দেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে আইনজীবীদের চিঠি

নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন করেছেন শেখ হাসিনা: রয়টার্স

আজাদ ডেস্ক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ১০ নভেম্বর ২০২৬, ০৯:১১
 ছবি:

চব্বিশের গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করেছেন। দেশে ফেরার পরিকল্পনার অংশ হিসেবে সোমবার আইনজীবীর মাধ্যমে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনে চিঠি পাঠিয়ে তিনি এ আবেদন করেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। সংস্থাটি বলেছে, তাদের হাতে ওই চিঠি এসেছে।

২০২৪ সালের ৫ আগস্ট দেশ ছাড়ার পর বাংলাদেশের কোনো কূটনৈতিক মিশনে শেখ হাসিনার এ ধরনের আনুষ্ঠানিক যোগাযোগের খবর এবারই প্রথম প্রকাশ্যে এল। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, দুই বছরের বেশি সময় আগে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে দীর্ঘদিনের ক্ষমতার অবসানের পর দেশে ফেরার পরিকল্পনা বাস্তবায়নে এটি তাঁর এখন পর্যন্ত সবচেয়ে স্পষ্ট পদক্ষেপ।

এর আগে ডিসেম্বর মাসে দেশে ফেরার পরিকল্পনার কথা জানিয়েছিলেন শেখ হাসিনা। রয়টার্সকে তিনি বলেছিলেন, আদালতে আত্মসমর্পণ করতে দেশে ফিরতে চান।

দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে পাঠানো চিঠিতে শেখ হাসিনার আইনজীবীরা নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র ইস্যুর অনুরোধ জানিয়েছেন। লন্ডনভিত্তিক আইন প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের আইনজীবীরা চিঠিতে উল্লেখ করেছেন, অন্তর্বর্তী সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শেখ হাসিনার আগের বাংলাদেশি পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্র বাতিল করেছে বলে তাঁরা জানতে পেরেছেন।

চিঠিতে বলা হয়েছে, ‘আমাদের মক্কেলের বিদ্যমান বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র বাতিলের খবরের পরিপ্রেক্ষিতে, তাঁর জন্য নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র ইস্যু করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানাচ্ছি।’

শেখ হাসিনার বাংলাদেশি নাগরিকত্বের ভিত্তিতে এবং আন্তর্জাতিক মানবাধিকারবিষয়ক বিভিন্ন চুক্তি ও সনদ থেকে উদ্ভূত বাধ্যবাধকতার কথা উল্লেখ করে আবেদন দুটি দ্রুত নিষ্পত্তির অনুরোধ জানিয়েছেন তাঁর আইনজীবীরা।

এ বিষয়ে মন্তব্য জানতে দিল্লিতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমান এবং ঢাকায় প্রধানমন্ত্রী তারেক রহমানের মুখপাত্রদের সঙ্গে যোগাযোগ করেছিল রয়টার্স। তবে তাৎক্ষণিকভাবে তাঁদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

শেখ হাসিনার দেশে ফেরার উদ্যোগ এমন এক সময়ে সামনে এল, যখন তাঁর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডের রায় রয়েছে। গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাঁর অনুপস্থিতিতে এ রায় দেন। ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থান দমনে প্রাণঘাতী অভিযান চালানোর নির্দেশ দেওয়ার অভিযোগে তাঁকে দোষী সাব্যস্ত করা হয়। তবে ভারত থেকে শেখ হাসিনা এসব অভিযোগ অস্বীকার করে আসছেন।

এদিকে বাংলাদেশে আওয়ামী লীগের সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে। দলটির জ্যেষ্ঠ নেতাদের একটি বড় অংশ শেখ হাসিনার মতো ভারতে অবস্থান করছেন অথবা অন্য দেশে আত্মগোপনে রয়েছেন। অনেকে কারাগারেও আছেন। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, আওয়ামী লীগের নেতারা জানিয়েছেন, প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর শেখ হাসিনার দেশে ফেরার তারিখ নির্ধারণ করা হবে।

রয়টার্সের বিশ্লেষণে বলা হয়েছে, দুই বছরের বেশি সময় ধরে চলা রাজনৈতিক অস্থিরতার পর বাংলাদেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনার চেষ্টা করছে বর্তমান সরকার। এমন পরিস্থিতিতে শেখ হাসিনার প্রত্যাবর্তন নতুন করে রাজনৈতিক উত্তেজনা তৈরি করতে পারে। তবে তাঁর দেশে ফেরা ভারত ও বাংলাদেশের মধ্যকার টানাপড়েন কমাতেও ভূমিকা রাখতে পারে। শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়ার পর দুই দেশের সম্পর্কে উল্লেখযোগ্য অবনতি ঘটে।

১

প্রকৌশলীদের অধিকার আদায়ের কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে আইইবিকে গড়ে তোলার আহ্বান

২

বিটিএমএর নতুন সভাপতি শামীম, সহসভাপতি শোয়েব

৩

মুসলিম শিক্ষার্থীদের জন্য সুদমুক্ত শরিয়াহ ঋণ চালু করছে যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়গুলো

৪

‘ব্যাচেলর পয়েন্ট’ শেষ, স্মৃতিচারণে আবেগঘন পোস্ট কাবিলার

৫

ঢাকার বস্তির ভিডিও দিল্লির বলে প্রচারের বিষয়ে যা বললেন জয়সওয়াল

৬

জুলাই আন্দোলনে আহত হয়েও তালিকায় নাম নেই, আবেদন করবেন যেভাবে

৭

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ

৮

তারেক রহমান ও এরদোয়ানের বৈঠক শুরু

৯

ইরানের হামলার আশঙ্কা, ঘাঁটি থেকে তড়িঘড়ি করে বিমান সরাল যুক্তরাষ্ট্র

১০

রংপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাসী তৎপরতার প্রতিবাদে এনসিপির শোডাউন

১১

বেনজীরকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে সংসদে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

১২

ভাইরাল ‘আবু বকর’, পাকিস্তানি নাটক যে কারণে জনপ্রিয় বাংলাদেশে

১৩

পুরোনো ড্যাশ-৮ উড়োজাহাজ কেনাকাটায় অর্থ অপচয়, দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ

১৪

নাশকতাকারীদের ধরতে কঠোর নির্দেশনা আইজিপির

১৫

বুধবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত

`); printWindow.document.close(); printWindow.focus(); printWindow.print(); printWindow.close(); }