অফিসার্স ক্লাবে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আয়োজন

মুক্তিযুদ্ধ ও জুলাই গণ-অভ্যুত্থান কারও একার নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

আজাদ প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ০৯ নভেম্বর ২০২৬, ০১:১১
 ছবি:

মুক্তিযুদ্ধ ও ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান কোনো ব্যক্তি বা দলের একক সম্পত্তি নয়, বরং সবার—এমন মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, জুলাই গণ-অভ্যুত্থানের কৃতিত্ব নিজেদের বলে দাবি করতে থাকলে নবীন রাজনৈতিক দলগুলো নবীনই থেকে যাবে, বৃহত্তর রাজনৈতিক পরিসরে এগিয়ে যেতে পারবে না।

শনিবার (৭ নভেম্বর) রাতে রাজধানীর অফিসার্স ক্লাবে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সালাহউদ্দিন আহমদ বলেন, “চব্বিশ আমাদের, আমাদের করতে থাকলে চব্বিশ কারও থাকবে না। এটা আসলে সবার।” নবীন রাজনীতিকদের উদ্দেশে তিনি বলেন, “জুলাই চেতনার মালিকানা দাবি করতে থাকলে নবীন বন্ধুরা নবীনই থেকে যাবেন।” তাঁর মতে, মুক্তিযুদ্ধের মতো ২০২৪ সালের গণ-অভ্যুত্থানও কোনো একক পক্ষের কৃতিত্ব নয়।

আওয়ামী লীগ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতি ইঙ্গিত করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যারা মুক্তিযুদ্ধের ঠিকাদার হতে চেয়েছিল এবং মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করেছিল, তারা দিল্লিতে চলে গেছে। এখন নবীনদের কেউ কেউ ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের কৃতিত্ব এককভাবে দাবি করছেন। এ ধরনের অবস্থান তাঁদের রাজনৈতিক অগ্রযাত্রায় বাধা হয়ে দাঁড়াবে বলে মন্তব্য করেন তিনি।

জুলাই গণ-অভ্যুত্থানের পেছনের ত্যাগের কথা তুলে ধরে সালাহউদ্দিন আহমদ বলেন, শুধু ৩৬ দিনের আন্দোলনের মধ্য দিয়ে এ অভ্যুত্থান আসেনি। গুম হওয়া অনেক মানুষ এখনো ফিরে আসেননি। তাঁদের পরিবার জানে, ২০২৪ সাল পর্যন্ত পৌঁছাতে কত ত্যাগ ও কষ্ট সহ্য করতে হয়েছে। ইলিয়াসও এখনো ফিরে আসেননি বলে উল্লেখ করেন তিনি।

৭ নভেম্বরের তাৎপর্য তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এদিন বাংলাদেশের জাতীয়তাবাদের ভিত্তি রচিত হয়েছে। ১৮৫৭ সালের পর ৭ নভেম্বরকে তিনি দ্বিতীয় সিপাহি বিপ্লব হিসেবে অভিহিত করেন। তাঁর ভাষায়, “৭ নভেম্বর বিএনপির একার সম্পত্তি নয়, এটা দেশের সবার।” এদিন অরক্ষিত স্বাধীনতা রক্ষা করা হয়েছিল বলেও মন্তব্য করেন তিনি।

আঞ্চলিক রাজনীতি প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, আঞ্চলিক প্রভাবশালীরা বুঝতে পেরেছেন, বাংলাদেশে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনীতির পুনরুত্থান হয়েছে। দীর্ঘ ১৭ বছরের ষড়যন্ত্র ও আধিপত্যবাদের অবসান ঘটেছে দাবি করে তিনি বলেন, ষড়যন্ত্র থেমে থাকবে না, তবু দেশকে এগিয়ে যেতে হবে।

অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ওই সরকারের মধ্যে ক্ষমতা দীর্ঘায়িত করার প্রবণতা ছিল। যমুনার ভেতরে ও বাইরে আলাদা পক্ষ সক্রিয় ছিল। সংস্কার ও বিচারের উদ্যোগের আড়ালে নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল বলে অভিযোগ করেন তিনি। সে সময় রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রয়োজনীয় আলোচনা ও সমঝোতার অভাব ছিল বলেও মন্তব্য করেন।

সরকারি কর্মকর্তাদের উদ্দেশে সালাহউদ্দিন আহমদ বলেন, সিভিল সার্ভিসের কর্মকর্তাদের রাজনৈতিক পক্ষপাতিত্ব না করে দেশসেবায় মনোযোগী হতে হবে। রাজনৈতিক চাপ, লোভ কিংবা ভয়ের কারণে ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে যাঁরা দায়িত্ব পালন করেছেন, তাঁদের ভূমিকার কারণে বিভিন্ন প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

নির্বাচনব্যবস্থা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ১২ ফেব্রুয়ারির মতো আরও দুটি নির্বাচন অনুষ্ঠিত হলে নির্বাচনব্যবস্থা বিশুদ্ধ হবে। এর মধ্য দিয়ে দেশে গণতান্ত্রিক শাসনব্যবস্থার সূচনা হয়েছে বলে তিনি দাবি করেন। পাঁচ বছর পরপর ভোটের মাধ্যমে সরকার পরিবর্তনের প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, কোনো ব্যক্তি বা সরকার চিরস্থায়ী নয়; ৫১ শতাংশ মানুষ যে পক্ষকে সমর্থন করবে, তারাই সরকার গঠন করবে।

অনুষ্ঠানে মন্ত্রিপরিষদ সচিব ও অফিসার্স ক্লাবের সভাপতি নাসিমুল গনি সভাপতিত্ব করেন। বক্তব্য দেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব ও অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক এ বি এম আব্দুস সাত্তার এবং সাবেক সচিব মো. মশিউর রহমান।

১

যাত্রাবাড়ীতে পাঁচ ককটেলসহ যুবক আটক, মোটরসাইকেল জব্দ

২

ইরানে নতুন করে যুদ্ধ শুরু হলে পুরো মধ্যপ্রাচ্যে ভয়াবহ প্রভাব পড়বেÑট্রাম্পকে এরদোয়ানের হুঁশিয়ারি

৩

শ্রীলঙ্কা ম্যাচের আগে ঢাকায় হামজা

৪

আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিনামূল্যে রক্তদান কর্মসূচি

৫

ডিআরইউ মিডিয়া কাপ ক্রিকেট শুরু, প্রথম দিনেই জয় ১০ দলের

৬

নিজের বয়স নিয়ে যা জানালেন সাদিয়া আয়মান

৭

চমকের রহস্যময় ফেসবুক পোস্টে নেট দুনিয়ায় শোরগোল

৮

বিএনপি নেত্রীর রাস্তা দখল, খুলে দিলেন এমপি

৯

যুব অলিম্পিকে শিপনের চমক

১০

মন্ত্রণালয় থেকে সংসদে বিল আসতে দেরি হওয়ায় ডেপুটি স্পিকারের উষ্মা

১১

খেলা শুরুর তিন মিনিটেই মাঠে লুটিয়ে মৃত্যু কিশোর ফুটবলারের

১২

সমুদ্র নিরাপত্তা ও নীল অর্থনীতিতে যৌথ উদ্যোগ নেবে নৌবাহিনী

১৩

প্রধানমন্ত্রীর ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, দুই প্রকৌশলীকে স্টেশন ত্যাগ না করার নির্দেশ

১৪

শেখ হাসিনার পাসপোর্ট-এনআইডি চেয়ে ই-মেইল ঢাকায়, অনুমোদনের প্রমাণ নেই

১৫

ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশনে ৫ সদস্যের সভাপতিমণ্ডলী মনোনীত

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত

`); printWindow.document.close(); printWindow.focus(); printWindow.print(); printWindow.close(); }