ধানের শীষে সাজানো মোটরসাইকেল নিয়ে জনসভায় আসাদুল

আজাদ ডেস্ক:
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ১১ নভেম্বর ২০২৬, ০৫:১১
 ছবি:

মোটরসাইকেলের চারপাশে বাঁশের কাঠামো। সেই কাঠামোজুড়ে সারি সারি ধানের শীষ। সামনে দুই পাশে উড়ছে জাতীয় পতাকা। ব্যতিক্রমী সাজে মোটরসাইকেল চালিয়ে প্রায় ৮০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে রাজশাহীতে বিএনপির জনসভায় এসেছেন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মো. আসাদুল ইসলাম।

তবে তাঁর এই যাত্রার উদ্দেশ্য শুধু জনসভায় যোগ দেওয়া নয়, কৃষকদের দুর্দশার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করা।

আজ মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠের প্রধান ফটকের সামনে দেখা যায় আসাদুলের ব্যতিক্রমী মোটরসাইকেলটি। ধানের শীষে সাজানো মোটরসাইকেলটি দেখতে সেখানে ভিড় করেন উৎসুক মানুষ। বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের অনেকেই মোটরসাইকেলটির সঙ্গে ছবি তোলেন।


আসাদুলের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে। নিজেকে বিএনপির কর্মী পরিচয় দিয়ে তিনি জানান, তাঁদের পরিবার বংশপরম্পরায় বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। বাবা ও দাদার সময় থেকেই তাঁদের পরিবার এ দলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। দলের প্রতি ভালোবাসা থেকেই মোটরসাইকেলটি ব্যতিক্রমীভাবে সাজানোর পরিকল্পনা করেন তিনি।


নিজের পরিকল্পনায় মোটরসাইকেলের চারপাশে বাঁশ দিয়ে কাঠামো তৈরি করেন আসাদুল। পরে তাতে সারি সারি ধানের শীষ সাজিয়ে সামনে দুই পাশে যুক্ত করেন জাতীয় পতাকা। তাঁর আশা, ব্যতিক্রমী এই সাজ মানুষের দৃষ্টি আকর্ষণ করবে। সেই সঙ্গে কৃষি ও কৃষকের সমস্যাগুলোও আলোচনায় আসবে।

আসাদুলের কাছে ধানের শীষ কেবল রাজনৈতিক প্রতীক নয়, কৃষক ও কৃষিরও প্রতিনিধিত্ব করে। তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কৃষি উন্নয়নমূলক উদ্যোগের কথা উল্লেখ করে বলেন, কৃষির উন্নয়ন ও সেচব্যবস্থা সম্প্রসারণে তাঁর ভূমিকা ছিল। সেই ভাবনা থেকেই ধানের শীষ দিয়ে মোটরসাইকেল সাজিয়ে কৃষকদের কথা সামনে আনতে চান তিনি।

বর্তমান কৃষকদের দুর্ভোগ নিয়েও উদ্বেগের কথা জানান আসাদুল। তাঁর অভিযোগ, সার ও জ্বালানি তেল নিয়ে কৃষকদের ভোগান্তি পোহাতে হচ্ছে। কৃষিকাজের জন্য প্রয়োজনীয় এসব উপকরণের সংকট দূর করার পাশাপাশি সার ও জ্বালানি তেলের সিন্ডিকেট ভেঙে দেওয়ার দাবি জানান তিনি।

আসাদুলের ভাষ্য, সুযোগ পেলে তারেক রহমানের সঙ্গে সরাসরি দেখা করে কৃষকদের এসব সমস্যার কথা জানাতে চান। সে প্রত্যাশা নিয়েই প্রায় ৮০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে রাজশাহীর জনসভায় এসেছেন তিনি। পথে কোনো সমস্যায় পড়তে হয়নি বলেও জানান এই বিএনপি কর্মী।

১

ট্রাম্পের সঙ্গে চুক্তির মাসেই রাশিয়ার তেল উৎপাদন বাড়ল

২

এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডে অভিযুক্তদের দায় মুক্তি দিতে চান স্বরাষ্ট্রমন্ত্রী

৩

অভিষেকেই ছয় উইকেট নিয়ে ইতিহাস গড়লেন বিয়ার্ডম্যান

৪

লিবিয়ায় বাংলাদেশিকে জিম্মি করে ৪২ লাখ টাকা দাবি, নাটোরে আটক ২

৫

ইসরাইলি নৌবাহিনীর সঙ্গে সমন্বয় জোরদারে মার্কিন পঞ্চম নৌবহরের প্রধান

৬

অশ্লীলতা মোকাবিলায় ইসলামের বিশুদ্ধ সংস্কৃতি ছড়িয়ে দিতে হবে: গোলাম পরওয়ার

৭

ওয়ার্কার্স পার্টির উপজেলা সাধারণ সম্পাদকের জামায়াতে যোগদান

৮

১৮ ঘণ্টা পরও স্বাভাবিক হয়নি মাইক্রোসফটের সেবা, ভোগান্তিতে বিশ্বের কোটি ব্যবহারকারী

৯

এনসিএল দ্বিতীয় একাদশের চ্যাম্পিয়ন ঢাকা

১০

ওবায়দুল কাদেরের মামাতো ভাই-ভাতিজা গ্রেপ্তার

১১

নুসরাতের বাড়িতে আগুনের কারণ শর্ট সার্কিট নয়: মোজাম্মেল হক

১২

আজান শুনেও যে গুরুত্বপূর্ণ সুন্নাহ ভুলে যাচ্ছেন অনেক মুসলমান: শায়খ আহমাদুল্লাহ

১৩

মেয়র হতে পারেননি অবিবাহিত বলে, সেই নারীই হতে যাচ্ছেন দেশের প্রথম প্রেসিডেন্ট

১৪

জাকির নায়েকের ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের ওপর নিষেধাজ্ঞা বাড়াল ভারত

১৫

হরমুজ প্রণালিতে এমকিউ-১ ড্রোন ভূপাতিতের দাবি ইরানের

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত

`); printWindow.document.close(); printWindow.focus(); printWindow.print(); printWindow.close(); }