রিয়াদ ও মদিনা অঞ্চলে পাঁচটি ড্রোন শনাক্ত

সৌদির দাম্মাম বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশি আহত

আজাদ ডেস্ক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ২৩ অক্টোবর ২০২৬, ০৬:১০
দাম্মামের বাদশা ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দর ছবি:
দাম্মামের বাদশা ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দর

সৌদি আরবের দাম্মামের বাদশা ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে হামলায় দুই প্রবাসী বাংলাদেশিসহ অন্তত আটজন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের মধ্যে ভারত, ইয়েমেন, সৌদি আরব ও নেপালের নাগরিকও রয়েছেন। তাঁদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের কয়েকজনের অবস্থা সংকটজনক বলে জানা গেছে। এ ঘটনায় একজন ভারতীয় ও একজন সৌদি নাগরিক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের বরাতে এ তথ্য জানিয়েছে আরব নিউজ। কর্তৃপক্ষের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া তথ্য অনুযায়ী, বুধবার স্থানীয় সময় সন্ধ্যায় দাম্মামের বাদশা ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার ঘটনা ঘটে। আহত আটজনের মধ্যে দুই বাংলাদেশি ছাড়াও দুই ভারতীয়, দুই ইয়েমেনি, একজন সৌদি ও একজন নেপালি নাগরিক রয়েছেন। আহত ব্যক্তিদের শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি।

সৌদি আরবে সাম্প্রতিক হামলায় বাংলাদেশি নাগরিকদের হতাহতের ঘটনা এটাই প্রথম নয়। গত ১০ অক্টোবর দেশটির বাদশা খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়েমেনের হুতিদের ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশি নিহত হন। ওই ঘটনায় আহত হন আরও ২৭ বাংলাদেশি।

এদিকে সৌদি আরবের শায়বাহ তেলক্ষেত্রে রাষ্ট্রীয় তেল কোম্পানি সৌদি আরামকোর একটি প্রক্রিয়াকরণ স্থাপনা লক্ষ্য করেও ড্রোন হামলার চেষ্টা চালানো হয়। সৌদি জ্বালানি মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী, ড্রোনটি প্রতিহত করার পর এর ধ্বংসাবশেষ পড়ে দুইজন নিহত হন। নিহত ব্যক্তিদের একজন ফিলিপাইনের এবং অন্যজন নেপালের নাগরিক।

ওই ঘটনায় আরও দুইজন আহত হন। তাঁদের একজন পাকিস্তানি ও অন্যজন ভারতীয় নাগরিক। আহতদের শারীরিক অবস্থা ও চিকিৎসা সম্পর্কে বিস্তারিত তথ্য জানায়নি মন্ত্রণালয়।

সৌদি জ্বালানি মন্ত্রণালয় আরও জানায়, শায়বাহ তেলক্ষেত্রের স্থাপনার সীমানার বাইরে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের ব্যবহৃত যানবাহনে আগুন ধরে যায়। তবে এ ঘটনায় তেলক্ষেত্রের কার্যক্রমে কোনো প্রভাব পড়েনি বলে দাবি করেছে কর্তৃপক্ষ।

এদিকে সৌদি আরবের আকাশসীমায় একাধিক ড্রোন প্রতিহত করার খবর জানিয়েছে ইয়েমেনে বৈধতা পুনঃপ্রতিষ্ঠার জোট। জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি জানান, রিয়াদ ও মদিনা অঞ্চলে পাঁচটি ড্রোন শনাক্ত করে বাধা দেওয়ার পর ধ্বংস করা হয়েছে। বৃহস্পতিবার ভোরে সৌদি আরবের পূর্বাঞ্চলে আরও চারটি ড্রোন ভূপাতিত করার কথাও জানানো হয়।

দাম্মাম বিমানবন্দরে হামলার পর ক্ষয়ক্ষতি নিরূপণ এবং যাত্রী ও কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে সৌদি আরবের জেনারেল অথরিটি অব সিভিল এভিয়েশন (জিএসিএ)। কর্তৃপক্ষ জানিয়েছে, আহত ব্যক্তিদের আঘাতের মাত্রা সামান্য থেকে গুরুতর পর্যায়ের। তাঁদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।

তবে দাম্মাম বিমানবন্দর ও শায়বাহ তেলক্ষেত্রে হামলার পেছনে কারা জড়িত, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রকাশিত তথ্যে বিস্তারিত কিছু জানানো হয়নি।

১

সম্পত্তি নিয়ে বিরোধ, বাবার মরদেহ দাফনে বাধা দিলেন ৭ সন্তান

২

ঋণ করে বিয়ে, শোধ করতে যে কাণ্ড ঘটালেন যুবক

৩

একসময় হতো রাজকীয় আয়োজন, কেন কমে গেল পরীমনির জন্মদিনের জৌলুশ

৪

শান্ত-মুশফিকদের ভরসা জোগালেন কালাম-জিসান

৫

অভিষেকেই প্রশ্নবিদ্ধ আলিসের বোলিং অ্যাকশন

৬

প্রবাসী বাংলাদেশিদের নিয়ে ব্যতিক্রমী ক্রিকেট বিশ্বকাপ

৭

৪২৯ রান তাড়া করে ইংল্যান্ডকে হারাল শ্রীলঙ্কা

৮

সন্দ্বীপে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, যুবদল নেতার বিরুদ্ধে অভিযোগ

৯

সৌদির দাম্মাম বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশি আহত

১০

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের লড়াই বদলে দিচ্ছে সুপ্রিম কোর্ট

১১

ওসির সঙ্গে রুমিনের বাদানুবাদ, বললেন ‘আপনি বিরাট আওয়ামী লীগ ছিলেন’

১২

সাইবার সুরক্ষা আইন সংশোধনে কাজ চলছে: তথ্যমন্ত্রী

১৩

এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নিয়েও বাঁচানো গেল না রাবির চেসি ত্রিপুরাকে

১৪

আরও ২০ বাংলাদেশির সাজা কী জানায়নি সৌদি সরকার, মৃত্যুদণ্ড কার্যকরের পর বাড়ছে উদ্বেগ

১৫

সাইবার হামলার শঙ্কায় বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত