি নেওয়া সহজ ছিল না।

বরিশালের একটি গ্রামে বেড়ে উঠেছেন নিরঞ্জন। পরিবারের সদস্য কিংবা আশপাশের মানুষ তাঁর এই কাজকে কীভাবে নেবেন, তা নিয়ে দুশ্চিন্তা ছিল। তিনি চাইতেন না, তাঁর কাজের কারণে পরিবারের কাউকে অন্যের কথা শুনতে হোক কিংবা কষ্ট পেতে হোক। ভবিষ্যতে এই পেশায় কতটা এগোতে পারবেন, তা নিয়েও ভাবতেন। এসব কারণেই এত দিন নিজের পরিচয় গোপন রেখেছিলেন।

একসময় ভেবেছিলেন, বিশেষ কোনো আয়োজনের মাধ্যমে কিংবা সুন্দর করে ছবি তুলে নিজের পরিচয় প্রকাশ করবেন। তবে সেভাবে আর হয়ে ওঠেনি। মাহির সঙ্গে কাজ করতে গিয়েই শেষ পর্যন্ত নিজের চেহারা প্রকাশ্যে আনেন নিরঞ্জন।

.

ভবিষ্যতে এই কাজ আরও বড় পরিসরে করতে চান নিরঞ্জন। আগামী এক বছরের মধ্যে দেশে নিজের একটি প্রশিক্ষণ স্টুডিও চালু করার পরিকল্পনা আছে তাঁর। সেখানে আগ্রহীরা এসে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ নিতে পারবেন।

আপাতত নিরঞ্জনের কাছে প্রশিক্ষণ নিতে হলে ব্যক্তিগতভাবে যোগাযোগ করতে হবে। প্রশিক্ষণের ধরন অনুযায়ী খরচও আলাদা। কেউ নির্দিষ্ট মেয়াদের জন্য প্রশিক্ষণ নেন, আবার কাউকে ঘণ্টা হিসাবেও প্রশিক্ষণ দেওয়া হয়।

তবে এ বছর আর কাউকে প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা নেই নিরঞ্জনের। আপাতত কাজ থেকে কিছুটা বিরতি নিচ্ছেন। এখনো স্থায়ীভাবে ঢাকায় আসেননি। আগামী বছর পরিবারসহ ঢাকায় আসার পরিকল্পনা আছে তাঁর।

একসময় নিজের চেহারা আড়াল করে হাঁটার ভিডিও প্রকাশ করতেন যে নিরঞ্জন, তিনিই এখন স্বপ্ন দেখছেন নিজের একটি প্রশিক্ষণ স্টুডিও গড়ে তোলার।

.ফাইনালের আগে জ্বর ও নিম্ন রক্তচাপে অসুস্থ মাহি, যেতে পারেননি মহড়ায়

১

কিউআর কোড কী, এর ব্যবহার বাড়ছে কেন

২

মাত্র তিন ঘণ্টায় মাহিকে মিস ইউনিভার্সের মঞ্চের জন্য প্রস্তুত করেছেন নিরঞ্জন, কে তিনি

৩

বেনাপোলের কাছে ককটেল বিস্ফোরণে দুই শ্রমিকনেতা আহত, প্রতিবাদে বিক্ষোভ মিছিল

৪

ঢাবিতে পরিবেশ পরিকল্পনা ও টেকসই উন্নয়নে মাস্টার্স, আবেদনে যোগ্যতা কী কী

৫

চট্টগ্রাম সিটি করপোরেশনে ৭ম ও ৯ম গ্রেডে চাকরির সুযোগ

৬

পুরান ঢাকার নিমতলী প্রাসাদের দেউড়িতে লুকিয়ে আছে যে ঐতিহাসিক জাদুঘর

৭

স্টিভ জবস, স্যাম অল্টম্যানের পর জেনসেন হুয়াং: পদ হারিয়ে ফিরে আসা তিন টেক জিনিয়াসের আলোচিত 'কামব্যাক'-এর গল্প

৮

কোনটি অশ্বগন্ধা, কোনটি সর্পগন্ধা

৯

ম্যানেজমেন্ট এফবিএস ক্লাবের নতুন কমিটি ঘোষণা

১০

‘রুম থেকে বের হতে হতেই মাটিতে গড়িয়ে পড়ল সোহেল খান’

১১

আজও বাড়ল সোনার দাম, দুই দিনে ৪,৭২৪ টাকা

১২

স্বাস্থ্যমন্ত্রীর হাসপাতাল পরিদর্শনে মানুষ কী পাচ্ছে

১৩

বাজারে এলোপাতাড়ি গুলি ছুড়ে পালালেন ‘শীর্ষ সন্ত্রাসী’, আহত ৬

১৪

সম্পর্ক থেকে অন্তরঙ্গ দৃশ্যে অভিনয়, নিজের শর্তে অনড় মিমি

১৫

ইতিবাচক সিদ্ধান্ত বাস্তবায়নে পথরেখা দরকার

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৩

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত

`); printWindow.document.close(); printWindow.focus(); printWindow.print(); printWindow.close(); }