বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি

৮৫২ মিটারের মধ্যে ধ্বংসাবশেষ, যেভাবে রক্ষা পেল বাংলাদেশের স্যাটেলাইট

আজাদ প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ০৮ অক্টোবর ২০২৬, ০১:১০
 ছবি:

মহাকাশে ছুটে আসছিল ভারতের একটি পুরনো স্যাটেলাইটের ধ্বংসাবশেষ। মুহূর্তে মুহূর্তে সেটি এগিয়ে আসছিল বাংলাদেশের প্রথম স্যাটেলাইট বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ (বিএস-১)-এর দিকে। একপর্যায়ে দুই মহাকাশযানের দূরত্ব নেমে আসে মাত্র ৮৫২ মিটারে। সামান্য বিচ্যুতি হলেই ঘটতে পারত সংঘর্ষ। ঝুঁকি এড়াতে শেষ পর্যন্ত কক্ষপথে সামান্য পরিবর্তন এনে নিরাপদ রাখা হয় বাংলাদেশের স্যাটেলাইটটিকে। গত ৯ আগস্ট সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের মহাকাশ নজরদারি ও ট্র্যাকিং প্ল্যাটফর্ম স্পেস ট্র্যাকার থেকে এমন সতর্কবার্তা পায় বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল)। এরপর টানা চার দিন গাজীপুরের গ্রাউন্ড স্টেশনে ২৪ ঘণ্টা নজরদারিতে ছিলেন প্রকৌশলীরা। 

বুধবার (৭ অক্টোবর) রাজধানীর বাংলামোটরে বিএসসিএলের কার্যালয়ে ঘটনার বিস্তারিত তুলে ধরেন সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ ইমাদুর রহমান। তিনি বলেন, ওই কয়েকটি দিন অত্যন্ত উদ্বেগের মধ্যে কেটেছে। হাতে সময়ও কম ছিল, আবার বিএস-১-কে সরিয়ে নেওয়ার সুযোগও ছিল সীমিত। শেষ পর্যন্ত কোনো বিপদ ছাড়াই ঝুঁকিপূর্ণ সময় পার করা সম্ভব হয়েছে।

বিএসসিএলের তথ্য অনুযায়ী, কাছাকাছি চলে আসা ধ্বংসাবশেষটি ভারতের ইনস্যাট-১এ স্যাটেলাইটের। ১৯৮২ সালের ১০ এপ্রিল উৎক্ষেপণের কয়েক মাস পরই স্যাটেলাইটটিতে সমস্যা দেখা দেয়। ওই বছরের ৬ সেপ্টেম্বর এটি নিষ্ক্রিয় করা হয়। এরপর এর বিভিন্ন অংশ মহাকাশে ভাসমান ধ্বংসাবশেষ হিসেবে কক্ষপথে ঘুরতে থাকে।

সতর্কবার্তা পাওয়ার পর বিএসসিএলের প্রকৌশলীরা প্রথমে ধ্বংসাবশেষটির সম্ভাব্য গতিপথ এবং বিএস-১-এর অবস্থান বিশ্লেষণ শুরু করেন। তখন মূল চ্যালেঞ্জ ছিল শুধু স্যাটেলাইটকে সরিয়ে নেওয়া নয়; বরং কোন দিকে এবং কতটা সরালে ঝুঁকি কমবে, নতুন অবস্থানে অন্য কোনো মহাকাশ বস্তুর সঙ্গে সংঘর্ষের আশঙ্কা তৈরি হবে কি না এবং কক্ষপথ পরিবর্তনে কতটা জ্বালানি ব্যয় হবে—সবকিছু একসঙ্গে হিসাব করা।

বিশ্লেষণের পর ১৩ আগস্ট বিএস-১-এর কক্ষপথ সামান্য পরিবর্তন করে বাঁ দিকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়। ঝুঁকিপূর্ণ সময় পার না হওয়া পর্যন্ত স্যাটেলাইটটিকে ওই অবস্থানে রাখা হয়। ধ্বংসাবশেষটি নিরাপদ দূরত্বে সরে যাওয়ার পর আবার বিএস-১-কে আগের অবস্থানে ফিরিয়ে নেওয়া হয়। ইমাদুর রহমান জানান, সতর্কবার্তা পাওয়ার পর প্রকৌশলীদের ছুটি বাতিল করা হয়। ২৪ ঘণ্টা চালু রাখা হয় পর্যবেক্ষণ ব্যবস্থা। স্পেস ট্র্যাকার থেকেও নিয়মিত ধ্বংসাবশেষটির অবস্থান ও গতিপথের তথ্য পাওয়া যাচ্ছিল। এসব তথ্য বিশ্লেষণ করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হয়।

যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ওকলাহোমার অধ্যাপক মোহাম্মদ আতিকুজ্জামান বলেন, মহাকাশে সংঘর্ষ এড়ানো শুধু একটি স্যাটেলাইটকে এক স্থান থেকে অন্য স্থানে সরিয়ে নেওয়ার বিষয় নয়। এর সঙ্গে দ্রুত ঝুঁকি মূল্যায়ন, নিরাপদ কক্ষপথ পরিবর্তন এবং সীমিত জ্বালানি ব্যবহারের বিষয় জড়িত। বিএস-১-এর ক্ষেত্রে অল্প সময়ের মধ্যে এসব বিষয় বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মো. খলিলুর রহমানও বলেন, মহাকাশে কোনো বস্তু স্যাটেলাইটের খুব কাছে চলে এলে সেটিকে নিয়ন্ত্রণ করে সম্ভাব্য দুর্ঘটনা এড়ানো জটিল প্রক্রিয়া। এমন পরিস্থিতিতে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া গুরুত্বপূর্ণ।

২০১৮ সালের ১২ মে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে উৎক্ষেপণ করা হয় বিএস-১। ২০২১ সাল থেকে স্যাটেলাইটটির পরিচালনা ও ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে বিএসসিএল। গাজীপুরের জয়দেবপুরে স্থাপিত গ্রাউন্ড স্টেশন থেকে ৫০ জনের বেশি প্রকৌশলী ২৪ ঘণ্টা স্যাটেলাইটটির কার্যক্রম পর্যবেক্ষণ করেন।

তবে এবারই প্রথম বিএস-১-এর সামনে এমন ঝুঁকি তৈরি হয়নি। বিএসসিএলের তথ্য অনুযায়ী, ২০২১ ও ২০২৫ সালেও মহাকাশের অন্য বস্তুর সঙ্গে স্যাটেলাইটটির সংঘর্ষের আশঙ্কা তৈরি হয়েছিল। এর মধ্যে ২০২১ সালে ছিল রাশিয়ার একটি স্যাটেলাইটের ধ্বংসাবশেষ এবং ২০২৫ সালে যুক্তরাষ্ট্রের একটি স্যাটেলাইটের ধ্বংসাবশেষ।

মহাকাশে সক্রিয় স্যাটেলাইটের পাশাপাশি পরিত্যক্ত স্যাটেলাইট, রকেটের বিভিন্ন অংশ ও অন্যান্য বস্তু ঘুরে বেড়াচ্ছে। এসব মহাকাশ ধ্বংসাবশেষ কার্যকর স্যাটেলাইটের জন্য ক্রমেই বড় ঝুঁকি হয়ে উঠছে। বাংলাদেশের বিএস-১-কে ঘিরে সাম্প্রতিক ঘটনাও দেখিয়ে দিল, মহাকাশে একটি স্যাটেলাইট পরিচালনার ক্ষেত্রে শুধু উৎক্ষেপণ ও কক্ষপথে স্থাপনই যথেষ্ট নয়; নিয়মিত নজরদারি, দ্রুত ঝুঁকি মূল্যায়ন এবং প্রয়োজনের মুহূর্তে কক্ষপথ পরিবর্তনের সক্ষমতাও সমান গুরুত্বপূর্ণ।

১

রংপুর সিটি করপোরেশনে ১,৮১২ কোটি টাকার প্রকল্প অনুমোদন, আনন্দ মিছিল

২

পানির ন্যায্য হিস্যা আদায়ে ভারতের সঙ্গে সংলাপ চায় বাংলাদেশ

৩

১৩৫ টাকার ডিজেলে শুল্ক-কর ৩৬ টাকা: রাজস্ব বাড়াতে মূল্যস্ফীতির আগুনে ঘি

৪

বিদায়বেলায় মেসিকে ‘আলিঙ্গন’ রোনালদোর

৫

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

৬

মেসির মতো আবেগঘন বিদায় রোনালদো না পাওয়ায় খারাপ লাগছে লিনেকারের

৭

‘বিশাল গরু পার্টি’ থিমে সিডনিতে আইইউটিয়ানদের জমজমাট পুনর্মিলনী

৮

আসিয়ান বিপর্যয়ে বাংলাদেশের অবনতি, ব্রাজিলকে টপকে পাঁচে পর্তুগাল

৯

৩৮ রানে অলআউট সিলেট, সেঞ্চুরি তাকরিরের

১০

যেভাবে ‘কাকতালীয় ঘটনায়’ ফাঁস হয়েছিল স্যান্ডপেপারগেট

১১

বাংলাদেশি দাবি করে আসামে ১৮ জনকে আটক করল পুলিশ

১২

নিষেধাজ্ঞার প্রথম রাতেই দশমিনায় তিনজনের কারাদণ্ড, মইয়া জাল জব্দ

১৩

সব ইউএনও-উপজেলা প্রশাসকদের জন্য জরুরি নির্দেশনা

১৪

গুনী অভিনেতা নানা পাটেকর না ফেরার দেশে চলে গেলেন

১৫

৮৫২ মিটারের মধ্যে ধ্বংসাবশেষ, যেভাবে রক্ষা পেল বাংলাদেশের স্যাটেলাইট

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত