বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়াণ দিবস উপলক্ষ্যে কক্সবাজারে এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। গতকাল ১৩ আগস্ট জেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে এই আয়োজন সম্পন্ন হয়।
"প্রাণের মানুষ আছে প্রাণে" শিরোনামে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা কালচারাল অফিসার সৈয়দ আয়াজ মাবুদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব আশরাফুল হুদা সিদ্দিকী জামশেদ, সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর সভাপতি খোরশেদ আলম, সাধারণ সম্পাদক মনির মোবারক এবং ঝংকার শিল্পীগোষ্ঠীর সভাপতি গোলাম মোরশেদসহ অন্যান্যরা।
আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এতে সংগীত ও নৃত্য পরিবেশন করেন জেলা শিল্পকলা একাডেমি, সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্র এবং সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর শিল্পীরা। রবীন্দ্রসংগীত ও নানা পরিবেশনার মাধ্যমে মুখরিত হয়ে ওঠে পুরো মিলনায়তন।
অনুষ্ঠানের শেষ পর্বে, চিত্রাঙ্কন প্রতিযোগিতা'র বিজয়ী প্রতিযোগীদের মাঝে আনুষ্ঠানিকভাবে পুরস্কার বিতরণ করা হয়।
শু/আজা