জামালপুর শহরে নার্সের রহস্যজনক মৃত্যু

স্টাফ রিপোর্টার, জামালপুর:
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৯
 ছবি:

জামালপুর পৌর শহরের চালাপাড়া এলাকায় রোকসানা আক্তার শিলা নামে এক নার্সের রহস্যজনক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে নিজ বসতঘর থেকে তার মরদেহ উদ্ধার করে জামালপুর সদর থানা পুলিশ।

নিহত রোকসানা আক্তার শিলা চালাপাড়া গ্রামের আব্দুর রশিদের মেয়ে। তার বর্তমান স্বামীর নাম রফিকুল ইসলাম। তিনি জামালপুর শহরের সেবা জেনারেল হাসপাতালে নার্স হিসেবে কর্মরত ছিলেন বলে জানা গেছে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে নিহতের ছেলে ও বোন বাড়িতে এসে রোকসানার মরদেহ দেখতে পান। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

স্থানীয়দের দাবি, রোকসানার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন এবং মুখে আঁচড়ের মতো দাগ দেখা গেছে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় নানা আলোচনা ও সন্দেহের সৃষ্টি হয়েছে। তবে তিনি কীভাবে মারা গেছেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয়দের আরও দাবি করেন, প্রায় এক মাস আগে রোকসানার খালাতো ভাইদের সঙ্গে জমিজমা নিয়ে বিরোধ হয়েছিল। পাশাপাশি তার বাসায় বিভিন্ন সময় বিভিন্ন মানুষের যাতায়াত ছিল বলেও স্থানীয়রা জানান। তবে এসব বিষয় মৃত্যুর সঙ্গে সম্পৃক্ত কি না, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে। এদিকে পুলিশের পক্ষ থেকে সুরতহাল রিপোর্ট তৈরির জন্য সাংবাদিকদের ঘটনাস্থলের ঘরের ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি বলে জানা গেছে।

নিহতের মা ছফিরন নেসা বলেন, 'রাতে আমার মেয়ে একাই ছিল। রাত ১০টার দিকে সে সুস্থ ছিল। সকালে ১১টার দিকে এসে মেয়ের মরদেহ দেখতে পাই।'

এ বিষয়ে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব জানান, রোকসানা আক্তার শিলার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তাকে হত্যা করা হয়েছে কি না এবং ঘটনার সঙ্গে কারা জড়িত তা নিশ্চিত করতে পুলিশ তদন্ত শুরু করেছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের পরই রোকসানার মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
 

 

শু/আজা

দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র সিলেটে

এশিয়ান গেমসে ফুটবলার ডন, হকির ‘কোচ’! সাধারণ সম্পাদকেরা যাচ্ছেন কোচ হয়ে

‘অপ্রিয়’ থেকে যেভাবে ‘দেবতুল্য’ হয়ে উঠলেন রোজারিওর সেই ছেলেটি

ঢাকার বিষয়ে দিল্লির বর্তমান ‘দৃষ্টিভঙ্গি’ ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সীতাকুণ্ডে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ, আহত কয়েকজন

বছরে ২ কোটি টাকা পর্যন্ত টার্নওভারে কর নেই

ফেনী পলিটেকনিকে নারী শিক্ষার্থীদের নিয়ে ফেসবুকে অশালীন পোস্ট, মুচলেকায় ছাড়া পেলেন শিবিরকর্মী

সম্পদের হিসাব দেবেন, শুধু তাঁদেরই বেতন-ভাতা বাড়ানো উচিত: টিআইবি

বোয়িং কেনায় তারেককে ট্রাম্পের ধন্যবাদ

১০

জামালপুর শহরে নার্সের রহস্যজনক মৃত্যু

১১

নওগাঁয় কিশোর গ্যাংয়ের দুই সদস্য গ্রেপ্তার, উদ্ধার আগ্নেয়াস্ত্র

১২

এক আসামির স্থগিতাদেশে টিউলিপদের বিরুদ্ধে অভিযোগ গঠন পিছিয়ে ১১ জানুয়ারি

১৩

কুড়িগ্রামে তিস্তার ক্রসবাঁধে ৪০ মিটার ভাঙন, আতঙ্কে নদীপাড়ের ২০ হাজার মানুষ

১৪

নতুন পে স্কেলে বেতন পাবেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরাও

১৫

রংপুরের চার হত্যাকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন, মূল কারণ মাদক: এমপি ফেন্সি

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত