শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতার নেপথ্যে নিষিদ্ধ আওয়ামী লীগ!

আজাদ ডেস্ক:
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ০১ নভেম্বর ২০২৬, ০৬:১১
 ছবি:

চলমান শ্রমিক আন্দোলনের নামে ঘোলাপানিতে মাছ শিকারে নেমেছে আওয়ামী। দলটি তাদের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের দিয়ে অস্থিরতা তৈরি করাচ্ছে। একটি নির্ভরযোগ্য সূত্রে আন্দোলন থেকে ইতোমধ্যে কয়েকজন ছাত্রলীগ নেতাকর্মীকে আটকের খবরও পাওয়া গেছে।

এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা গেছে- ছাত্রলীগের পদধারী অনেকেই আন্দোলনে অংশে নিয়ে অস্থিরতা তৈরি ছবি তাদের নিজ নিজ ফেসবুকে পোস্ট করেছেন।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাজিবুল ইসলাম। তিনি কিছুক্ষণ পর পর শ্রমিক আন্দোলনে অংশ নেওয়ার ছবি দিয়ে উস্কানিমূল পোস্ট দিচ্ছেন।

আজ রোববার বেলা ২ টা ১৭ মিনিটে একটি ছবি দিয়ে তিনি লিখেছেন, ‘বাংলাদেশ আওয়ামী লীগ কারো উপর ভর করে ক্ষমতায় আসবে না। আমরা জনগণের শক্তি সাথে নিয়ে কর্মসূচি দিব।’

এই পোস্টের ৫১ মিনিট আগে তিনি একটি ভিডিও পোস্ট করেন। তার আগে ১২ টা ৫১ মিনিট তিনি আরেকটি ভিডিও পোস্ট করেন। এর আগে পোস্ট করেন ১০ টা ৬ মিনিটে। সেই পোস্টে তিনি লেখেন, ‘শ্রমিকের বেতন ৩০০০০ বৃদ্ধির দাবিতে টানা চতুর্থদিনের মত আজকেও শ্রমিক আন্দোলন চলছে।’ গতকাল শনিবার সন্ধ্যা ৬ টা ২৪ মিনিটে তিনি আগুন জ্বালানোর একটি ভিডিও পোস্ট করেন। সেখানে স্লোগানে বলছিলেন, ‘৩০ হাজার বেতন দে, নইলে গদি ছেড়ে দে।’

গত চার দিন ধরে বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন করে আসছে। প্রথমে একটি শ্রমিক আন্দোলন মনে হলেও সময় যাওয়া সঙ্গে সঙ্গে সামনে আসছে আওয়ামী নেতা কর্মীদের সম্পৃক্ততা। বিভিন্ন স্থানে লাঠী ও দেশিয় অস্ত্র নিয়ে দেখা গেছে। আন্দোলনের নামে ভাংচুর করা হচ্ছে। গতকাল সকালেও রাজধানীর মিরপুরে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এরপর মেট্রোরেলের তিনটি স্টেশন বন্ধ করে দেওয়া হয়। সংঘর্ষের পর মিরপুর-১০, মিরপুর-১১ ও পল্লবী স্টেশনে ট্রেন চলাচল বন্ধ থাকে। এর আগে তারা মীরপুর এলাকায় একটি পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেয়।

এরই মধ্যে আন্দোলনে নাশকতার অভিযোগে আওয়ামী লীগ-ছাত্রলীগ ও যুবলীগের পদধারী ১১জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

গাজীপুরের কালিয়াকৈরে সকাল থেকে ফের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে বিক্ষোভ শুরু করে। ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে। সড়কে আগুন জ্বালিয়ে দেয়।

১

উত্তর কোরিয়ার পূর্ণ পারমাণবিক নিরস্ত্রীকরণ চায় তিন দেশ

২

ঠাকুরগাঁওয়ে উপনির্বাচনে জালিয়াতির অভিযোগে রাজধানীতে জামায়াতের বিক্ষোভ

৩

ভারতের মণিপুরে ভয়াবহ সংঘাত, নিহত ৫

৪

২য় স্ত্রীর আত্মহত্যায় প্ররোচনার মামলা : এমপি গাজী নজরুলের জামিন মেলেনি

৫

খারাপ ফলাফল করা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে জবাবদিহির আওতায় আনার নির্দেশ শিক্ষামন্ত্রীর

৬

২০১১ সালে খালেদা জিয়া যে পত্রিকা জনসভায় তুলে ধরেছিলেন, তা ছিঁড়লেন রাশেদ: নাসীরুদ্দীন

৭

গণতান্ত্রিক অধিকার হরণ করে সংসদে গণতন্ত্রের বয়ান দেবেন-এ বক্তব্য মেনে নেব না: ফরহাদ

৮

শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতার নেপথ্যে নিষিদ্ধ আওয়ামী লীগ!

৯

ছাত্রজীবনের রাজনৈতিক সংশ্লিষ্টতা যাতে কর্মজীবনে প্রতিফলিত না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী

১০

পোশাকশ্রমিকদের মজুরি বাড়ানো ইস্যু: মন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী

১১

৪ নভেম্বর ৩ দাবিতে মাঠে নামছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা

১২

সুন্দরগঞ্জে মাদক-জুয়া ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে জনসচেতনতামূলক সভা

১৩

জাহাজ ছাড়াই সেন্টমার্টিন যাত্রা শুরু

১৪

সদরপুরে এইচএসসি ও সমমানের ফলাফলে এগিয়ে বেসরকারি প্রতিষ্ঠান

১৫

ব্রিটিশ নৌ ও বিমানবাহিনীকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা করল ইরান

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত