আগের স্বৈরাচারের পথেই হাঁটছে বিএনপি সরকার : জামায়াত আমির

| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ২০ অক্টোবর ২০২৬, ০৪:১০
 ছবি:

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের পথেই বিএনপি সরকার হাঁটছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

আরও দেখুন
দেশি পোশাক বাছুন
ইতিহাস পড়ুন
রাজনৈতিক খবর পড়ুন
তিনি বলেন, ক্ষমতায় বসে গত সাত মাসে রাষ্ট্রের সব প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে বিএনপি সরকার। দেশের উন্নয়নকাজে এতদিন তাদের সহযোগিতা করার কথা ভেবেছিল বিরোধী দল। এই সরকার বিরোধী দলের সহযোগিতা নিতে ব্যর্থ হয়েছে। তাদের বিরোধী দলের সহযোগিতা নেয়ার কোনো যোগ্যতা নেই। এ সরকার আগের স্বৈরাচারের পথেই হাঁটছে। তাই এখন থেকে ১৮ কোটি মানুষকে আমরা সহযোগিতা করবো। কারণ বিএনপি বদলে গেলেও আমরা আমাদের কথা বদলাবো না। জুলাই সনদ আর গণভোটের গণরায় আদায় করেই ছাড়বো ইনশা আল্লাহ।


রোববার (১৮ অক্টোবর) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে আয়োজিত মুক্ত আলোচনায় তিনি এসব কথা বলেন। ‘জুলাই সনদের প্রতিশ্রুতি ও প্রত্যাশার এক বছর সালতামামি’ শীর্ষক এ আয়োজন করে আমার বাংলাদেশ (এবি) পার্টি।

বিএনপি রাতারাতি অতীত ভুলে গেছে উল্লেখ করে জামায়াত আমির বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট দুপুর পর্যন্ত বিএনপি আমাদের মতোই একটি দল ছিল। এরপর থেকেই রাতারাতি নিজেদের অতীত ভুলে গেছে দলটি। আমাদের কিছু কিছু বিষয়ে ভিন্নমত থাকলেও গণভোটের ব্যাপারে কোনো ভিন্নতা ছিল না তাদের। আমরা চেয়েছিলাম গণভোট আগে হোক, তাহলে এটি অনিশ্চয়তায় পড়বে না। কিন্তু তারা এটি চায়নি। বরং জোর করে একই দিনে করার তাগিদ দেওয়া হয়েছে। তাদের সিদ্ধান্তের মাধ্যমে একই দিনে নির্বাচন ও গণভোট হলো। এছাড়া একজন সাংসদকে দুটি শপথ নেওয়ার কথা জানিয়েছে নির্বাচন কমিশন। অথচ তারা নেননি। আর ওই দিন থেকেই বিএনপি উগ্র।


তিনি বলেন, বিএনপির সাংসদরা সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন। কিন্তু সংসদ পরিষদের সদস্য হিসেবে নেননি। উল্টো জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র ও বিশ্বাসঘাতকতার ধারা অব্যাহত রেখেছেন তারা। এখন ইনিয়ে-বিনিয়ে বলার চেষ্টা করছেন যে, ভোটের মাধ্যমে সরকার গঠন করে পাঁচ বছর চালানোর জন্য বসিয়েছে এ জাতি। তবে বিএনপি দুটি ভোটের মূল্যায়ন করলে আমাদের আর সংসদের বাইরে আন্দোলন করার প্রয়োজন হতো না। তারাই বিরোধীদলকে আন্দোলনের পথে ঠেলে দিয়েছে।

বিরোধীদলের কোনো সাংসদকে বরাদ্দ দেওয়া হয়নি জানিয়ে শফিকুর রহমান বলেন, এরই মধ্যে সরকারি দলের এমপিদের ২০৮ আসনে বিশেষ বরাদ্দ দেওয়া হয়েছে। কিন্তু বিরোধীদলের একজন এমপিকেও দেওয়া হয়নি। অথচ আমরা ভেবেছি চব্বিশের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে বস্তাপচা রাজনীতির কবর রচিত হয়ে নতুন রাজনীতির জন্ম হবে। এটিই জনগণের প্রত্যাশা ছিল। তবে দেশকে আবারও সেই দিকেই টেনে নেওয়া হলো। শেষ পর্যন্ত মহিষের ওপরও কর বসানো হয়েছে। গবাদি এ পশুটিও টাকা দিয়ে ঘাস খেতে হয়।

রাষ্ট্রের সব প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ক্ষমতায় বসে গত সাত মাসে রাষ্ট্রের সব প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে বিএনপি। আগের স্বৈরাচার যে পথে হেঁটেছিল, হুবহু একই রাস্তা ধরে এই সরকার হাঁটছে। তাহলে এখন বিরোধীদল কি গালে আঙুল দিয়ে বসে থাকবে। শত ইঞ্জিনিয়ারিং, চুরি-চামাড়ির পরও আমাদের বিরোধীদলে বসিয়েছে জনগণ। এসব আসনের ৮৯ জন এমপি দেশের ১৮ কোটি মানুষের পাহাদার হয়ে কাজ করবেন ইনশা আল্লাহ। আমরা কথা দিচ্ছি, বিএনপি বদলে গেলেও আমরা আমাদের কথা বদলাবো না। জুলাই সনদ আর গণভোটের গণরায় আমরা আদায় করেই ছাড়বো।

নব্য ফ্যাসিবাদের পতন হবে জানিয়ে জামায়াত আমির বলেন, ইনিয়ে-বিনিয়ে বহু লোভ-লালসা আমাদের দেখানো হয়েছে। আমরা সেসবের দিকে ফিরেও তাকাই না। ঘৃণা করে প্রত্যাখ্যান করছি। অতএব বিরোধী দল হিমালয় পর্বতের মতো অটল থেকে লক্ষ্যপানে এগিয়ে যাবে। চব্বিশের অভ্যুত্থান আমাদের জন্য শিক্ষা ও অনুপ্রেরণা। আর এ পথ ধরেই আমরা এগিয়ে যাবো। একইসঙ্গে নব্য ফ্যাসিবাদেরও পতন হবে ইনশাআল্লাহ। কখন হবে তা আসমানি ফায়সালার ব্যাপার। তবে আমরা ঘরে বসে থাকলে হবে না। আমরা তাদের পতন চাইনি। চেয়েছিলাম সফলতা। তাদের সফলতা মানে দেশের সফলতা। আমরা এতদিন সরকারকে সহযোগিতা করবো বলেছিলাম। আজ থেকে ঘোষণা দিচ্ছি ১৮ কোটি মানুষকে সহযোগিতা করবো। এই সরকার আমাদের সহযোগিতা নিতে ব্যর্থ। বিরোধী দলের সহযোগিতা নেওয়ার তাদের কোনো যোগ্যতা নেই।

১

সরকারি ছুটি সবচেয়ে বেশি নেপালে, বাংলাদেশ কততম

২

তরুণ উদ্যোক্তারা পাবেন সর্বোচ্চ ২০ লাখ টাকা, আবেদন ১ নভেম্বর থেকে

৩

‘আমি ভয় পাই না’: ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার, সামনে আইনি ও রাজনৈতিক সংঘাতের প্রশ্ন

৪

ব্যালন ডি’অরের ভোটে রোনালদোর চেয়ে পিছিয়ে মেসি

৫

ফুটবলারদের উন্নত বুট দেওয়ার উদ্যোগ প্রতিমন্ত্রীর

৬

ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের জরিমানা

৭

বাংলাদেশকে হারিয়ে ফাইনালে ভারত

৮

কিশোরগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের পদ পেলেন জামায়াত নেতা সিরাজের ছেলে তানভীর

৯

আইসিইউতে বীর মুক্তিযোদ্ধা সাহাবুদ্দিন, হাইকোর্টের রায় বাস্তবায়ন নিয়ে প্রশ্ন

১০

ক্ষমতায় আসার আট মাসে বিএনপি সরকারের তিন মন্ত্রী-প্রতিমন্ত্রীর পদত্যাগ

১১

আগামীকাল পৃথক পৃথক কর্মসূচিতে অংশ নিতে চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা

১২

স্বরাষ্ট্রমন্ত্রী দোষ করে, মাঝখান দিয়ে ইশরাক ভাই ফাঁদে পড়: পাটওয়ারী

১৩

জামায়াত আমিরের বক্তব্য শুনে মানুষ এখন হাসি-তামাশা করছে: রাশেদ খাঁন

১৪

ক্ষমতাকে যথাযথভাবে বুঝলে তা হলো লক্ষ্য অর্জনের সক্ষমতা….ইশরাকের স্ত্রীর পোস্ট

১৫

চলতি অর্থবছরে সব স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করা কঠিন হবে: ইসি মাছউদ

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত