জমে উঠেছে ঈদের বাজার: বিপণিবিতানগুলোতে নারীদের ভিড় সবচেয়ে বেশি

আজাদ প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৯
 ছবি:

রোজার মাঝামাঝি সময়ে রাজধানীর বিভিন্ন মার্কেট ও শপিংমলে ক্রেতাদের ভিড় বেড়ে গেছে। শুক্রবার (৬ মার্চ) সাপ্তাহিক ছুটির দিনে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স, ধানমন্ডি, ঝিগাতলা রাইফেলস স্কয়ারের বাজারগুলোতে দেখা গেছে উপচে পড়া ক্রেতা সমাগম। ছোট-বড়, নানা বয়সের মানুষ ঈদের কেনাকাটায় ব্যস্ত ছিলেন।

বাজারের ভিড় নিরীক্ষণ করে দেখা গেছে, পুরুষদের তুলনায় নারীরা সবচেয়ে বেশি। বিশেষ করে শাড়ি, থ্রি-পিস, গাউন, লেহেঙ্গা ও বিভিন্ন ফ্যাশনেবল পোশাকের দোকানগুলোতে ভিড় সবচেয়ে বেশি। প্রসাধনী ও কসমেটিকসের দোকানগুলোতেও ক্রেতা সমাগম লক্ষ্য করা গেছে।

বিক্রেতারা বলেন, ঈদের কেনাকাটায় নারীদের আগ্রহ সবসময়ই বেশি থাকে। পরিবারের সবার পোশাক কেনার দায়িত্ব অনেক সময়ই নারীদের থাকে। নতুন ডিজাইন ও ফ্যাশনের পোশাক দেখা এবং পছন্দমতো কেনার কারণে নারীরা দোকানে দীর্ঘ সময় থাকেন।

রাজধানীর মার্কেটগুলোতে জমজমাট ঈদের কেনাকাটা

ঈদের শপিং করতে আসা নওরিন জানান, ঈদে নতুন পোশাক পরার আনন্দ আলাদা। নতুন পোশাক পরা, দাওয়াতে যাওয়া সবকিছুতেই একটু সময় লাগছে। তবে ভিড়ের কারণে অনেক সময় কেনাকাটায় কিছুটা ভোগান্তিতে পড়তে হচ্ছে। এখন পর্যন্ত দুইটি মার্কেট ঘুরে মাত্র একটি জামা কিনতে পেরেছি। পোশাক কেনা শেষ হলে কসমেটিকসের দোকানেও যেতে হবে।

আরেকজন ক্রেতা তনিমা শাহনাজ বলেন, কেনাকাটা আগে শুরু করলেও বাজারে নারীদের পোশাকের দোকানগুলোতে ভিড় বেশি। ট্রায়াল রুমে দীর্ঘ লাইন, সিরিয়াল ধরে অপেক্ষা করতে হচ্ছে। এবার আরও কয়েকটি মার্কেট ঘুরতে হবে।

অপর ক্রেতা রাইয়ান বলেন, একটি পাঞ্জাবি ও একটি প্যান্ট কিনলেই হবে। তবে মার্কেটে এসে দেখি মেয়েদের দোকানগুলোতে ভিড় এত বেশি যে হাঁটতেও সমস্যা হচ্ছে। ঈদ এখনও অনেক বাকি, ভিড় আরও বাড়বে বলে মনে হচ্ছে।

সিলেটে জমজমাট ঈদের বাজার

রাইফেলস স্কয়ারের একজন ব্যবসায়ী জানান, ঈদ যত ঘনিয়ে আসছে, ক্রেতাদের ভিড় তত বাড়ছে। বিশেষ করে সন্ধ্যার পর এবং ছুটির দিনে মার্কেটগুলো উপচে পড়া ভিড়ে পূর্ণ থাকে। আশা করছি, ঈদকে কেন্দ্র করে ব্যবসা ভালো হবে।

আরেকজন ব্যবসায়ী বলেন, সন্ধ্যার পর ভিড় বেশি, কিন্তু ছেলেদের তুলনায় মেয়েদের দোকানগুলোতে ভিড় বেশি। এখনো পুরো বেচাকেনা শুরু হয়নি, তবে আশা করছি দুয়েক দিনের মধ্যে ভালো বিক্রি শুরু হবে।

ঈদে ক্রেতারা ভিনদেশি সালোয়ার কামিজ, পাঞ্জাবি এবং দেশীয় সুতি পোশাকের দিকে বেশি আগ্রহ দেখাচ্ছেন। গরমের কথা মাথায় রেখে আরামদায়ক পোশাক বেছে নিচ্ছেন অনেকে। ব্যবসায়ীরা আশা করছেন, গত বছরের তুলনায় এবার বেশি বিক্রি হবে।

সূত্র : চ্যানেল টুয়েন্টিফোর

দর্শক চাপে উপচে পড়ছে গ্যালারি, কক্সবাজারে আধুনিক ফুটবল স্টেডিয়ামের দাবি

বান্ধবীকে বিয়ে করতে তরুণীর স্তন অস্ত্রোপচার, কয়েক ঘণ্টা পর মৃত্যু

স্কুলছাত্রের সঙ্গে যৌনসম্পর্কের মামলায় জামিনে, অন্তঃসত্ত্বা হলেন শিক্ষিকা

যুক্তরাজ্যে আশ্রয় পেতে ভুয়া সমকামী সাজছেন বাংলাদেশি-পাকিস্তানি অভিবাসীরা

১৬ বছরের ছাত্রের সঙ্গে যৌনসম্পর্ক, ব্রিটিশ নারী শিক্ষিকা দোষী সাব্যস্ত

সালমান শাহর মৃত্যুর আগের রাতের ঘটনা যেভাবে বর্ণনা করেছিলেন স্ত্রী সামিরা

মোদিবিরোধিতায় একজোট, রাহুলকে প্রধানমন্ত্রী মানতে আপত্তি শরিকদের

আবার ম্যাচে সাত উইকেট হাসানের, চার ম্যাচে শিকার ২৬

বাকস্বাধীনতা যেন গালাগালির সংস্কৃতিতে না যায়: প্রধানমন্ত্রী

১০

প্রথম দফায় দল থেকে ছয় জনকে বাদ দিলেন কোচ টমাস ডুলি

১১

ক্রিকেট ও ক্রীড়া কূটনীতিতে সম্পর্ক জোরদার করতে চায় ঢাকা-কাঠমান্ডু

১২

জর্ডানের জালে পাঁচ গোল বাংলাদেশের মেয়েদের

১৩

ঢাকার দুই সিটিতে জামায়াত-এনসিপির প্রার্থী চূড়ান্ত, বিএনপির কারা?

১৪

ভারতের কাছে হেরে এশিয়া কাপের সেমিফাইনাল থেকে বাংলাদেশের বিদায়

১৫

জাপানের বিপক্ষে হেরে স্থান নির্ধারণী ম্যাচে বাংলাদেশ

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৩

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত