রংপুরে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ ১০ অক্টোবর শনিবার সকালে ‘জীবনের অভিজ্ঞতা শুনি: সত্যিকারের কথা, সত্যিকারের পরিবর্তন’ প্রতিপাদ্য সামনে রেখে মানববন্ধন, র্যালি ও সেমিনারের আয়োজন করা হয়।
বাংলাদেশ মনোবিজ্ঞান সমিতির (বিপিএ) রংপুর বিভাগ ও রংপুর মনোবিজ্ঞান সমিতির (আরপিএ) উদ্যোগে সকালে রংপুর প্রেসক্লাব চত্বরে প্রথমে মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে একটি র্যালি বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে সেমিনার অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আরপিএ রংপুরের সভাপতি ও বিপিএ রংপুর বিভাগের দপ্তর সম্পাদক মো. আবু হাসেম। সঞ্চালনা করেন আরপিএর সাধারণ সম্পাদক পীযূষ মোহন্ত।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিপিএর সভাপতি মো. মোখছেদুর রহমান আরিফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিপিএর সহসভাপতি মো. মোফাখখারুল ইসলাম, কোষাধ্যক্ষ হাছিবুর রহমান বাদল, সাংগঠনিক সম্পাদক এ বি এম আসাদ উদ দৌলা পলাশ, আরপিএর সহসভাপতি মো. রুহুল আমিন, কোষাধ্যক্ষ মো. মামুনুর রশিদ সরকার ও সাংগঠনিক সম্পাদক মো. রেজওয়ানুল হক। এ ছাড়া উপস্থিত ছিলেন মোহাম্মদ কামরুজ্জামান, প্রদীপ কুমার ও মো. আশরাফুল ইসলামসহ অনেকে।
সেমিনারে আলোচক হিসেবে বক্তব্য দেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সাইকোলজিস্ট মো. আহাদ শাহ। এ সময় বাংলাদেশ মনোবিজ্ঞান সমিতির রংপুর বিভাগ ও রংপুর মনোবিজ্ঞান সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।