সুন্দরগঞ্জে মাদক-জুয়া ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে জনসচেতনতামূলক সভা

রংপুর ব্যুরো:
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ০১ নভেম্বর ২০২৬, ০৬:১১
 ছবি:

মাদক, জুয়া ও কিশোর গ্যাং প্রতিরোধে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানই যথেষ্ট নয়, প্রয়োজন পরিবার ও সমাজের সম্মিলিত প্রতিরোধব্যবস্থা। কিশোর-তরুণদের অপরাধের পথ থেকে ফিরিয়ে আনতে সচেতনতা, নৈতিক শিক্ষা ও সামাজিক উদ্যোগ বাড়ানোর আহ্বান জানিয়ে গাইবান্ধার সুন্দরগঞ্জে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

গত ৩১ অক্টোবর শনিবার দিবাগত রাতে উপজেলার বেলকা ইউনিয়নের একতা বাজারে আল খিদমাহ ফাউন্ডেশনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, আলেম, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা। বেলকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা মো. ইব্রাহিম খলিলুল্লাহর সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন আল খিদমাহ ফাউন্ডেশনের সভাপতি মো. রফিকুল ইসলাম।

ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও সাংবাদিক সুদীপ্ত শামীমের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বেলকা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির এ কে এম নাজমুল হুদা, সুন্দরগঞ্জ সদর দাখিল মাদ্রাসার সহকারী সুপার মাওলানা মো. গোলাম মোস্তফা, জিগাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাওলানা মো. রফিকুল ইসলাম এবং ব্রাইট ড্রিম মডেল মাদ্রাসার অধ্যক্ষ ও ফাউন্ডেশনের উপদেষ্টা মাওলানা মো. সোলাইমান মিয়া।

এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন বেলকা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ, বিশিষ্ট ব্যবসায়ী মো. আমিনুল ইসলাম, ফাউন্ডেশনের উপদেষ্টা ও সুন্দরগঞ্জ সদর দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা মো. আবদুল আজিজ এবং ফাউন্ডেশনের উপদেষ্টা মাওলানা মো. আবু ইউসুফ।

বক্তারা বলেন, মাদক ও জুয়া ব্যক্তি ও পরিবারকে বিপর্যস্ত করার পাশাপাশি সামাজিক স্থিতিশীলতার জন্যও হুমকি। অন্যদিকে কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িয়ে কিশোর-তরুণদের একটি অংশ অপরাধপ্রবণ হয়ে উঠছে। এমন পরিস্থিতি থেকে নতুন প্রজন্মকে রক্ষা করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের প্রতিটি স্তরে সচেতনতা বাড়াতে হবে।

তাঁরা বলেন, মাদকের ক্ষতিকর দিক সম্পর্কে তরুণ ও যুবসমাজকে সচেতন করার পাশাপাশি তাঁদের খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও ইতিবাচক সামাজিক উদ্যোগে সম্পৃক্ত করতে হবে। সন্তানদের চলাফেরা ও বন্ধুমহলের বিষয়ে অভিভাবকদের সচেতন থাকতে হবে। একই সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে মাদকবিরোধী সচেতনতা তৈরির গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে গড়ে তোলা প্রয়োজন।

বক্তারা আরও বলেন, মাদক ব্যবসা ও সেবনের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। কোথাও মাদক বা অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য পাওয়া গেলে তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে হবে। অপরাধ নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর ভূমিকার পাশাপাশি স্থানীয় মানুষের সহযোগিতাও জরুরি।

সভায় মাদক, জুয়া ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে সামাজিক সচেতনতা জোরদার এবং নতুন প্রজন্মের জন্য নিরাপদ ও সুস্থ পরিবেশ গড়ে তুলতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও সচেতন নাগরিকদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

বিষয়:

মাদক
১

২য় স্ত্রীর আত্মহত্যায় প্ররোচনার মামলা : এমপি গাজী নজরুলের জামিন মেলেনি

২

খারাপ ফলাফল করা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে জবাবদিহির আওতায় আনার নির্দেশ শিক্ষামন্ত্রীর

৩

২০১১ সালে খালেদা জিয়া যে পত্রিকা জনসভায় তুলে ধরেছিলেন, তা ছিঁড়লেন রাশেদ: নাসীরুদ্দীন

৪

গণতান্ত্রিক অধিকার হরণ করে সংসদে গণতন্ত্রের বয়ান দেবেন-এ বক্তব্য মেনে নেব না: ফরহাদ

৫

শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতার নেপথ্যে নিষিদ্ধ আওয়ামী লীগ!

৬

ছাত্রজীবনের রাজনৈতিক সংশ্লিষ্টতা যাতে কর্মজীবনে প্রতিফলিত না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী

৭

পোশাকশ্রমিকদের মজুরি বাড়ানো ইস্যু: মন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী

৮

৪ নভেম্বর ৩ দাবিতে মাঠে নামছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা

৯

সুন্দরগঞ্জে মাদক-জুয়া ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে জনসচেতনতামূলক সভা

১০

জাহাজ ছাড়াই সেন্টমার্টিন যাত্রা শুরু

১১

সদরপুরে এইচএসসি ও সমমানের ফলাফলে এগিয়ে বেসরকারি প্রতিষ্ঠান

১২

ব্রিটিশ নৌ ও বিমানবাহিনীকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা করল ইরান

১৩

লালমনিরহাটে কিশোর গোল্ডকাপে চ্যাম্পিয়ন বসুন্ধরা ক্রীড়া চক্র

১৪

কক্সবাজারের জ্যেষ্ঠ সাংবাদিক আহমদ গিয়াস আর নেই

১৫

২২ দিনের নিষেধাজ্ঞা শেষে সাগরে নামছেন কক্সবাজারের হাজারো জেলে

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত