গণভোটের গণরায় বাস্তবায়ন হলে দেশের আইন-শৃঙ্খলা ভালো হবে

আজাদ অনলাইন
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৯
 ছবি:

জনগণের স্বার্থে ও অধিকার প্রতিষ্ঠায় এগারো দলীয় ঐক্য লং মার্চ কর্মসূচি পালন করছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম। 

তিনি বলেন, আমরা যেসব দাবিতে লং মার্চ করছি এটি জামায়াতের কোনো দাবি নয়, এটি জনগণের দাবি। গণভোটের গণরায় বাস্তবায়ন হলে দেশের আইন-শৃঙ্খলা ভালো হবে, দলীয়করণ বন্ধ হবে, সুশাসন নিশ্চিত হবে। জুলাই অভ্যুত্থানে ছাত্র-জনতা যে লক্ষ্যে আত্মত্যাগ করেছিল তা বাস্তবায়ন হবে জুলাই সনদ বাস্তবায়ন হলে।  

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা-রংপুর লং মার্চের সমাপনী সমাবেশস্থল রংপুর জিলা স্কুল মাঠ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

জামায়াতে ইসলামীর রংপুর-দিনাজপুর অঞ্চলের পরিচালক আব্দুল হালিম বলেন, তিস্তাপাড়ের মানুষের স্বার্থ ও অধিকার বাস্তবায়নের জন্য আমরা আন্দোলন করছি। সরকার এ বিষয়ে আগ্রহী হয়েছিল। কিন্তু কোনো পরোক্ষ শক্তির কারণে সরকারের সেই উদ্যোগ থেমে গেলে আমরা কঠোর আন্দোলন গড়ে তুলবো। গণমানুষের দাবির আন্দোলনে চট্টগ্রামের চেয়ে রংপুরে বেশি পরিমান মানুষ স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করবে বলে প্রত্যাশা করছি। 

বিজ্ঞাপন

এদিকে গণভোটের রায় বাস্তবায়নসহ বিভিন্ন দাবিতে অনুষ্ঠিতব্য ঢাকা–রংপুর লং মার্চের প্রস্তুতি ও সার্বিক কার্যক্রম নিয়ে সকালে নগরীর শাপলা চত্বরে জামায়াতে ইসলামীর দলীয় কার্যালয়ে লং মার্চ বাস্তবায়ন কমিটির বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়। আগামী ১৯ সেপ্টেম্বর ঢাকা-রংপুর লং মার্চ কর্মসূচি পালন করবে এগারো দলীয় ঐক্য। এ লক্ষ্যে মাঠে কাজ করছে জোটের রংপুরের নেতাকর্মীরা। 

প্রস্তুতি বৈঠক শেষে নেতৃবৃন্দ রংপুর জিলা স্কুল মাঠ পরিদর্শন করেন। এ সময় জামায়াত নেতারা বলেন, গণভোটের গণরায় বাস্তবায়ন, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, জুলাই গণহত্যার বিচার, গ্যাস, বিদ্যুৎ, তেলের সংকট দূর করা, দলীয়করণ, দখলদারিত্ব, দুর্নীতি ও স্বজনপ্রীতি বন্ধ করাসহ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে ঢাকা থেকে রংপুর লং মার্চ হবে। এতে সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানসহ ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা অংশ নেবেন। উত্তরবঙ্গের ২২টি আসনের মধ্যে ১৮টি আসনে জামায়াতের প্রার্থী নির্বাচিত হওয়ায় রংপুর বিভাগীয় লং মার্চ চট্টগ্রামের চেয়ে বড় হবে। 

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন রংপুর-দিনাজপুর অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা মমতাজ উদ্দিন, রংপুর-৩ আসনের সংসদ সদস্য মাহবুবুর রহমান বেলাল, জামায়াতে ইসলামীর রংপুর মহানগর আমির উপাধ্যক্ষ এটিএম আজম খান, সেক্রেটারি আনোয়ারুল হক কাজল, সহকারী সেক্রেটারি আল আমিন হাসান, বাইতুলমাল সেক্রেটারি মাওলানা রবিউল ইসলাম, বিশিষ্ট শিল্পপতি আব্দুস সাত্তার শাহ, বিশিষ্ট শ্রমিক নেতা অধ্যাপক আবুল হাসেম বাদল, জামায়াত নেতা বেলাল, কিবরিয়া আলমগীরসহ জেলা ও মহানগরীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। 

‘আবাহনীর মাঠ’ আর থাকছে না আবাহনীর

আবাহনীর মাঠ’ আর থাকছে না আবাহনীর

পুরোনো আইন দিয়ে নতুন অপরাধ মোকাবিলা সম্ভব নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

২৩ সেপ্টেম্বর সরকারি ছুটি পাবেন না যারা

র‍্যাব বদলে এসআরবি, সদস্যদের শাস্তির বিষয়ে যা আছে প্রজ্ঞাপনে

বনশ্রীতে এক বাসের ধাক্কার পর আরেক বাসের চাপা, শিক্ষিকা নিহত

সুদানে স্বর্ণের খনি ধসে ৮২ জনের প্রাণহানি

একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর

বাংলাদেশ-নেপাল ঐতিহাসিক সিরিজ, চূড়ান্ত সূচি প্রকাশ

১০

৪৯ দিন ধরে পানিহীন কলকাতার মুসলিম অধ্যুষিত বস্তি

১১

৭৩ মুসলিম পরিবারের বাড়ি ভাঙা ‘প্রাথমিকভাবে অবৈধ’

১২

মেসিকে পেতে ৫০০ মিলিয়ন ইউরোর প্রস্তাব, চাঞ্চল্যকর তথ্য ফাঁস করলেন ইন্টারের সভাপতি

১৩

মেসির বিদায়ী ম্যাচে সঙ্গী হচ্ছেন আরও দুই আর্জেন্টাইন তারকা

১৪

অ্যাপলের কিনে নেওয়া বাংলাদেশি প্রকৌশলীর স্টার্টআপ ‘সোনেরা ম্যাগনেটিক্স’ আসলে কী

১৫

স্প্যানিশ ফুটবলে মেসি-রোনালদোর নতুন অধ্যায় নিয়ে মুখ খুললেন লা লিগা সভাপতি

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত