প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি

টাকার লোভে আ.লীগ নেতাদের আশ্রয় দিচ্ছে বিএনপির কিছু লোক: মির্জা আব্বাস

আজাদ প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ০২ নভেম্বর ২০২৬, ০৭:১১
 ছবি:

আওয়ামী লীগের নেতাকর্মীদের টাকার বিনিময়ে বিএনপির কিছু লোক আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। দলের কেউ আওয়ামী লীগের নেতাদের সহযোগিতা করলে তাঁকে জানাতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেছেন, এ বিষয়ে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। 

শনিবার (৩১ অক্টোবর) বিকেলে রাজধানীর শাহজাহানপুরে ঢাকা-৮ সংসদীয় এলাকার পাঁচ থানা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মির্জা আব্বাস বলেন, ‘আমরা শুনছি, আওয়ামী লীগের কয়েকজন নেতা ভারত থেকে এসে বিভিন্ন এলাকায় অবস্থান নেওয়ার চেষ্টা করছেন। আর আমাদের দলের ভেতরকার কিছু লোভী মানুষ টাকার লোভে তাঁদের আশ্রয় দিচ্ছে। সাফ কথা—বিএনপির যে শত্রু, সে আমারও শত্রু। দলের ভেতরের কেউ যদি এদের সহযোগিতা করেন, আমাদের জানাবেন, সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে।’

আওয়ামী লীগের সঙ্গে আঁতাতকারীদের সতর্ক করে বিএনপির এই নেতা বলেন, রাজনৈতিক শক্তির সমর্থন না পেয়ে একটি পক্ষ আওয়ামী লীগের সঙ্গে হাত মিলিয়ে বিভিন্ন জায়গায় মিছিল-মিটিং করার চেষ্টা করছে। দেশে বিশৃঙ্খলা সৃষ্টির এমন অপচেষ্টা বরদাশত করা হবে না।

তবে গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামের অধিকারের কথা উল্লেখ করে তিনি বলেন, সবার রাজনীতি করার অধিকার রয়েছে। কেউ রাজনীতি করলে তাতে বাধা নেই। কিন্তু কেউ অপকর্ম করলে বিএনপির নেতাকর্মীরা হাত গুটিয়ে বসে থাকবেন না; শক্ত হাতে তা প্রতিহত করবেন।

দলের নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে মির্জা আব্বাস বলেন, ‘অনেকেই অনেক কিছু ভাবছেন। কিন্তু বিএনপি এখনো মাঠে নামে নাই। আজকে ছোট্ট পরিসরে এবং বৃষ্টির মধ্যে এই সভায় মানুষের যে বাঁধভাঙা সাড়া ও আবেগ দেখা গেছে, তা থেকে বুঝে রাখুন—ঢাকা শহরে বিএনপি মাঠে নামলে কী হবে।’

বিএনপির নাম ব্যবহার করে কেউ নিজের অবস্থান বা পরিচয় বদলানোর চেষ্টা করলে দল ছাড় দেবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। তাঁর ভাষ্য, শত্রুপক্ষের মিত্ররা কখনো বিএনপির বন্ধু হতে পারে না।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্যসচিব তানভীর আহমেদ রবিন।

এ সময় ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়ক খন্দকার এনামুল হক এনাম, স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব সাদ মোর্শেদ পাপ্পা সিকদার, ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সোহাগ ভূঁইয়াসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

১

ফ্লোরিডায় ক্ষেপণাস্ত্রের মতো আছড়ে পড়ল ব্যক্তিগত উড়োজাহাজ, নিহত ৯

২

দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ—কক্সবাজারে জাতীয় যুব দিবস পালিত

৩

সুন্দরগঞ্জে মাদক-জুয়ার বিরুদ্ধে জনসচেতনতামূলক সভা

৪

সদরপুরে এইচএসসির ফলে বেসরকারি প্রতিষ্ঠান এগিয়ে, সরকারি কলেজে বিপর্যয়

৫

উষ্ণ আলোয় গ্ল্যামারাস রূপে সেমন্তী সৌমি

৬

মুক্তির আগেই ১৭৫ কোটি রুপিতে বিক্রি শাহরুখের ‘কিং’-এর বিদেশি স্বত্ব

৭

বিয়ে-সংসার নিয়ে প্রশ্নে কীসের ইঙ্গিত দিলেন কুসুম শিকদার

৮

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক মিল্টন, সদস্যসচিব জাহাঙ্গীর

৯

জুলাই সনদ বাস্তবায়নে জটিলতার জন্য নাহিদ-আসিফদের দায়ী : সাদিক কায়েম

১০

৩০-৩১তম বিসিএসের ৩৫৭ পুলিশ কর্মকর্তার তথ্য চেয়েছে সদরদপ্তর

১১

ছাত্র সংসদ নির্বাচন না হলে ক্যাম্পাসে ফিরবে সন্ত্রাস-দখলদারত্ব: আম্মার

১২

নতুন সাজে সেন্টমার্টিন, জাহাজ ছাড়াই যাত্রা শুরু, ঝুঁকি নিয়ে সাগর পাড়ি

১৩

বিএনপি-আওয়ামী লীগও প্রস্তাব দিয়েছিল, লোভ করিনি: চরমোনাই পীর

১৪

যৌথ মহড়ায় অংশ নিতে চট্টগ্রামে মার্কিন যুদ্ধজাহাজ ‘ইউএসএস ওয়ারিয়র’

১৫

বারে মদ্যপান, প্রেমিকার সঙ্গে বিরোধের পর হেরোইন খুঁজতে টঙ্গীর মাঠে যান

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত