সালমানের নতুন সিনেমার নাম ‘মনস্টার’, শুটিংয়ে নিজেই করছেন অ্যাকশন

বিনোদন ডেস্ক
| প্রিন্ট সংস্করণ
 ছবি:

বলিউড সুপারস্টার সালমান খানের নতুন সিনেমা নিয়ে দর্শকদের আগ্রহের শেষ নেই। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, ভামশি পেইডিপল্লি পরিচালিত ও দিল রাজু প্রযোজিত সালমানের বহুল প্রতীক্ষিত সিনেমাটির নাম হতে যাচ্ছে ‘মনস্টার’।

সিনেমাটি নির্মাণের শুরুতে ‘এসভিসিসিক্সথ্রি’ নামে পরিচিত ছিল। তবে এখন ‘মনস্টার’ নামেই সিনেমাটি দর্শকদের সামনে আসতে পারে বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হচ্ছে। যদিও এ বিষয়ে নির্মাতাদের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

‘বলিউড হাঙ্গামা’র প্রতিবেদনে জানা যায়, সিনেমাটির শুটিংয়ে সালমান খান নিজের অ্যাকশন দৃশ্যের বড় একটি অংশ নিজেই করছেন। এর পেছনে রয়েছে একটি বিশেষ কারণ। সালমানের বডি ডাবল হিসেবে কাজ করা এক ব্যক্তি শুটিং চলাকালে হৃদ্‌রোগে আক্রান্ত হওয়ার পর অভিনেতা নিজেই আরও বেশি স্টান্ট করার দায়িত্ব নিয়েছেন।

প্রযোজনার ঘনিষ্ঠ একটি সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে আরও বলা হয়েছে, সালমান বর্তমানে সিনেমাটির কাজে পুরোপুরি মনোযোগী। শুটিংয়ের গতি যেন কোনোভাবেই থেমে না যায়, সে বিষয়েও তিনি গুরুত্ব দিচ্ছেন।

‘মনস্টার’ সালমান খানের ক্যারিয়ারে বেশ কয়েকটি কারণে বিশেষ হতে যাচ্ছে। ভামশি পেইডিপল্লির সঙ্গে এটাই তার প্রথম সিনেমা। একইভাবে প্রযোজক দিল রাজুর প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গেও প্রথমবারের মতো কাজ করছেন বলিউডের ‘ভাইজান’।

এই সিনেমার মাধ্যমে প্রথমবার দক্ষিণী তারকা নয়নতারার সঙ্গে জুটি বাঁধতে যাচ্ছেন সালমান খান। ফলে দুই তারকার জুটি নিয়েও দর্শকদের মধ্যে ইতোমধ্যে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে।

সিনেমাটিতে সালমান ও নয়নতারার পাশাপাশি সাগরিকা ঘাটগে, মুজাম্মিল ইব্রাহিমসহ আরও কয়েকজন অভিনয়শিল্পী থাকছেন।

 

শু/আজা

চব্বিশের আন্দোলন ‘ফাইনাল যুদ্ধের রিহার্সেল’: শফিকুর রহমান

অপারেশন সিঁদুরে ধ্বংস জইশের সদর দপ্তর, আবারও গড়ে তুলল পাকিস্তান

সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

সংগঠনের ত্রুটি দূর করে নতুন নেতৃত্ব আনাই লক্ষ্য: রিজভী

সালমানের নতুন সিনেমার নাম ‘মনস্টার’, শুটিংয়ে নিজেই করছেন অ্যাকশন

আওয়ামী লীগের পথেই বিএনপি হাঁটছে: ডা. শফিকুর রহমান

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিকে ‘অলংকারিক’ করার অভিযোগ হাসনাতের

উত্তেজনার মধ্যে ইরান সফরে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

১০

যুক্তরাষ্ট্রের কর্মকাণ্ডে পারমাণবিক অস্ত্র অর্জনে আগ্রহ বাড়ছে: ইরানি কর্মকর্তা

১১

আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেট থেকে অবসর নিলেন কারান শর্মা

১২

স্থানীয় নির্বাচনে বিএনপির একক প্রার্থী, বিদ্রোহীদের বিরুদ্ধে ব্যবস্থা: রাশেদ খাঁন

১৩

অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

১৪

ছাদে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় হত্যা করা হয় ৪ জনকে: পুলিশ

১৫

বদলগাছী হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন; টয়লেটের নাজুক দশায় অসন্তোষ প্রকাশ

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত