মামলা মানেই ঝামেলা, কোর্টে দৌড়াদৌড়ি করতে চাই না: তাহসিফের বাবা

আজাদ ডেস্ক:
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ৩১ অক্টোবর ২০২৬, ০৪:১০
 ছবি:

বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কেএম তাহসিফ সাউরির রহস্যজনক মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে সরকারের সংশ্লিষ্ট সংস্থাগুলোর আন্তরিক সহযোগিতা চেয়েছেন তার বাবা একেএম এনায়েতুল করিম। একই সঙ্গে ছেলের মৃত্যুর ঘটনায় এখনো মামলা না করার কারণও ব্যাখ্যা করেছেন তিনি।

শুক্রবার (৩০ অক্টোবর) গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তাহসিফের বাবা জানান, মামলা করার বিষয়ে পরিবার এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি। আদালতে দৌড়াদৌড়িসহ নানা ধরনের আইনি জটিলতা এড়াতে চান তারা। তবে সরকারি সংস্থাগুলোর তদন্ত কার্যক্রমের ওপর আস্থা রয়েছে তার।

এনায়েতুল করিম বলেন, ‘মামলার ব্যাপারে আমরা এখনো ভাবিনি। আমরা পারিবারিকভাবে এটা আলোচনা করব, পরে সিদ্ধান্ত নেব। তবে মামলার কেন প্রয়োজন হবে? সরকার নিশ্চয়ই এ ব্যাপারে দায়িত্ববোধের পরিচয় দেবে এবং অত্যন্ত আন্তরিক হবে বলে আমি বিশ্বাস করি।’

মামলা না করার কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, ‘মামলা মানেই তো আমাদের দেশে একটা ঝামেলা। কোর্টে দৌড়াদৌড়ি, কে চায় এই ঝামেলার মধ্যে পড়তে?’

সরকারি সংস্থাগুলোর তৎপরতায় সন্তোষ প্রকাশ করে তাহসিফের বাবা বলেন, সরকারের বিভিন্ন সংস্থাকে তিনি ইতোমধ্যে দায়িত্বশীল ও সক্রিয়ভাবে কাজ করতে দেখেছেন। তাই ছেলের মৃত্যুর প্রকৃত রহস্য উদ্ঘাটনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যথাযথ ভূমিকা রাখবে বলে আশা করছেন তিনি।

এদিকে, পুলিশের ধাওয়া খেয়ে তাহসিফের দৌড়ে পালানোর প্রসঙ্গেও প্রশ্ন তুলেছেন তার বাবা। তিনি বলেন, ‘একজন ডিফেন্স অফিসার পুলিশের ধাওয়াতে দৌড় দেবে, এটা হাস্যকর বক্তব্য না? এটা তো প্রশ্নই আসে না।’

প্রসঙ্গত, গত ২৮ অক্টোবর বিকেলে রাজধানীর উত্তরখান এলাকায় তুরাগ নদের রাজাঘাট থেকে তাহসিফ সাউরির মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ। তিনি পরিবারের সঙ্গে উত্তরার ১৮ নম্বর সেক্টরে বসবাস করতেন।

মরদেহ উদ্ধারের পর থেকে তার ব্যবহৃত মোটরসাইকেলটির সন্ধান পাওয়া যাচ্ছিল না। পরে মোটরসাইকেলটি উদ্ধারের মধ্য দিয়ে মৃত্যুরহস্য উদ্ঘাটনের তদন্তে নতুন সূত্র পায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

তবে তাহসিফের মৃত্যুর প্রকৃত কারণ কী এবং এর পেছনে অন্য কারও সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করছে সংশ্লিষ্ট সংস্থা।

১

তাহসিফের মৃত্যু: ‘বন্ধুস্থানীয় ছোটভাই’ দীপের ৪ দিনের রিমান্ড

২

পাসের হারে মেয়েরা এগিয়ে, জিপিএ-৫ বেশি ছেলেদের

৩

যেসব কারণে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলে বড় ধস

৪

এবারও দেশসেরা আবদুল কাদির মোল্লা সিটি কলেজ, পাসের হার ৯৯.৯৪%

৫

শূন্য পাস শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের চাকরি যাবে না: শিক্ষামন্ত্রী

৬

উচ্চ মাধ্যমিকে পাসের হার ২২ বছরে সর্বনিম্ন, জিপিএ-৫ কমেছে ২৯ হাজার

৭

মামলা মানেই ঝামেলা, কোর্টে দৌড়াদৌড়ি করতে চাই না: তাহসিফের বাবা

৮

শ্রমিক আন্দোলনে মিরপুরে যান চলাচল ব্যাহত

৯

বিএনপি জনগণের ভোট ও ম্যান্ডেট নিয়েই রাষ্ট্র পরিচালনায় বিশ্বাসী: মীর শাহে আলম

১০

এইচএসসির ফল : জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন

১১

এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৫২.১২ শতাংশ

১২

আগামী নির্বাচনে এনসিপির প্রধান বিরোধীদল হওয়ার সম্ভাবনা থাকবে: রাশেদ খাঁন

১৩

গণভোটের রায় কার্যকর না করাই দেশের সংকটের মূল কারণ : মামুনুল হক

১৪

ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করেন না বোন, পারলে নভেম্বরে চলে আসেন: শেখ হাসিনার উদ্দেশে মঞ্জু

১৫

রাজধানীতে লংমার্চের প্রচার মিছিলে স্ট্রোক করে জামায়াত নেতার মৃত্যু

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত