সংরক্ষিত নারী আসন-২৩ উপনির্বাচন

এগিয়ে আছেন বিএনপির তিন নেতার আত্মীয়

আজাদ প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ১৯ অক্টোবর ২০২৬, ০৫:১০
 ছবি:

সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে মনোনয়ন ফরম জমা ৬৮ জনের, ভোট ১২ নভেম্বর

ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে বিএনপির মনোনয়ন পেতে ফরম জমা দিয়েছেন ৬৮ জন নারী। তাঁদের মধ্যে বিএনপির তিন নেতার পরিবারের সদস্যরা মনোনয়ন দৌড়ে এগিয়ে রয়েছেন বলে দলীয় সূত্রে জানা গেছে। তাঁরা হলেন লন্ডন বিএনপির সাবেক সভাপতি প্রয়াত কমর উদ্দিনের মেয়ে সাবিনা খান, সিলেটের বিএনপির সাবেক সংসদ সদস্য সৈয়দ মকবুল হোসেনের মেয়ে সৈয়দ আবিদা হোসেন এবং ঢাকা মহানগর বিএনপির সাবেক নেতা সৈয়দ আবু বকর সিদ্দিক সাজুর স্ত্রী সৈয়দ সাবরিনা সিদ্দিকী।

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য হওয়ায় এ উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। গত শুক্রবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম বিতরণ করা হয়। নির্ধারিত সময়ে মোট ৭০টি ফরম বিক্রি হয়। শনিবার দিনভর জমা নেওয়া ফরমের মধ্যে ৬৮টি জমা পড়েছে।

জামানত ২০ হাজার টাকা

নির্বাচন কমিশনের (ইসি) নির্দেশনা অনুযায়ী, এ উপনির্বাচনে প্রার্থীদের জামানত দিতে হবে ২০ হাজার টাকা। মনোনয়নপত্রের সঙ্গে প্রার্থীর আয়কর রিটার্নের সত্যায়িত অনুলিপি এবং রিটার্ন জমার প্রমাণপত্রও দিতে হবে। পাশাপাশি কমিশনের নির্ধারিত নমুনায় ৩০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্প বা কোর্ট ফিতে হলফনামা প্রস্তুত করে জমা দিতে হবে।

হলফনামায় প্রার্থীর বিরুদ্ধে বর্তমানে কোনো ফৌজদারি মামলা রয়েছে কি না, অতীতে মামলা হয়ে থাকলে তার বিবরণ ও রায়, পেশা, আয়ের উৎস এবং নিজের ও নির্ভরশীল ব্যক্তিদের সম্পদ ও দায়ের তথ্য উল্লেখ করতে হবে। দেশে-বিদেশে থাকা সম্পদের বিবরণও দিতে হবে।

তবে আয়কর রিটার্নের সঙ্গে সম্পদের বিবরণী জমা দেওয়া থাকলে হলফনামায় তা উল্লেখ করে সম্পদের বিস্তারিত তথ্য না দিলেও চলবে। সে ক্ষেত্রে রিটার্নের অনুলিপি গেজেটেড কর্মকর্তা বা আয়কর আইনজীবীর মাধ্যমে সত্যায়িত করে জমা দিতে হবে।

অতীতের কোনো মামলায় চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হয়ে থাকলে বা প্রার্থী খালাস পেয়ে থাকলে বিস্তারিত তথ্য দিতে না পারার কারণে মনোনয়নপত্র বাতিল হবে না। তবে দণ্ডিত হওয়ার তথ্য গোপনের বিষয়টি প্রমাণিত হলে মনোনয়নপত্র গ্রহণযোগ্য হবে না।

আগে সংসদ সদস্য নির্বাচিত হয়ে থাকলে নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি এবং সেগুলোর কতটি বাস্তবায়ন করেছেন, তা হলফনামায় উল্লেখ করতে হবে। এ ছাড়া প্রার্থীর নিজের ও নির্ভরশীল ব্যক্তিদের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ঋণের তথ্য দিতে হবে। সংশ্লিষ্ট আর্থিক প্রতিষ্ঠানের চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক বা পরিচালক হিসেবে নেওয়া ঋণের তথ্যও হলফনামায় উল্লেখ করতে হবে।

ভোট ১২ নভেম্বর

ইসির ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৬ অক্টোবর। মনোনয়নপত্র বাছাই হবে ২৭ অক্টোবর। বাছাইয়ের বিরুদ্ধে আপিল করা যাবে ২৮ অক্টোবর এবং আপিল নিষ্পত্তি হবে ২৯ অক্টোবর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১ নভেম্বর। প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২ নভেম্বর। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ নভেম্বর।

গত ২৪ সেপ্টেম্বর মিরপুরের মাতৃ ও শিশুস্বাস্থ্যসেবা কেন্দ্র রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর, লুটপাট ও স্থাপনা গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টির সংশ্লিষ্টতার অভিযোগ ওঠে। এ ঘটনার পরিপ্রেক্ষিতে ১ অক্টোবর তিনি জাতীয় সংসদের স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন। একই দিন তাঁর আসনটি শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়।

১

রানি-কাজলদের বাড়ির পূজা এবার কেন বিশেষ

২

মর্গে মরদেহের সঙ্গে যৌনাচারের অভিযোগ, ডিএনএ পরীক্ষায় মিলেছে শুক্রাণু

৩

ওসমানী উদ্যান এক দশক পর খুলছে আজ

৪

দেশ গড়ার সংগ্রামে ধর্ম নয়, নাগরিক পরিচয়ই মুখ্য: প্রধানমন্ত্রী

৫

৫৬ বছর ধরে একই আঙিনায় মসজিদ-মন্দির, সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত

৬

ক্যালিফোর্নিয়ায় তিন সিটি কাউন্সিল নির্বাচনে ৩ বাংলাদেশি-আমেরিকান

৭

ট্রাম্পের দেশে ‘নো কিংস’ আন্দোলন

৮

কৈলাশ থেকে দুর্গার সঙ্গে আসেন লক্ষ্মী, সরস্বতী, কার্তিক ও গণেশ

৯

বিক্ষোভে সংঘর্ষ-ভাঙচুর-লুটপাট, ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে ফ্রান্স

১০

ওয়েবসাইট ও গোপন টেলিগ্রাম গ্রুপে মাদক বিক্রি, লক্ষ্য দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী

১১

সময়ের হিসাবে বড় বদল

১২

এগিয়ে আছেন বিএনপির তিন নেতার আত্মীয়

১৩

এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে ১৮ সদস্যের দল চূড়ান্ত

১৪

দুর্গাপূজামণ্ডপে দায়িত্ব পালনকালে অসুস্থ আনসার সদস্যের মৃত্যু

১৫

দয়া করে এই বিষয়টিকে আপনারা অবশ্যই গুজব হিসেবে ধরবেন: ইশরাক

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত