দীর্ঘ এক যুগের অপেক্ষার অবসান ঘটিয়ে ফরিদপুরের সদরপুর উপজেলা শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ২১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। গত ২৬ অক্টোবর ফরিদপুর জেলা ছাত্রদল এ কমিটি ঘোষণা করে। নতুন কমিটি ঘোষণার পর সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।
ঘোষিত কমিটিতে মো. নজরুল কবিরকে আহ্বায়ক এবং মো. তুষার মাহমুদকে সদস্যসচিব করা হয়েছে। মিজানুর রহমান সিনহাকে ১ নম্বর যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। এ ছাড়া যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন মশিউর রহমান, রাফিউ ফয়সাল, মশিউর রহমান (মিঠু), সবুজ মল্লিক ও সজিব মুন্সি।
কমিটির সদস্যরা হলেন মাহামুদুল হাসান সোহেল, বিপ্লব বেপারী, গফফার শিকদার, রাজন খন্দকার, মো. গোলাম নবীন, বিল্লাল মাতুব্বর, মো. রুবেল শেখ, সোহানুর রহমান, পার্থ তালুকদার, রাকিব সরদার, সৈকত হোসেন সিপু, মনির হোসেন ও রিফাত মাহমুদ।
সংগঠনকে শক্তিশালী করার প্রত্যয়
নবগঠিত কমিটির আহ্বায়ক মো. নজরুল কবির বলেন, ‘দীর্ঘ এক যুগ পর সদরপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষিত হওয়ায় আমরা আনন্দিত। এ দায়িত্ব আমার জন্য সম্মানের পাশাপাশি একটি বড় চ্যালেঞ্জ। সংগঠনের আদর্শ ও উদ্দেশ্য বাস্তবায়নে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই। ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের মূল্যায়ন করে সদরপুর উপজেলা ছাত্রদলকে আরও সুসংগঠিত ও গতিশীল করাই হবে আমাদের প্রধান লক্ষ্য।’
কমিটির সদস্যসচিব মো. তুষার মাহমুদ বলেন, ‘দীর্ঘ প্রতীক্ষার পর কমিটি ঘোষণা হওয়ায় নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে। সবাইকে সঙ্গে নিয়ে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করতে চাই। ছাত্রদলের আদর্শ ধারণ করে শিক্ষার্থীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং গণতান্ত্রিক আন্দোলনে দায়িত্বশীল ভূমিকা পালনে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। সংগঠনের ঐক্য ও শৃঙ্খলা বজায় রেখে সবাইকে নিয়ে সামনে এগিয়ে যেতে চাই।’
দীর্ঘদিন পর কমিটি ঘোষণাকে সাংগঠনিক কার্যক্রম পুনরুজ্জীবিত করার সুযোগ হিসেবে দেখছেন নেতাকর্মীরা। তাঁদের প্রত্যাশা, নতুন নেতৃত্বের উদ্যোগে সদরপুর উপজেলা ছাত্রদলের কার্যক্রম আরও গতিশীল হবে এবং সংগঠনের ঐক্য ও শৃঙ্খলা জোরদার হবে।
নবগঠিত কমিটির আহ্বায়ক ও সদস্যসচিবকে অভিনন্দন জানিয়েছেন তাঁদের শুভাকাঙ্ক্ষী ও নেতাকর্মীরা। তাঁরা আশা করছেন, নতুন নেতৃত্ব ত্যাগী ও পরীক্ষিত কর্মীদের যথাযথ মূল্যায়নের মাধ্যমে সংগঠনকে আরও সুসংগঠিত করতে ভূমিকা রাখবে।