দুর্গাপূজামণ্ডপে দায়িত্ব পালনকালে অসুস্থ আনসার সদস্যের মৃত্যু

রংপুর ব্যুরো:
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ২০ অক্টোবর ২০২৬, ০৪:১০
 ছবি:

গাইবান্ধার সাদুল্লাপুরে দুর্গাপূজামণ্ডপে নিরাপত্তার দায়িত্ব পালনকালে অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পারভীন বেগম (৪৫) নামে এক নারী আনসার সদস্যের মৃত্যু হয়েছে। রোববার (১৮ অক্টোবর) সকালে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

নিহত পারভীন বেগম উপজেলার দামোদরপুর ইউনিয়নের কিশামত বড়বাড়ি গ্রামের মো. মফিজল হকের মেয়ে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দুর্গাপূজা উপলক্ষে গত শনিবার কিশামত বড়বাড়ি সর্বজনীন দুর্গামন্দিরে নিরাপত্তার দায়িত্বে ছিলেন পারভীন বেগম। দায়িত্ব পালনকালে একপর্যায়ে তিনি অসুস্থ বোধ করেন। বিষয়টি প্লাটুন কমান্ডারকে (পিসি) জানিয়ে ছুটি নিয়ে বাড়ি ফেরেন তিনি। বাড়ি ফেরার পথে তাঁর পাতলা পায়খানা ও বমি শুরু হয়। শারীরিক অবস্থার অবনতি হলে স্বজনেরা তাঁকে দ্রুত সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে তাঁর মৃত্যু হয়।

সাদুল্লাপুর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রেখা রানী রায় বলেন, শনিবার বেলা ১১টার দিকে পারভীন বেগম অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

ঘটনাটিকে অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে তিনি বলেন, রোববার পারভীন বেগমের পরিবারকে ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

১

কালো পোশাকে সাহসী লুকে নুসরাত ফারিয়া

২

অন্তর্বাসের দাম ৬১৭ কোটি টাকা, কি দিয়ে তৈরি

৩

‘ব্যাচেলর পয়েন্ট’ ভক্তদের জন্য সুখবর দিলেন নির্মাতা

৪

‘কোনো সাধারণ মেয়ে হলে সুইসাইড করত’, বিকৃত ভিডিও নিয়ে পরীমনি

৫

প্রধানমন্ত্রী আসছেন, রং করা হলো ব্রিটিশবিরোধী বিপ্লবীদের আবক্ষ মূর্তি

৬

কক্সবাজারে অস্ত্রের মুখে ৫০-৬০ যানবাহনে লুটপাট

৭

ভারত বাংলাদেশ নয়, ফ্রান্সও নয়: রেজিম চেঞ্জ বিতর্কে শশী থারুর

৮

কুলা-হাঁড়ি ও তালপাখায় মাতৃত্বের গল্প, আমলাপাড়ায় ১৪৪ বছরের শারদীয় আবহ

৯

সংবিধান সংশোধনীতে বিরোধী দলের সহযোগিতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

১০

বিতর্কিতদের সরিয়ে কী বার্তা দিচ্ছে বিএনপি

১১

চীনে ত্রিপক্ষীয় বৈঠকে বসতে পারেন পুতিন, ট্রাম্প ও শি

১২

নতুন পে-স্কেলে বাড়তি বেতন কোন মাসে শুরু, আপাতত পুরোনো হারে ভাতা

১৩

ইশরাকের পদত্যাগের পর স্ত্রী নুসরাতের ফেসবুক পোস্ট ভাইরাল

১৪

সরকারি ছুটি সবচেয়ে বেশি নেপালে, বাংলাদেশ কততম

১৫

তরুণ উদ্যোক্তারা পাবেন সর্বোচ্চ ২০ লাখ টাকা, আবেদন ১ নভেম্বর থেকে

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত