চুয়াডাঙ্গা জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক পদ ছাড়ছেন রিংকু আক্তার

‘বৈষম্যবিরোধী আন্দোলনে যুক্ত হওয়া জীবনের বড় ভুল’, পদত্যাগের ঘোষণা নেত্রীর

চুয়াডাঙ্গা প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ২১ নভেম্বর ২০২৬, ০৩:১১
 ছবি:

রোববার লিখিত পদত্যাগপত্র জমা দেওয়ার কথা জানিয়েছেন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত হওয়াকে জীবনের বড় ভুলগুলোর একটি বলে মন্তব্য করে সংগঠনটির সব কার্যক্রম থেকে নিজেকে গুটিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছেন চুয়াডাঙ্গা জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক রিংকু আক্তার। একই সঙ্গে কোনো রাজনৈতিক দলে যোগ না দেওয়ার কথাও জানিয়েছেন তিনি। আগামী রোববার সংগঠনের কাছে আনুষ্ঠানিকভাবে লিখিত পদত্যাগপত্র জমা দেওয়ার কথা বলেছেন এই নেত্রী।

বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভে আসেন রিংকু আক্তার। ৮ মিনিট ৫৩ সেকেন্ডের ওই সম্প্রচারে তিনি সংগঠন ছাড়ার ঘোষণা দেন এবং আগামী রোববার আনুষ্ঠানিকভাবে লিখিত পদত্যাগপত্র জমা দেওয়ার কথা জানান।

সংগঠনের সঙ্গে সম্পৃক্ততা নিয়ে অসন্তোষ প্রকাশ করে ফেসবুক লাইভে রিংকু আক্তার বলেন, ‘আমি কখনো কারও ক্ষতি করিনি, বরং সবসময় মানুষের পাশে থাকতে চেয়েছি। আজ মনে হচ্ছে, এই প্ল্যাটফর্মে যুক্ত হওয়া আমার জীবনের সবচেয়ে বড় ভুলগুলোর একটি। আমি কখনো এনসিপি করতে চাইনি। কারও প্রতি বিদ্বেষ থেকে নয়, নিজের মানসিক শান্তির জন্য এ সিদ্ধান্ত নিয়েছি। আজ থেকে বৈষম্যবিরোধী সব কার্যক্রম থেকে অব্যাহতি নিলাম।’

ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থান নিয়েও নিজের বক্তব্য তুলে ধরেন এই নেত্রী। তিনি বলেন, ‘বাংলাদেশে দুটি বড় রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপি। আমি কখনো এনসিপি করতে চাইনি, কখনো করবও না। কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হতে চাই না। আমি এনসিপির নেত্রী নই, আমি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছিলাম।’

পারিবারিক জীবনের প্রসঙ্গ টেনে রিংকু আক্তার বলেন, সংসারজীবন রয়েছে এমন একজন নারী হিসেবে তিনি তথাকথিত নোংরা রাজনীতিতে জড়াতে আগ্রহী নন। তিনি বলেন, ‘আমি একজন মেয়ে, আমার সংসার আছে। আমি নোংরা রাজনীতিতে জড়াতে চাই না। আগামী রোববার লিখিত পদত্যাগপত্র জমা দেব।’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চুয়াডাঙ্গা জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করে আসা রিংকু আক্তার ফেসবুক লাইভে তার সিদ্ধান্তের কথা জানালেও ঠিক কোন সুনির্দিষ্ট কারণে তিনি সংগঠন ছাড়ছেন, সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেননি।

১

সন্ত্রাস ত্যাগের ঘোষণা ছাড়া রিকনসিলিয়েশনের আলাপ অসম্ভব: মাহফুজ আলম

২

‘বৈষম্যবিরোধী আন্দোলনে যুক্ত হওয়া জীবনের বড় ভুল’, পদত্যাগের ঘোষণা নেত্রীর

৩

নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম দেখলে পুলিশে দেওয়ার আহ্বান পরিবেশমন্ত্রীর

৪

তাজমহল দেখার অনুমতি পেলেন পাকিস্তানি মন্ত্রী, বাধা নিজামুদ্দিন দরগাহে

৫

গাইবান্ধায় তিন দিনের জেলা ইজতেমা শুরু, আখেরি মোনাজাত রোববার

৬

মধ্যরাতে ককটেল বিস্ফোরণে কেঁপে উঠল ঢাকা কলেজের হলপাড়া

৭

গোপালগঞ্জে সংবাদ সম্মেলন করে জামায়াতের ইউনিয়ন সভাপতির পদ ছাড়লেন আবুল কালাম

৮

২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় অধ্যায়: প্রধানমন্ত্রী

৯

ইতালিতে মজুরি ও সরকারি ব্যয় বাড়ানোর দাবিতে হাজারো মানুষের বিক্ষোভ

১০

রাজপথ দখলে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগকে ঠেকাতে ভিন্ন কৌশলে মাঠে নামছে বিএনপি

১১

ট্রাম্প-শি-পুতিনের ঘোষণায় পুরোনো আশার প্রতিধ্বনি

১২

ইরাকের বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীদের পড়াতে পারবেন না পুরুষ শিক্ষক

১৩

কলকাতা ও শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা আবেদন কেন্দ্রের দায়িত্বে আসছে নতুন প্রতিষ্ঠান

১৪

হালুয়াঘাট-ধোবাউড়া সীমান্তে অনুপ্রবেশ ও নাশকতা প্রতিরোধের ঘোষণা এমরান সালেহর

১৫

একের পর এক বাধা পেরিয়ে কীভাবে মিস ইউনির্ভাসে মাহি...

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত

`); printWindow.document.close(); printWindow.focus(); printWindow.print(); printWindow.close(); }