হংকংয়ে মেহজাবীন-রাজীব, যেন ‘ইন দ্য মুড ফর লাভ’-এর দৃশ্য

বিনোদন ডেস্ক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৯
 ছবি:

জমকালো আলোয় ঝলমলে হংকংয়ের রাজপথ। চারপাশে চীনা অক্ষরের উজ্জ্বল নিয়ন সাইনবোর্ড। এর মাঝেই হাত ধরে হাঁটছেন এক যুগল। দৃশ্যটি যেন নব্বইয়ের দশকের প্রখ্যাত নির্মাতা ওং কার-ওয়াইয়ের কোনো রোম্যান্টিক সিনেমার ফ্রেম, যা এবার জীবন্ত হয়ে ধরা দিয়েছে বাস্তবে।

জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও তার স্বামী নির্মাতা আদনান আল রাজীবের শেয়ার করা একগুচ্ছ ছবিতে দেখা গেছে এমনই নান্দনিক মুহূর্ত। কাজের ব্যস্ততার ফাঁকে ভ্রমণ করতে ভালোবাসেন এই তারকা দম্পতি। তবে এবারের হংকং সফরে তাদের সাজ, পরিবেশ ও ছবির আবহে ছিল আলাদা এক চমক।

ছবিগুলোতে হংকংয়ের শহুরে সৌন্দর্য ও স্থানীয় সংস্কৃতির সঙ্গে মিশে যেতে দেখা গেছে মেহজাবীনকে। এবার তার পরনে ছিল ঐতিহ্যবাহী চীনা পোশাক ‘চিওংসাম’। নান্দনিক কারুকাজ করা ফিটেড পোশাকে তাকে যেন হংকংয়ের ক্লাসিক সিনেমার কোনো নায়িকার মতোই লাগছিল।

অন্যদিকে আদনান আল রাজীবও তৈরি করেছিলেন ষাটের দশকের রেট্রো লুক। সাদা শার্ট, ঢিলেঢালা কালো টাই, ট্রাউজার ও কাঁধে ঝোলানো কোটে তার উপস্থিতিও ছিল বেশ নজরকাড়া।

হংকংয়ের ঐতিহাসিক নাইটলাইফ, ঐতিহ্যবাহী লাল মিনিবাস, কাচের রেট্রো টেলিফোন বুথ ও চায়নিজ ডাইনিংয়ের আবহ হয়ে উঠেছিল তাদের রোম্যান্টিক ফটোশুটের ক্যানভাস। কখনো নিয়ন আলোর নিচে একে অপরের দিকে তাকিয়ে থাকা, আবার কখনো রাজপথে পাশাপাশি হেঁটে চলা—প্রতিটি ফ্রেমেই ছিল সিনেমার আবহ।

মেহজাবীন নিজেই ফেসবুকে ছবিগুলো শেয়ার করে ওং কার-ওয়াইয়ের বিখ্যাত সিনেমা ‘ইন দ্য মুড ফর লাভ’-এর কথা স্মরণ করেছেন। ক্যাপশনে লিখেছেন, ‘ইন দ্য মুড ফর লাভ, সামহোয়ার ইনসাইড ওং কার-ওয়াইস ওয়ার্ল্ড’। সঙ্গে ব্যাকগ্রাউন্ডে যুক্ত করেছেন সিনেমাটির কালজয়ী ‘ইউমেজি’স থিম’ সংগীত। হংকংয়ের এক ফটোগ্রাফারের ক্যামেরায় ফ্রেমবন্দি হন তারা।

ছবিগুলো প্রকাশের পর নেটিজেনদের বড় অংশ মেহজাবীন-রাজীবের এই ভিন্নধর্মী লুকের প্রশংসা করেছেন। সিনেমার আবহ, হংকংয়ের সৌন্দর্য ও বাস্তব জীবনের এই যুগলকে এক ফ্রেমে দেখে মুগ্ধ হয়েছেন অনেকেই।

বেলুচিস্তানে সেনা অভিযান, ৭২ ঘণ্টায় নিহত ৪৮

পিকাক্স পর্বতে হামলার হুমকি ট্রাম্পের

জ্বালানি সংকট মোকাবিলায় বিকল্প উৎস খুঁজছে সরকার: শামা ওবায়েদ

বৈরী আবহাওয়াতেও কক্সবাজারে পর্যটকের ঢল

মদিনা সনদের আদলে জুলাই সনদের দাবীতে জামালপুরে সমাবেশ

বিদ্যমান রাজনৈতিক ব্যবস্থায় যেই ক্ষমতায় যাবে, সেই হাসিনায় পরিণত হবে- মামুনুল হক

সিফাতকে ছেড়ে দিন, না হলে জনগণও কাউকে ছাড় দেবে না: শফিকুর রহমান

বাংলাদেশ-ভারত নৌচলাচল চুক্তি ও এমওইউ, বৈঠকে বসতে বারবার দিল্লির চিঠি, আগ্রহ কম ঢাকার

মালয়েশিয়া থেকে অবৈধ পথে ইন্দোনেশিয়ায়, আট বাংলাদেশিসহ ১৬ জন আটক

১০

বারনই নদীতে হঠাৎ ভেসে উঠল বিপুল মাছ, পানির নমুনা পরীক্ষার দাবি

১১

চীনের সঙ্গে সম্পর্ক উচ্চতর পর্যায়ে, ভারতের সঙ্গে বাস্তবতা মেনে চলতে হবে

১২

চান্দিনার জয়দেবপুরে ফুলসজ্জিত গাড়িতে ইমামের বিদায়

১৩

এমবাপের পেনাল্টি মিস, বেতিসের মাঠে রিয়াল মাদ্রিদের হতাশার হার

১৪

এবার হেরেই গেল পিএসজি

১৫

ইসাকের জোড়া গোলে লিভারপুলের প্রথম জয়

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত