বলিউড

মক্কা গিয়ে নতুন প্রজন্মের উদ্দেশ্যে যে বার্তা দিলেন অভিনেত্রী রাখি

আজাদ ডেস্ক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ২৯ আগস্ট ২০২৬, ০৪:০৮
 ছবি:

বলিউডের মডেল ও অভিনেত্রী রাখি সাওয়ান্ত সম্প্রতি আধ্যাত্মিক সফরে মক্কায় গিয়েছিলেন। পবিত্র মক্কায় অবস্থানকালে নিজের জন্য প্রার্থনার পাশাপাশি দেশ, দেশের মানুষ এবং বিশেষ করে তরুণ প্রজন্মের জন্যও দোয়া করেছেন তিনি। তাঁর প্রার্থনায় উঠে এসেছে শিক্ষা, কর্মসংস্থান, সততা, দেশের নিরাপত্তা এবং বাবা-মায়ের প্রতি সন্তানের দায়িত্বের মতো বিভিন্ন বিষয়।

গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, শুধু ব্যক্তিগত সাফল্য নয়, দেশের তরুণদের ভবিষ্যৎ নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন রাখি। নতুন প্রজন্ম যেন শিক্ষার সুযোগ পায়, কর্মসংস্থানের পথ তৈরি হয় এবং কোনো তরুণ-তরুণী যেন অপমান বা হয়রানির শিকার না হন—এমন প্রত্যাশার কথাও জানিয়েছেন তিনি।

মক্কায় দাঁড়িয়ে দেশের নিরাপত্তার জন্যও প্রার্থনা করেন এই অভিনেত্রী। তিনি বলেন, আল্লাহ যেন তাঁর দেশকে রক্ষা করেন এবং দেশের মানুষকে ভুল পথে পরিচালিত করতে চায়—এমন ব্যক্তিদের হাত থেকেও দেশকে নিরাপদ রাখেন।

দেশের শিক্ষাব্যবস্থার উন্নতি এবং তরুণদের জন্য আরও কর্মসংস্থানের সুযোগ তৈরির কথাও তাঁর প্রার্থনায় উঠে এসেছে। নতুন প্রজন্মের জন্য শিক্ষার সুযোগ বাড়ানোর পাশাপাশি তারা যেন নিজেদের ভবিষ্যৎ গড়ে তুলতে পারে, সেই প্রত্যাশা জানিয়েছেন রাখি।

দেশের রাজনৈতিক নেতৃত্বের প্রতিও তাঁর একটি বার্তা রয়েছে। মন্ত্রী ও রাজনৈতিক নেতারা যেন সততা ও দায়িত্বশীলতার সঙ্গে নিজেদের দায়িত্ব পালন করেন—এমন প্রার্থনা করেছেন তিনি।

তরুণদের ভোগবাদী মানসিকতা নিয়েও সতর্ক করেছেন রাখি। একটি কিশোরের আইফোন কেনার আবদারকে কেন্দ্র করে একটি পরিবারের তিন সদস্যের আত্মহত্যার ঘটনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, দামি কোনো পণ্য বা ব্যক্তিগত চাহিদার জন্য সন্তানদের যেন বাবা-মায়ের ওপর চাপ সৃষ্টি না করা উচিত।

রাখির ভাষায়, আইফোন হোক কিংবা অন্য কোনো দামি জিনিস—এসব চাহিদা পূরণের জন্য বাবা-মাকে কষ্ট দেওয়া উচিত নয়। বরং তরুণদের নিজেদের পায়ে দাঁড়ানোর চেষ্টা করা এবং নিজের উপার্জনে নিজের জীবন গড়ে তোলার চেষ্টা করা উচিত।

রাখি সাওয়ান্ত বলিউডে তাঁর খোলামেলা ব্যক্তিত্ব ও স্পষ্ট বক্তব্যের জন্য পরিচিত। বিভিন্ন সময়ে নিজের ব্যক্তিগত জীবন ও ধর্মীয় পরিচয় নিয়েও প্রকাশ্যে কথা বলেছেন তিনি। তাঁর বক্তব্য অনুযায়ী, জন্মসূত্রে তিনি হিন্দু। পরবর্তী সময়ে খ্রিস্টান ধর্মের সঙ্গে যুক্ত হন এবং বর্তমানে নিজেকে মুসলিম হিসেবে পরিচয় দেন। একই সঙ্গে সব ধর্মের প্রতি তাঁর শ্রদ্ধা রয়েছে বলেও একাধিকবার জানিয়েছেন এই অভিনেত্রী।

মক্কা সফরের সময় দেওয়া সাম্প্রতিক বার্তায়ও ব্যক্তিগত পরিচয়ের বাইরে দেশ, সমাজ ও নতুন প্রজন্মের ভবিষ্যৎ নিয়ে তাঁর নানা প্রত্যাশার কথা উঠে এসেছে।

শিগগির রাষ্ট্রীয় পর্যায়ে ইসলামের পতাকা উড়বে: চরমোনাই পীর

বাড়তি অ্যাথলেটদের নিজেদের ব্যবস্থা করতে বলছে জাপান

মালয়েশিয়ায় কর্মী পাঠাবে ৩৩৮ এজেন্সি, তবুও কেন সংশয়?

জামায়াতের তুলনায় আওয়ামী লীগের অপরাধ লঘুই বলা যায়: রাশেদ খাঁন

মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগদানের বিষয়ে ‘নজর রাখছে’ ভারত

কূটনৈতিক চাপে সিদ্ধান্ত বদল, উদ্ধারকাজে বিদেশি সহায়তা নেবে নেপাল

নেপালের বন্যার পানি কি বাংলাদেশে আসবে, কী বলছেন বিশেষজ্ঞরা

ইরান যুদ্ধের ছয় মাস: কে কতটা জিতল, সামনে কী

‘তৌহিদি জনতা’র বাধার পরও সোনাইয়ে ভাসলো বাইচের নৌকা

১০

নেপাল-তিব্বতে ফের উদ্ধার অভিযান, জীবিত উদ্ধারের আশায় স্বজনেরা

১১

হাসিনাকে ঘিরে টানাপোড়েন, তবুও কেন তারেক রহমানকে দিল্লিতে নিতে আগ্রহী ভারত, পেছনে যে ৫ বড় কারণ

১২

রুবেলের ঘূর্ণিতে বিধ্বস্ত নর্দার্ন টেরিটরি, সেমিফাইনালে বাংলাদেশ এইচপি

১৩

আত্রাইয়ে ৭ খাটিয়া পাশাপাশি রেখে জানাজা

১৪

পে স্কেল মন্ত্রিসভায় উঠতে পারে সোমবার, অনুমোদন হলে এ সপ্তাহেই প্রজ্ঞাপন

১৫

ইমরান খানের ছেলেদের সাক্ষাৎকারে তোলপাড়

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত