আগামী নির্বাচনে এনসিপির প্রধান বিরোধীদল হওয়ার সম্ভাবনা থাকবে: রাশেদ খাঁন

আজাদ ডেস্ক:
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ৩১ অক্টোবর ২০২৬, ১১:১০
 ছবি:

আগামী জাতীয় নির্বাচনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রধান বিরোধীদল হওয়ার সম্ভাবনা থাকবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) রাশেদ খাঁন।শুক্রবার (৩০ অক্টোবর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ কথা লেখেন।

পোস্টে রাশেদ খাঁন লেখেন, জামায়াত থেকে বের হয়ে আসার প্রাথমিক সিদ্ধান্তের জন্য এনসিপিকে সাধুবাদ জানাই। এনসিপির ভাই ব্রাদারদের কেউ কেউ জানিয়েছে, এখনই ঘোষণা না দিলেও একপ্রকার পিসফুল ডিভোর্সের মতো শিগগির জামায়াত জোট থেকে বের হয়ে আসবে এনসিপি। আজকে (শুক্রবার) এনসিপির গণবিক্ষোভ কর্মসূচি ও আসিফ মাহমুদের বক্তব্য শুনে সেটি আরও পরিষ্কার হলো। এই গণবিক্ষোভ থেকে ৩১ অক্টোবরের লংমার্চের পক্ষে তেমন কারও বক্তব্য চোখে পড়েনি।

 

তিনি লেখেন, ইতিবাচক দিক হলো, অনেকদিন পর এনসিপির আজকের গণবিক্ষোভে কয়েক হাজার লোক হয়েছে। জামায়াতের সঙ্গে জোট করার পর থেকে এনসিপির কর্মসূচিগুলোতে খুব বেশি লোক হচ্ছিল না। সেই জায়গায় দীর্ঘ সময় পরে হাজারের ওপরে লোকের উপস্থিতি এনসিপির স্বতন্ত্র রাজনীতির জন্য আশা জাগানিয়া।

এভাবে স্বতন্ত্র রাজনীতি করতে পারলে আগামী এক বছরের মধ্যে হয়তো এনসিপি একটি বড় শক্তি হিসেবে আবির্ভূত হবে এবং আওয়ামী শূন্যতা পূরণে সক্ষম হবে বলে মন্তব্য করেন রাশেদ খাঁন।

 

তিনি আরও লেখেন, এভাবে কাজ করতে থাকলে হয়তো আগামী জাতীয় নির্বাচনেও প্রধান বিরোধীদল হওয়ার সম্ভাবনা থাকবে। সেই স্বপ্নের কথা এনসিপি বারবার বলে আসছিল। কিন্তু জামায়াতের পকেটে থেকে তো আর প্রধান বিরোধীদল হওয়া যাবে না। এই উপলব্ধি এনসিপির অনেকের মধ্যে প্রবল হওয়ায় আজকের এই স্বতন্ত্র কর্মসূচি।

তবে, এনসিপির স্বতন্ত্র রাজনীতির পথে বড় বাধা এনসিপির ৮ জন এমপি-এমনটি উল্লেখ করে তিনি লেখেন, তারা আগামীবারও জামায়াতের ভোটে এমপি হতে জোটের রাজনীতি ধরে রাখতে মরিয়া। তবে, এনসিপির অধিকাংশই স্বতন্ত্র রাজনীতির পক্ষে। দেখা যাক প্রাথমিক সিদ্ধান্ত চূড়ান্ত হয়, নাকি জামায়াতের পকেট সংগঠন হিসেবে থেকে যায় এনসিপি। পরিশেষে, এনসিপির স্বতন্ত্র রাজনীতির প্রতি শুভেচ্ছা ও শুভকামনা রইলো।

১

এইচএসসির ফল : জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন

২

এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৫২.১২ শতাংশ

৩

আগামী নির্বাচনে এনসিপির প্রধান বিরোধীদল হওয়ার সম্ভাবনা থাকবে: রাশেদ খাঁন

৪

গণভোটের রায় কার্যকর না করাই দেশের সংকটের মূল কারণ : মামুনুল হক

৫

ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করেন না বোন, পারলে নভেম্বরে চলে আসেন: শেখ হাসিনার উদ্দেশে মঞ্জু

৬

রাজধানীতে লংমার্চের প্রচার মিছিলে স্ট্রোক করে জামায়াত নেতার মৃত্যু

৭

আরেকটি অনিবার্য বিপ্লব দরজায় টোকা দিচ্ছে: শফিকুর রহমান

৮

১২ বছরের রেকর্ড ভেঙে সোনা জিতলেন ইরফানা

৯

তাহসিফের ‘জুনিয়র বন্ধু’ দীপকে নৌ পুলিশের কাছে হস্তান্তর, জটিলতা

১০

ইনানীতে গ্যাসের সঙ্গে তেলের ইঙ্গিত, মজুত জানতে ১৫ দিনের পর্যবেক্ষণ

১১

সুন্দরবনে মাছের মজুদ: বেড়েছে ৯ প্রজাতির, কমেছে ৬

১২

নভেম্বর থেকেই রাজপথ দখলের প্রস্তুতি জামায়াত-এনসিপির, ঐক্য নিয়েও প্রশ্ন

১৩

ভারতকে করিডোর দেওয়ার পাঁয়তারা মেনে নেওয়া হবে না: নাহিদ ইসলাম

১৪

ইসরায়েলের নির্বাচনে অচলাবস্থা, কী সমীকরণ ভারত, ইরান ও গাজার

১৫

সুনামগঞ্জে যুদ্ধাপরাধের মামলার সাক্ষীর বাড়ি-দোকানে হামলা-ভাঙচুরের অভিযোগ

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত