পাকিস্তানি অভিনেত্রী নাইমাল খাওয়ার খান

নারীর শরীর নিয়ে কটাক্ষ ও বিরূপ মন্তব্যের প্রতিবাদ অভিনেত্রীর

আজাদ বিনোদন
| প্রিন্ট সংস্করণ
 ছবি:

সামাজিক যোগাযোগমাধ্যমে তারকাদের ব্যক্তিগত জীবন, চেহারা ও শারীরিক গঠন নিয়ে নেতিবাচক মন্তব্যের প্রবণতা দিন দিন উদ্বেগজনক হয়ে উঠছে। বিশেষ করে বিনোদন অঙ্গনের নারীরা নিয়মিতই বডি শেমিং ও সাইবার বুলিংয়ের শিকার হচ্ছেন। সম্প্রতি এমনই এক পরিস্থিতির মুখোমুখি হয়ে নারীর শরীর নিয়ে অবলীলায় মন্তব্য করার প্রবণতার তীব্র প্রতিবাদ জানিয়েছেন পাকিস্তানি অভিনেত্রী ও চিত্রশিল্পী নাইমাল খাওয়ার খান।

‘ডন’-এর প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি একটি বিয়ের অনুষ্ঠানে অংশ নেওয়ার পর নাইমালের শারীরিক গঠন ও ওজন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের মন্তব্য ছড়িয়ে পড়ে। কেউ কেউ এমনও দাবি করেন, তাকে আগের মতো দেখাচ্ছে না। এমনকি কোনো ভিত্তি ছাড়াই তার অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়েও জল্পনা শুরু হয়।

বিষয়টি নিয়ে ইনস্টাগ্রামে ক্ষোভ প্রকাশ করেন ‘আনা’ ধারাবাহিকখ্যাত এই অভিনেত্রী। তিনি প্রশ্ন তোলেন—একজন মানুষের শরীর নিয়ে মন্তব্য করাকে অন্যরা কেন নিজেদের অধিকার মনে করেন?

বডি শেমিংয়ের এই প্রবণতাকে দুঃখজনক উল্লেখ করে নারীর শরীরকে সস্তা বিনোদনের উপকরণ হিসেবে ব্যবহার বন্ধ করার আহ্বান জানান নাইমাল।

ব্যক্তিগত অভিজ্ঞতাও জানিয়েছেন অভিনেত্রী

২০২০ সালে অভিনেতা হামজা আব্বাসির সঙ্গে বিয়ের পর এক পুত্রসন্তানের মা হন নাইমাল। সন্তান জন্মের পর প্রসব-পরবর্তী মানসিক বিষণ্ণতার অভিজ্ঞতার কথাও তিনি আগে প্রকাশ্যে জানিয়েছিলেন। ওই সময় প্রায় তিন বছর ছবি আঁকা থেকে দূরে থাকতে হয়েছিল তাকে। পরে মানসিক প্রতিবন্ধকতা কাটিয়ে আবারও নিজের কাজ ও সৃজনশীলতায় ফিরেছেন তিনি।

এরপরও নিজের শরীর নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অবমাননাকর মন্তব্যের মুখোমুখি হওয়ায় হতাশা প্রকাশ করেছেন নাইমাল। তার বক্তব্যে উঠে এসেছে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন—কোনো নারীর শরীর, ওজন কিংবা ব্যক্তিগত জীবন নিয়ে প্রকাশ্যে মন্তব্য করার অধিকার অন্যদের কে দিয়েছে?

চোটে ছিটকে যাওয়া পেসার তৃষ্ণার বদলি ১৭ বছরের ফারজানা

বরখাস্ত প্রসঙ্গে ইংলিশ কোচ জোন্স বললেন ‘আমি এখনো চাকরিতে আছি’

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার

সিসিটিভির ভয়েই বিদ্যুৎ বিচ্ছিন্ন করেছিলেন সিদ্ধার্থ

নীলফামারীতে জামায়াত ও বিএনপি এমপির বিতণ্ডা

প্রতিরোধের মুখে অস্ত্র রেখেই পালাল বিএসএফ

দক্ষিণ আফ্রিকায় ইনিংস ও ৪১৩ রানের হার বাংলাদেশ ‘এ’ দলের

কক্সবাজারে ডুবে যাওয়া নৌযান নিউ জিল্যান্ডের পরিবারটির, সেখানে থাকতেন তারা

১০

পাকিস্তানের ওপর কেন ভরসা ওয়াশিংটনের

১১

আর্থিক প্রলোভনে জুলাই শহীদদের তথ্য সংগ্রহের অভিযোগ

১২

মস্কোয় সিআইএ পরিচালক র‌্যাটক্লিফ, মার্কিন সামরিক বিমানের গোপন সফর ঘিরে নানা প্রশ্ন

১৩

ছেলেদের বিপক্ষে ম্যাচ খেলে পাকিস্তানের মেয়েদের এশিয়া কাপ প্রস্তুতি

১৪

ব্রাজিলের বাংলাদেশ সফর নিয়ে কি বললেন ক্রীড়া প্রতিমন্ত্রী

১৫

ইমরান খানের ‘অস্তিত্ব মুছে ফেলার চেষ্টা করছে’ পাকিস্তান সরকার

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত