কক্সবাজারে সাংবাদিকদের সুবিধার্থে তথ্যকমপ্লেক্স নির্মাণের উদ্যোগ

কক্সবাজার প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ১২ অক্টোবর ২০২৬, ০৩:১০
 ছবি:

​জুলাইয়ের চেতনা ধারণ করে সবাইকে ঐক্যবদ্ধভাবে নতুন বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা। তিনি বলেছেন, "জুলাই আন্দোলনে আমাদের তরুণরা যে আত্মত্যাগ করেছেন, তাঁর ঋণ শোধ করার মতো নয়। তাঁদের প্রত্যাশা পূরণে একটি বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ দেশ গঠনে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে। এ ক্ষেত্রে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।"

​শনিবার (১০ অক্টোবর) সকালে কক্সবাজারের হিলটপ সার্কিট হাউসে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

​মতবিনিময় সভায় তথ্য সচিব ঘোষণা দেন, কক্সবাজারে সাংবাদিকদের জন্য দ্রুত একটি আধুনিক ‘তথ্যকমপ্লেক্স’ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।

​তিনি উল্লেখ করেন, এই উদ্যোগ বাস্তবায়িত হলে কক্সবাজারের সাংবাদিকদের পেশাগত কার্যক্রম পরিচালনা এবং নির্বিঘ্নে তথ্যপ্রাপ্তির ক্ষেত্রে একটি বড় ইতিবাচক পরিবর্তন আসবে। সরকার ইতোমধ্যে সাংবাদিকদের কল্যাণে বিভিন্ন ইতিবাচক ও যুগোপযোগী সিদ্ধান্ত গ্রহণ করেছে এবং তাঁদের পেশাগত পরিবেশ উন্নয়নে কাজ করে যাচ্ছে।

​সারাদেশে মিথ্যা তথ্যের বিস্তার রোধে সরকারের নেওয়া ব্যবস্থার কথা উল্লেখ করে মাহবুবা ফারজানা বলেন, সাইবার আইনের প্রয়োজনীয় সংশোধনীসহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

​"তথ্যপ্রযুক্তির অপব্যবহার রোধ এবং সঠিক তথ্যের প্রামাণিক প্রবাহ নিশ্চিত করতে সর্বাত্মক ও কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন। এ ক্ষেত্রে সাংবাদিকদের আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সঠিক যাচাই-বাছাইয়ের মাধ্যমে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় তুলে ধরে সাংবাদিকরা সমাজে সচেতনতা বাড়াতে বড় ভূমিকা রাখতে পারেন।"

​উক্ত মতবিনিময় সভায় সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

​জেলা তথ্য অফিসার আব্দুস সাত্তার, কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি মাহবুবর রহমান ও সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারী, কামাল হোসেন আজাদ, শামসুল হক শারেক, ইকরাম চৌধুরী টিপু, এড. আবু সিদ্দিক ওসমানী, এবং সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সহ-সভাপতি এম আর মাহবুব ও সাধারণ সম্পাদক এস এম জাফর।

​, এম আর খোকন, মোয়াজ্জেম হোসেন শাকিল, এফএম সুমন, এবং আরোজ ফারুকসহ স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিবৃন্দ।

১

রেকর্ড ১১৫ বিলিয়ন ডলারে বিদেশি ঋণ, সরকারি খাতেই ৯৫ বিলিয়ন ডলারের বেশি

২

রাহুল-খাড়গেদের সাক্ষাৎ দেবেন না প্রধান বিচারপতি, দিল্লিতে কড়াকড়ি

৩

সারের ডিলার নিয়োগে অভিযোগের তীরবিদ্ধ সরকারি কর্মকর্তারা

৪

‘কোনো মুচলেকায় সই করিনি, আবার আন্দোলনে নামব’: দিপকে

৫

ক্ষেপণাস্ত্র-ড্রোনে কাঁপছে সৌদি আরব, অনিশ্চিত মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ

৬

টেস্টে বাংলাদেশের প্রথম পেসার হিসেবে হাসানের হ্যাটট্রিক

৭

পাকিস্তান বধে হ্যাটট্রিক জয়, ফাইনালে বাংলাদেশের মেয়েরা

৮

রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় প্রকাশ

৯

ঢাকায় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টুর্নামেন্ট শুরু

১০

গোলবন্যায় ভাসল রায়েরবাজার

১১

ডেঙ্গু ও হামে একদিনে ১১ জনের মৃত্যু

১২

জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী

১৩

পাকিস্তানে তীব্র হচ্ছে বিক্ষোভ, খাইবার পাখতুনখোয়ায় জরুরি অবস্থা

১৪

রূপপুরে প্রথমবারের মতো সফল পারমাণবিক বিক্রিয়া

১৫

আইনশৃঙ্খলার কতটা অবনতি হলে পুলিশকে একা চলাচলে নিষেধাজ্ঞা দেওয়া হয়-প্রশ্ন গোলাম পরওয়ারের

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত