বদলগাছীতে তথ্য অধিকার আইনের আওতায় ধান ক্রয়ের তথ্য চেয়েও ভুয়া ও অসম্পূর্ণ তথ্য: গুদাম কর্মকর্তার দুর্নীতি ঢাকার অভিযোগ

নওগাঁ প্রতিনিধিঃ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ১১ নভেম্বর ২০২৬, ০৫:১১
 ছবি:

নওগাঁর বদলগাছী উপজেলায় তথ্য অধিকার আইন, ২০০৯-এর আওতায় নির্ধারিত ফি সরকারি কোষাগারে জমা দিয়েও কাঙ্ক্ষিত তথ্য না পাওয়ার মারাত্মক অভিযোগ উঠেছে উপজেলা খাদ্য দপ্তরের বিরুদ্ধে। অভিযোগ, গুদামের কর্মকর্তা ও পরিদর্শকের নানা অনিয়ম-দুর্নীতি আড়াল করতেই মূল তথ্য গোপন করে অসম্পূর্ণ, বিভ্রান্তিকর ও দূরবর্তী জেলার অপ্রাসঙ্গিক তথ্য সরবরাহ করা হয়েছে।

অনুসন্ধানে জানা যায়, বদলগাছী খাদ্য গুদামে ১২২৯ মেট্রিক টন ধান ক্রয়ের কৃষকের পূর্ণাঙ্গ তালিকা (নাম, ঠিকানা ও ইউনিয়নসহ), প্রতি টন ধান ক্র্যাশিংয়ে সরকারি নির্ধারিত খরচ এবং মিলওয়ারি প্রতি টন ধানের পরিবহন খরচের সরকারি বরাদ্দের তথ্য জানতে চেয়ে গত ৩০ আগস্ট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বরাবর আবেদন করেন স্থানীয় সাংবাদিক এনামুল কবির এনাম।

নিয়ম অনুযায়ী উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয় থেকে ১৬ সেপ্টেম্বর ফি জমা দেওয়ার নোটিশ দেওয়া হলে, সাংবাদিক এনাম ২০ সেপ্টেম্বর বদলগাছী সোনালী ব্যাংক শাখায় সরকারি ফি জমা দিয়ে চালানের কপি দপ্তরে জমা দেন। কিন্তু নির্ধারিত সময় অতিবাহিত হওয়ার পর গত ১৪ অক্টোবর যে তথ্য সরবরাহ করা হয়, তাতে মূল চাহিদার বড় অংশই অনুপস্থিত।

ভুক্তভোগী সাংবাদিক এনামুল কবির এনাম বলেন, আমি বদলগাছী উপজেলার ধান সংগ্রহের কৃষকদের পূর্ণাঙ্গ নাম-ঠিকানা, ধান ক্র্যাশিং ও বিভিন্ন মিলে ধান পরিবহনের সরকারি খরচের সঠিক হিসেব চেয়েছিলাম। কিন্তু তথ্য গোপন ও গুদাম কর্মকর্তা (ওসি এলএসডি) মো. আতিকুর রহমানকে রক্ষা করতে আমাকে সম্পূর্ণ অপূর্ণাঙ্গ ও ভুয়া তথ্য দেওয়া হয়েছে। কৃষকের যে তালিকা দেওয়া হয়েছে, সেখানে কোনো বাবার নাম, গ্রামের নাম বা ইউনিয়নের নাম নেই—কেবল কিছু সাধারণ নাম বসিয়ে দেওয়া হয়েছে, যাতে অনিয়মগুলো ধরা না পড়ে।

তিনি আরও অভিযোগ করেন, যেখানে আমি শুধু বদলগাছী উপজেলার নির্দিষ্ট তথ্য চেয়ে সরকারি ফি জমা দিয়েছি, সেখানে দিনাজপুর, ঠাকুরগাঁও, নাটোর, পাবনা ও জয়পুরহাটের মতো দূরবর্তী এলাকার অসংলগ্ন ও উদ্ভট তথ্য সরবরাহ করা হয়েছে। এটি কেবল তথ্য অধিকার আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখানো নয়, বরং সরকারি অর্থ আত্মসাৎ ও দুর্নীতি ঢাকবার নগ্ন অপচেষ্টা। আমি এর সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।

বিষয়টি নিয়ে স্থানীয় সচেতন মহল ও সংবাদকর্মীদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাঁদের মতে, তথ্যের ফি জমা নেওয়ার পর ইচ্ছাকৃতভাবে এমন অসম্পূর্ণ ও ভিন্ন জেলার তথ্য দেওয়া তথ্য অধিকার আইনের মূল উদ্দেশ্যকে চরমভাবে ব্যাহত করে এবং খাদ্য গুদামের অনিয়মের স্পষ্ট ইঙ্গিত বহন করে।

এ বিষয়ে বক্তব্য জানতে রোববার (১৮ অক্টোবর) দুপুর ১২টা ৮ মিনিটে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. মিজানুর রহমান এবং জেলা খাদ্য নিয়ন্ত্রক খন্দকার ফরহাদ হোসেনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁরা ফোন রিসিভ করেননি।

অন্যদিকে, বিষয়টিতে পদক্ষেপের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান ছনির সঙ্গে একাধিকবার ফোনে চেষ্টা ও হোয়াটসঅ্যাপে বার্তা পাঠানো হলে কোনো সাড়া মেলেনি। পরবর্তীতে গত ১৫ অক্টোবর সাংবাদিকরা সরাসরি ইউএনওথর কার্যালয়ে উপস্থিত হয়ে বিষয়টি অবহিত করলে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলে তথ্য প্রদানের আশ্বাস দেন। তবে এখন পর্যন্ত কোনো দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হয়নি বলে স্থানীয় সাংবাদিকরা জানিয়েছেন।

উপজেলার সচেতন মহল মনে করে, সরকারি কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা ফেরাতে অবিলম্বে এই ভুয়া তথ্য সরবরাহের সঙ্গে জড়িতদের জবাবদিহিতার আওতায় আনা এবং সঠিক তথ্য দ্রুত সরবরাহ করা প্রয়োজন।

১

ট্রাম্পের সঙ্গে চুক্তির মাসেই রাশিয়ার তেল উৎপাদন বাড়ল

২

এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডে অভিযুক্তদের দায় মুক্তি দিতে চান স্বরাষ্ট্রমন্ত্রী

৩

অভিষেকেই ছয় উইকেট নিয়ে ইতিহাস গড়লেন বিয়ার্ডম্যান

৪

লিবিয়ায় বাংলাদেশিকে জিম্মি করে ৪২ লাখ টাকা দাবি, নাটোরে আটক ২

৫

ইসরাইলি নৌবাহিনীর সঙ্গে সমন্বয় জোরদারে মার্কিন পঞ্চম নৌবহরের প্রধান

৬

অশ্লীলতা মোকাবিলায় ইসলামের বিশুদ্ধ সংস্কৃতি ছড়িয়ে দিতে হবে: গোলাম পরওয়ার

৭

ওয়ার্কার্স পার্টির উপজেলা সাধারণ সম্পাদকের জামায়াতে যোগদান

৮

১৮ ঘণ্টা পরও স্বাভাবিক হয়নি মাইক্রোসফটের সেবা, ভোগান্তিতে বিশ্বের কোটি ব্যবহারকারী

৯

এনসিএল দ্বিতীয় একাদশের চ্যাম্পিয়ন ঢাকা

১০

ওবায়দুল কাদেরের মামাতো ভাই-ভাতিজা গ্রেপ্তার

১১

নুসরাতের বাড়িতে আগুনের কারণ শর্ট সার্কিট নয়: মোজাম্মেল হক

১২

আজান শুনেও যে গুরুত্বপূর্ণ সুন্নাহ ভুলে যাচ্ছেন অনেক মুসলমান: শায়খ আহমাদুল্লাহ

১৩

মেয়র হতে পারেননি অবিবাহিত বলে, সেই নারীই হতে যাচ্ছেন দেশের প্রথম প্রেসিডেন্ট

১৪

জাকির নায়েকের ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের ওপর নিষেধাজ্ঞা বাড়াল ভারত

১৫

হরমুজ প্রণালিতে এমকিউ-১ ড্রোন ভূপাতিতের দাবি ইরানের

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত

`); printWindow.document.close(); printWindow.focus(); printWindow.print(); printWindow.close(); }