রংপুর লায়ন্স ক্লাবের উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান

রংপুর ব্যুরো:
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৯
 ছবি:

রংপুর লায়ন্স ক্লাবের উদ্যোগে হাইপারটেনশন অ্যান্ড রিসার্চ সেন্টার ও বিপিডিএর সহযোগিতায় বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কেরানিরহাট স্কুল অ্যান্ড কলেজে দিনব্যাপী এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।

ক্যাম্পে প্রায় এক হাজার মানুষকে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসা পরামর্শ ও ওষুধ দেওয়া হয়। প্রায় ২০টি বুথের মাধ্যমে চক্ষু, গাইনি, কমিউনিটি মেডিসিন, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও হৃদরোগসহ বিভিন্ন বিষয়ে সেবা দেওয়া হয়।

ক্যাম্পে বিনামূল্যে ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ পরীক্ষা, উচ্চতা ও ওজন পরিমাপের মাধ্যমে বিএমআই নির্ণয়, চক্ষু পরীক্ষা, দন্ত চিকিৎসা এবং গাইনি ও মেডিসিন বিশেষজ্ঞদের মাধ্যমে প্রাথমিক চিকিৎসাসেবা দেওয়া হয়। পরীক্ষায় ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ শনাক্ত হওয়া রোগীদের তাৎক্ষণিক চিকিৎসা ও প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়। পাশাপাশি নিবন্ধিত রোগীদের চিকিৎসাসংক্রান্ত বই ও বিনামূল্যে ওষুধ দেওয়া হয়।

স্বাস্থ্যসেবা কার্যক্রমে উপস্থিত ছিলেন রংপুর লায়ন্স ক্লাবের সদস্য ও সাবেক ক্লাব সভাপতি লায়ন অ্যাডভোকেট আবদুর রশিদ চৌধুরী, সাবেক ক্লাব সভাপতি ও চক্ষু বিশেষজ্ঞ লায়ন অধ্যাপক ডা. মো. আখতারুজ্জামান এবং ২০২৬-২৭ সেবাবর্ষের ক্লাব সভাপতি লায়ন ফরিদ আহমেদ রুমি।

এ সময় আরও উপস্থিত ছিলেন লায়ন মো. আল হেলাল, সাবেক ক্লাব সভাপতি ও রিজিয়ন চেয়ারপারসন; হেডকোয়ার্টার ৪১৫ এ২ বাংলাদেশের লায়ন মো. আরিফ হোসেন টিটো; সাবেক ক্লাব সভাপতি ও পরিচালক লায়ন মোহাম্মদ শহিদুল ইসলাম তুহিন; সাবেক ক্লাব সভাপতি ও পরিচালক লায়ন মো. শফিকুল ইসলাম স্বপন; লায়ন আকলাকুল ইসলাম তারেক, ক্লাব সেক্রেটারি; লায়ন মো. গোলাম মোস্তফা টিটু, ক্লাব পরিচালক ও লিও ক্লাব অ্যাডভাইজার; লায়ন রাফিউল হাসান, লায়ন সোহেল আহমেদ লিটন, লায়ন রেজাউল করিম ও লায়ন মারুফ হোসেন।

এ ছাড়া কেরানিরহাট স্কুল অ্যান্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক মো. হাবিবুর রহমান, হাইপারটেনশন অ্যান্ড রিসার্চ সেন্টারের সিইও মো. আনোয়ার হোসেন, পিআরও আবু নাসের সিদ্দিক, ক্যাম্প কো-অর্ডিনেটর মো. জাহিদ হাসান এবং চিকিৎসক ডা. নিলুফার ইয়াসমিন, ডা. রুকাইয়া ফারজানা, ডা. শারমিন সুলতানা চৈতি, আয়শা আক্তারসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা বলেন, লায়ন্স ক্লাব বিভিন্ন সময়ে ক্যান্সার রোগীদের সেবা, দুর্যোগ ও বন্যায় ত্রাণ বিতরণ, পরিবেশ সংরক্ষণ, মানবাধিকার ও মানবিক কার্যক্রম, শিক্ষার্থীবান্ধব কর্মসূচি, হাঙ্গার প্রজেক্ট এবং চক্ষুসেবাসহ বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। পাশাপাশি হৃদরোগ ও কার্ডিওভাসকুলার স্বাস্থ্য নিয়ে সচেতনতামূলক কার্যক্রমেও সংগঠনটি কাজ করছে।

ক্যাম্পে ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপে আক্রান্ত রোগীদের জীবনযাপন, খাদ্যাভ্যাস এবং রোগ নিয়ন্ত্রণে বিভিন্ন পরামর্শ দেওয়া হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও সাধারণ মানুষের দোরগোড়ায় এ ধরনের স্বাস্থ্যসেবা কার্যক্রম অব্যাহত রাখা হবে।

 

শু/আজা

১

মেসিকে বিদায়ী ম্যাচ খেলতে যেভাবে রাজি করান স্কালোনি

২

‘মালয়েশিয়ার কাছে ১ গোলে হারলেও ফ্যান্টাস্টিক’

৩

অপ্রতিম হত্যা: জড়িতদের দুজন কিশোর গ্যাং ‘কেবিজি’র সদস্য

৪

এশিয়ান গেমসে ১০০ মিটারের সেমিফাইনালে বাংলাদেশের ইমরানুর

৫

রোমাঞ্চকর লড়াইয়ে ইংল্যান্ডকে হারিয়ে সমতা ফেরাল শ্রীলঙ্কা

৬

ব্রিটজকের সেঞ্চুরি, মহারাজের ঘূর্ণিতে অস্ট্রেলিয়াকে হারাল দক্ষিণ আফ্রিকা

৭

যুক্তরাষ্ট্র থেকে কি ফিরতে পারবেন না ইরানের প্রেসিডেন্ট

৮

নেশন্স লিগে হালান্ডের জোড়া গোল, নাটকীয় রাতে গ্রিসের জয়

৯

বার্লিনে বামপন্থিদের জয়, উত্তর-পূর্বাঞ্চলে উড়ল চরম ডানপন্থিদের পতাকা

১০

জাতিসংঘে খলিলের কার্যালয়ের ‘লিগ্যাল অফিসার’ হলেন জাইমা

১১

আফ্রিকাকে আলোচনার ‘টেবিলে থাকতে হবে, মেন্যুতে নয়’: জাতিসংঘে খলিল

১২

তারেক রহমানের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজের বৈঠক

১৩

যুক্তরাষ্ট্র-চীন সম্পর্কে ‘গর্বিত’ ট্রাম্প, বললেন শির সঙ্গে চমৎকার বৈঠক

১৪

‘অস্ত্র বানান, মার্ডার হলে আমি দেখব’—সালথার ইউপি চেয়ারম্যানকে শোকজ

১৫

এমপি হান্নান মাসউদের বক্তব্য ঘিরে বিএনপি-এনসিপির সংঘর্ষ, আহত ৮

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

১৫

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

সম্পর্কিত